এক্সপ্লোর

YouTube Fraud: ইউটিউবে টিউটোরিয়াল ভিডিওর নামে চলছে প্রতারণা, খালি হবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট

Cyber Fraud: ইউটিউবে কিছু শেখানোর নামে আপনার ডিভাইসে ঢোকানো হচ্ছে ভাইরাস। পরে সেই ভাইরাস দিয়েই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তল পাচ্ছেন প্রতারকরা।

Cyber Fraud: ইউটিউবে কিছু শেখানোর নামে আপনার ডিভাইসে ঢোকানো হচ্ছে ভাইরাস। পরে সেই ভাইরাস দিয়েই আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের তল পাচ্ছেন প্রতারকরা। এখনই সাবধান না হলে ফাঁকা হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট।

YouTube Fraud: ইউটিউবকে সামনে রেখে চলছে জালিয়াতি
আজকাল সফটওয়্যার বা গ্যাজেট চালাতে না জানলেই ইউটিউবের দ্বারস্থ হই আমরা। বেশিরভাগ লোকজনই এখন ইউটিউবের মাধ্যমে কোনও বিষয় বুঝে নিতে চান। গ্রাহকদের ইউটিউবের প্রতি এই আস্থাকেই কাজে লাগাচ্ছে প্রতারকরা। আপনিও যদি ইউটিউবে প্রচুর টিউটোরিয়াল ভিডিও দেখে থাকেন, তাহলে এখনই সতর্ক হোন। কারণ হ্যাকাররা এই ভিডিওগুলির অছিলায় আপনার ডিভাইসে ম্যালওয়্যার ইনস্টল করছে। জেনে নিন, জাল বিছিয়েছে প্রতারকরা।

Hacking News: কারা সামনে এনেছে এই জালিয়াতি 
সাইবার সিকিউরিটি ফার্ম ক্লাউডসেকের গবেষকরা জানিয়েছে, ইউটিউব ভিডিওর মাধ্যমে প্রতারণার সংখ্যা ২০০ থেকে ৩০০ শতাংশ বেড়েছে। হ্যাকাররা এই ভিডিওগুলির মাধ্যমে মানুষের সিস্টেমে ভিদার, রেডলাইন ও র‍্যাকুন-এর মতো ম্যালওয়্যার বা ভাইরাস ইনস্টল করছে।

YouTube Fraud: কীভাবে ইউটিউবের মাধ্যমে হয় এই জালিয়াতি ?
আপনি যখন একটি টিউটোরিয়াল ভিডিও দেখেন ,তখন আপনাকে নিচের বিবরণে সেই অ্যাপ বা সফ্টওয়্যারটির একটি লিঙ্ক দেওয়া হয়। যাতে আপনি সহজেই এটি ডাউনলোড করতে পারেন। এই লিঙ্কগুলিতে হ্যাকাররা ম্যালওয়্যার লুকিয়ে রাখে যা আপনার সিস্টেমে ইনস্টল হয়ে যায়।

তারপরে তারা আপনার ব্যক্তিগত তথ্য যেমন ব্যাঙ্কের বিবরণ ইত্যাদি চুরি করে। বিশেষ করে এই ভিডিওগুলির মাধ্যমে কোনও সফ্টওয়্যার বা অ্যাপের ক্র্যাক সংস্করণ খোঁজে ব্যবহারকারীরা। কিছু লোক আসল সফটওয়্যারের দাম বেশি হওয়ায়, তা কিনতে চান না। সেই ক্ষেত্রে তারা ইউটিউব থেকে সফ্টওয়্যারটির ক্র্যাকড সংস্করণ ডাউনলোড করার উপায় খোঁজেন। কৌতূহলীদের এই আগ্রহকেই কাজে লাগায় ঠগবাজরা। এখান থেকেই জালিয়াতি শুরু হয়।

Cyber Fraud: কীভাবে হ্যাকারদের হাতে চলে যায় আপানার ডিভাইস ?
প্রথমে ভিডিওটিতে আপনাকে বলা হয়, নিচের লিঙ্ক থেকে সরাসরি অ্যাপ বা সফ্টওয়্যারটি ডাউনলোড করতে পারবেন আপনি। এই লিঙ্কের মাধ্যমে আগ্রহীরা সফ্টওয়্যার ডাউনলোড করার সঙ্গে সঙ্গে তাদের সিস্টেম হ্যাকারদের হাতে চলে যায়। তারপরে তারা তথ্য চুরি শুরু করে। গবেষণায় আরও জানা গেছে, প্রতি ঘণ্টায় ইউটিউবে ৫ থেকে ১০টি ক্র্যাক সফটওয়্যার ভিডিও আপলোড করা হয়, যার মাধ্যমে ব্যবহারকারীরা এই ফাঁদে পা দেন। ইউটিউবের অ্যালগরিদমও এই ধরনের ভিডিও সহজে শনাক্ত করতে সক্ষম হয় না।

YouTube Fraud: এই ক্ষেত্রে কী করবেন ?
 আপনি যেকোনও সফ্টওয়্যার বা পরিষেবার অফিসিয়াল সংস্করণ ব্যবহার করুন৷ আপনি যদি কোনও ওয়েবসাইট বা তৃতীয় পক্ষ থেকে আপনার সিস্টেমে ক্র্যাক সংস্করণ পান, তবে আপনি প্রতারণার শিকার হতে পারেন। ডিজিটাল যুগে নিজেকে ও আপনার ডেটা রক্ষা করার একমাত্র উপায় হল ইন্টারনেটকে বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করা।

আরও পড়ুন : Pre-Installed Apps: স্মার্টফোনে প্রি-ইনস্টল অ্যাপে ঝুঁকি ! সরকার নিতে পারে এই পদক্ষেপ

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
Gold Price Today : আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
আজ কিনলে কমে পাবেন ! রাজ্যে বাড়ল না কমল সোনার দাম ? 
Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি

ভিডিও

Chok Bhanga 6ta: অভয়াকাণ্ডে নির্মল ঘোষকে গ্রেফতার করল পুলিশ,NRS-এ অনডিউটি নার্সের রহস্যমৃত্যু!
BJP Government: নেতাজিকে যারা অবমাননা করার চেষ্টা করছেন তাদেরকে ধিক্কার জানাই: সুখেন্দু শেখর
Dilip Ghosh |
Netaji Statue News: নিউ আলিপুরে ডান হাত ভাঙা অবস্থায় মিলল নেতাজির স্ট্যাচু! | ABP Ananda LIVE
Samik Bhattacharya: 'যেখানে সেখানে গেরুয়ার ব্যবহার করা যায় না', অ্যাকাডেমির রং বদল প্রসঙ্গে শমীক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Vaibhav Sooryavanshi: টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
টেস্টে খেলার ক্ষমতা রয়েছে বৈভবের? টিম ইন্ডিয়ার বিস্ময় বালককে নিয়ে ম্যাথু হেডেন যা বললেন...
Excessive Mobile Phone Use: ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
ফোনে মুখ গুঁজে থাকার চরম মাশুল গুনতে হল, ঘাড়ে অস্ত্রোপচার অ্যাডাল্ট ছবির নায়িকার, একধাক্কায় কয়েক লক্ষ টাকা খসল
Netaji Subhas Chandra Bose: নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
নেতাজিকে ‘দেশদ্রোহী’ বলে আক্রমণ, “এটা তো নেহেরু বলেছেন..”, দাবি BJP-র অনন্ত মহারাজের
Sai Pallavi: কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
কঙ্গনা রানাওয়াতের সিনেমায় একসময় ছিলেন জুনিয়র আর্টিস্ট, আজ 'রামায়ণ'-এর সীতা সাই পল্লবী
IND vs BAN: বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
বাংলাদেশ সফরে কি যাবে ভারতীয় দল ? কোথায় দাঁড়িয়ে সফরের ভবিষ্যৎ
Netaji Subhas Chandra Bose: 'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
'উনি হাউসে পাগড়ি পরে আসতেন, ওনার মাথায় কিছু নেই', অনন্ত মহারাজ প্রসঙ্গে কী বললেন সৌগত রায় ?
Uttar Pradesh News: ১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
১০ টাকায় এক লিটার, গোমূত্র কিনছে উত্তরপ্রদেশ সরকার, শিশুদের মিড ডে মিলে মাথাপিছু বরাদ্দ ৬.৭৮ টাকা
Embed widget