এক্সপ্লোর

Apple Layoffs : ২ মাসে দ্বিতীয়বার, ফের এই কোম্পানিতে চাকরি যাবে বহু কর্মীর

Job Cut : ২ মাসে এই নিয়ে দ্বিতীয়বার কর্মী ছাঁটাই করছে কোম্পানি। জেনে নিন, এবার কাদের ওপর কোপ পড়ছে।

Job Cut : থামছে না ছাঁটাই পর্ব। বিশ্বের টেক কোম্পানিগুলিতে চাকরিহারা হচ্ছেন হাজারে-হাজারে মানুষ। এবার এই তালিকায় নাম জুড়তে চলেছে ওয়ার্ল্ড টেক জায়ান্ট অ্যাপলের (Apple Layoffs)। ২ মাসে এই নিয়ে দ্বিতীয়বার কর্মী ছাঁটাই করছে কোম্পানি। জেনে নিন, এবার কাদের ওপর কোপ পড়ছে।

কোন বিভাগে এই কর্মী ছাঁটাই করছে কোম্পানি ?
ব্লুমবার্গের রিপোর্টে বলা হয়েছে, এবার অ্যাপলের ফিটনেস প্লাস সার্ভিসে কর্মী ছাঁটাই করেছে কোম্পানি। যে কর্মীরা এই বিভাগের অডিও সংক্রান্ত বিষয়ে কাজ করতেন তাদের চাকরি গেছে। কর্মী ছাঁটাইয়ের ইতিহাস বলছে, এই নিয়ে মাত্র ২ মাসের মধ্যেই ২ বার কর্মী ছাঁটাই করল আইফোন প্রস্তুতকারক এই কোম্পানি। এমন একটা সময় এই ঘটনা ঘটেছে। যখন টেক কোম্পানিগুলি খুব বেছে বেছে কর্মী নিয়োগ করছে, তখন এই ধরনের ঘটনা চিন্তা বাড়াচ্ছে কর্মী মহলে। বর্তমানে বিশ্বের নামী টেক কোম্পানিগুলি কৃত্রিম বুদ্ধিমত্তার ওপর জোর দিয়েছে। সেখানে কর্মী ছাঁটাই করে কোম্পানির পরিচালন খরচ কমাতে চাইছে সংস্থা। 

কোন কোন কর্মীদের চাকরি গেছে
শোনা যাচ্ছে, অ্য়াপলের অডিও ফিচার 'টাইম টু ওয়াক', 'টাইম টু রান' বিভিগে যে কর্মীরা কাজ করতেন তাদের চাকরি গেছে। অ্য়াপল ওয়াচের মাধ্যমে এই ফিচারগুলি ওয়ার্কআউটে গাইড করত। কোনও ভিডিয়ো ছাড়াই এই গাইড করা হতো এই ওয়ার্কআউটে। ব্লুমবার্গের রিপোর্ট বলা হয়েছে, ফিটনেস প্লাস বন্ধ করে দেয়নি অ্যাপল। তবে আগের থেকে অনেক দেরিতে এখন অডিও কনটেন্ট পাওয়া যায় এখানে। 

তবে অ্যাপলের ক্ষেত্রে এই প্রথমবার নয়
এর আগে অ্য়াপল অগাস্টে ২০০-র বেশি কর্মী ছাঁটাই করে। এর আগে সিরি, ভিশন প্রো, ইনটেলিজেন্ট সিস্টেমের মতো সফট্ওয়্যার সংক্রান্ত বিভাগে চাকরি গেছিল বহু কর্মীর। সেবার ভিশন প্রোতে ১০০ কর্মী ও বাকি ইনটেলিজেন্ট সিস্টেমের মতো সফট্ওয়্যার সংক্রান্ত বিভাগে একশোরও বেশি কর্মী ছাঁটাই হয়েছিল। তুলনামূলকভাবে এবার অনেক কম কর্মী ছাঁটাই করেছে এই টেক জায়ান্ট।  

অ্যাপলের পরিস্থিতি পাশাপাশি বিশ্বের প্রযুক্তি বাজারের কর্মী ছাঁটাইয়ের মারাত্মক প্রভাব পড়ত চলেছে ভারতে। এবার কর্মী ছাঁটাই নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের এই নামকরা কোম্পানি (Adidas Layoffs)। দেশের ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করবে এই সংস্থা।

কাদের চাকরি যাবে ?
এবার ভারতে কর্মী ছাঁটাইয়ের পথে হাটছে বিশ্বের নামকরা খেলার সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি অ্যাডিডাস। সংস্থার তরফ ইতিমধ্যেই কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কোম্পানি জানিয়েছে, ভারতের গুরুগ্রামের টেক হাবে ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করবে তারা। এই বড় সিদ্ধান্তের ফলে চাকরি যাবে ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার ছাড়াও সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারদের। তবে কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করলেও কত কর্মীর চাকরি যাবে তা নিয়ে এখনও নিশ্চিত করেনি অ্য়াডিডাস।

আরও পড়ুন : ওষুধের প্রেসক্রিপশন নিয়ে বড় সিদ্ধান্ত সরকারের, এই মেডিসিনগুলিতে বিধিনিষেধ

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Beti Bachao Beti Padhao: শুধু স্কুলছুটের হার কমানো নয়, জন্মের আগে থেকেই মেয়েদের অধিকার ও সুরক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়া হয় বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে
শুধু স্কুলছুটের হার কমানো নয়, জন্মের আগে থেকেই মেয়েদের অধিকার ও সুরক্ষার বিষয়ে গুরুত্ব দেওয়া হয় বেটি বাঁচাও বেটি পড়াও প্রকল্পে
HDFC Bank New Boss : হাল ফিরবে ? HDFC ব্যাঙ্ক পেল নতুন বস, কে এই অনুপ বাগচী ? ব্যাঙ্কিং সেক্টরে কী অভিজ্ঞতা ?
হাল ফিরবে ? HDFC ব্যাঙ্ক পেল নতুন বস, কে এই অনুপ বাগচী ? ব্যাঙ্কিং সেক্টরে কী অভিজ্ঞতা ?
Stock Market Crash : একদিনে উধাও ৯ লাখ কোটি টাকা, সেনসেক্স পড়ল ১০০০ পয়েন্ট, ভয়ঙ্কর পরিস্থিতি ভারতের বাজারে
একদিনে উধাও ৯ লাখ কোটি টাকা, সেনসেক্স পড়ল ১০০০ পয়েন্ট, ভয়ঙ্কর পরিস্থিতি ভারতের বাজারে
External Debt of India: একধাক্কায় অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, জুন ত্রৈমাসিকের হিসেব দিল RBI
একধাক্কায় অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, জুন ত্রৈমাসিকের হিসেব দিল RBI
Advertisement

ভিডিও

Akhruzzaman News :
Snehasis Chakraborty : স্নেহাশিসের বিরুদ্ধে তদন্ত শুরু করল প্রাতিষ্ঠানিক দুর্নীতি বিষয়ক তদন্ত কমিশন
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম | ABP Ananda
International Day for Older Persons: বার্ধক্য মানেই জীবনবিমুখতা নয়, পাটুলিতে আয়োজিত বিশেষ অনুষ্ঠান
Indranil Sen News : ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে ED-র তদন্তে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget