এক্সপ্লোর

Indians Layoffs : ৫ মিনিটে সব ভারতীয় কর্মী ছাঁটাই, বড় সিদ্ধান্ত নিল এই কোম্পানি, চাকরি বাজারে হাহাকার !

Job Cut : মাত্র পাঁচ মিনিটে ৮০ জন ভারতীয় কর্মীকে ছাঁটাই (Indians Layoffs) করেছে মার্কিন এই সংস্থা।

Job Cut : কর্মক্ষেত্রে চূড়ান্ত অমানবিকতার উদাহরণ দিল এই আমেরিকার কোম্পানি। মাত্র পাঁচ মিনিটে ৮০ জন ভারতীয় কর্মীকে ছাঁটাই (Indians Layoffs) করেছে মার্কিন এই সংস্থা। সোশ্যাল মিডিয়ায় এই খবর প্রকাশ্য়ে আসতেই হতবাক হয়েছেন নেটিজেনরা।

কীভাবে কর্মী ছাঁটাই শুনলে অবাক হবেন আপনিও
সোশ্যাল মিডিয়ায় কোম্পানির এক কর্মী জানিয়েছেন, পাঁচ মিনিটের গুগল মিটের পরই ৮০ জন ভারতীয় কর্মীকে জানিয়ে দেওয়া হয়, তাদের আর চাকরি নেই। 'ইমিডিয়েট এফেক্টে' তাদের কোম্পানি সরিয়ে দিচ্ছে। সোশ্য়াল মিডিয়া প্লাটফর্ম রেডিটে এই নিয়ে মুখ খুলেছেন এক কর্মী। তিনি বলেছেন, ''আমাকে গুগল মিট করে ছাঁটাই করা হয়েছে। গতকাল পর্যন্ত আমি একটি আমেরিকার ব্যাঙ্কের কাস্টমার সাপোর্ট টিমের অংশ ছিলাম। কোম্পানি জানিয়েছিল, ব্যাঙ্ক অপারেশনের কাজের জন্য গত কাল বাড়ি থেকে কাজ করতে বলা হয়েছিল আমাদের। আমি সন্ধ্যে সাড়ে ৬টা থেকে রাত সাড়ে ৯ টার শিফটে কাজ করছিলাম। সেই সময় কোম্পানি আমাদের গুগল মিটে নিয়ে জানিয়ে দেয়, পুরো ভারতীয় কাস্টমার সাপোর্ট টিমকে ছাঁটাই করা হচ্ছে।'' 

পাঁচ মিনিটে ৮০টি পরিবারের ভবিষ্যৎ অন্ধকারে
ওই কর্মী আরও বলেছেন, '' মাত্র ৫ মিনিটের ব্যবধানে যে এরকম ঘটনা ঘটতে পারে, তা কেউ বুঝতেই পারিনি। এক লহমায় ৮০ টা পরিবারের ভবিষ্যৎ অন্ধকারে চলে গেল। আমার ভাবতে খুব খারাপ লাগছে, এমন একটা কোম্পানিতে আমরা চাকরি করি, যেখানে যখন তখন কাউকে বসিয়ে দেওয়া হতে পারে। আমার অনুশোচনা হচ্ছে এই ভেবে যে, এরকম একটা কোম্পানির জন্য আমি সর্বোচ্চ চেষ্টা চালিয়ে গেছি। আমি জানি না, নতুন করে কীভাবে চাকরি পাব, এটা খুবই জঘন্য একটা বিষয়।'' 

কী বলছে কোম্পানি
রেডিট পোস্টে কর্মীর এই মন্তব্য শুনে কোম্পানি নিয়ে নিন্দা করছেন অনেকেই। যারা হঠাৎ করে চাকরি হারিয়েছেন তাদের জন্য সান্তনা দিচ্ছে নেটিজেনরা। এদের মধ্যেই একজন রেডিট ইউজারকে কোম্পানির হঠাৎ এরকম সিদ্ধান্তের কারণ জানতে চান। যার উত্তরে চাকরিহারা ওই কর্মী জানান, কোম্পানির তরফে বলা হয়েছে, ভারতের টিম থেকে সন্তোষজনক ফল পাচ্ছে না কোম্পানি। যে কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 

কোনও ক্ষতিপূরণ দিচ্ছে কোম্পানি
সবথেকে অবাক করার বিষয়, এই অকস্মাৎ চাকরি ছাঁটাইয়ের পরও কোম্পানি তাদের কোনও ক্ষতিপূরণ বাবদ টাকা দেয়নি। যারা এক বছরের ওপর কোম্পানিতে কাজ করছিলেন, তাদের কেবল ১৫ দিনের বেতন দেওয়া হয়েছে।

(সোশ্য়াল মিডিয়া পোস্টের ভিত্তিতে এই খবরটি করা হয়েছে। এবিপি লাইভ বাংলা এই বিষয়টি যাচাই করেনি। কেবল তথ্য দেওয়ার উদ্দেশ্য়েই এই খবর তুলে ধরা হয়েছে। পাঠক নিজের কোনও অভিমত দেওয়ার আগে নিজে বিষয়টি সম্পর্কে অবগত হোন।)

আরও পড়ুন : সাতসকালেই খারাপ খবর ! ভারতে ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করছে এই কোম্পানি, কাদের-কাদের চাকরি যাবে ?

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : মাত্র ৫১ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটি , BSNL আনল এই নতুন প্ল্যান, কী কী সুবিধা ?
মাত্র ৫১ টাকায় ২৮ দিনের ভ্যালিডিটি , BSNL আনল এই নতুন প্ল্যান, কী কী সুবিধা ?
Top Stocks To Buy : আগামী সপ্তাহের জন্য সেরা স্টক, এই তিন শেয়ারে নজর রাখতে পারেন আপনি
আগামী সপ্তাহের জন্য সেরা স্টক, এই তিন শেয়ারে নজর রাখতে পারেন আপনি
Multibagger Stock : ২০২৬ সালে দিয়েছে ২৩৫০ শতাংশ রিটার্ন, টানা ১৪ দিন আপার সার্কিটে এই স্টক
২০২৬ সালে দিয়েছে ২৩৫০ শতাংশ রিটার্ন, টানা ১৪ দিন আপার সার্কিটে এই স্টক
Gold Price Today : সপ্তাহের শেষেই কলকাতায় সোনা - রুপোর দামে বড় চমক ! ক্রেতার জন্য স্বস্তি না ছ্যাঁকা?
সপ্তাহের শেষেই কলকাতায় সোনা - রুপোর দামে বড় চমক ! ক্রেতার জন্য স্বস্তি না ছ্যাঁকা?
Advertisement

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget