এক্সপ্লোর

Loan Payment: মেয়াদের আগেই মিটিয়ে দিতে চান ঋণ ? জরিমানা কাটতে পারবে না ব্যাঙ্ক, কড়া নিয়ম আনছে RBI

Loan Foreclosure Charges: এবার থেকে ঋণ আগে শোধের জন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান কিংবা ব্যাঙ্ক গ্রাহকদের থেকে কোনো রকম জরিমানা কাটতে পারবে না, RBI আনছে নয়া নিয়ম।

RBI: ব্যাঙ্ক বা অন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিলে এতদিন পর্যন্ত ঋণের মেয়াদের আগে তা শোধ করতে চাইলে গ্রাহককে দিতে হত ফোরক্লোজার চার্জ। ফ্লোটিং রেটের ঋণ নিয়ে থাকলে তা আগে আগে শোধের জন্য এই প্রি-পেমেন্ট চার্জ (Foreclosure Charge) দিতে হত গ্রাহককে। তবে এবার থেকে ঋণ আগে শোধের জন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান কিংবা ব্যাঙ্ক গ্রাহকদের থেকে কোনো রকম জরিমানা কাটতে পারবে না, কোনো বাড়তি চার্জ (Loan Pre-Payment Charge) নিতে পারবে না। এমএসএম-ই প্রতিষ্ঠানগুলির জন্যও এখন থেকে এই নিয়ম (RBI Rule) চালু হতে চলেছে। ব্যাঙ্কিং সেক্টরের নিয়ন্ত্রক রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া এই বিষয়ে প্রস্তাবসূচক একটি খসড়া প্রস্তুত করেছে। এই খসড়ার নিরিখে আগামী ২১ মার্চ ২০২৫ পর্যন্ত স্টেকহোল্ডারদের থেকে মতামত ও পরামর্শ নেওয়া হবে রিজার্ভ ব্যাঙ্কের তরফে এবং তারপরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

খসড়া রিপোর্টে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়েছে ঋণগ্রহীতার থেকে সমস্ত রকম চুক্তিতে এই প্রস্তাব কার্যকর হবে যাতে গ্রাহকরা অন্য কোনো ঋণগ্রহীতার কাছে না যান এবং সস্তায় ব্যাঙ্কের কাছ থেকেই ঋণের পরিষেবা গ্রহণ করেন। ব্যাঙ্ক ও অন্যান্য সমস্ত আর্থিক প্রতিষ্ঠানকে কোনও লক ইন পিরিয়ড ছাড়াই ঋণের ফোরক্লোজার করার অনুমতি দিতে হবে সমস্ত গ্রাহককে। এই ফোরক্লোজারের (Foreclosure Charge) জন্য কোনো আর্থিক প্রতিষ্ঠান বা ব্যাঙ্ক বাড়তি চার্জ করতে পারবে না। আরবিআইয়ের অধীনস্থ সমস্ত ঋণদাতারা, কোনও পরিস্থিতিতে গ্রাহকের ঋণের আগাম শোধের জন্য কোনো চার্জ আদায় করতে পারবে না। এমনকী এই নিয়ম সম্পর্কে আগাম সমস্ত গ্রাহককে জানিয়ে রাখতে হবে।

বর্তমান নিয়ম অনুসারে, বেশ কিছু প্রতিষ্ঠান বা সংস্থা ফ্লোটিং রেটের টার্ম লোনের প্রি-পেমেন্টের ক্ষেত্রে বাড়তি চার্জ নিতে পারে না। ব্যবসা ছাড়া অন্য কোনো খাতে ঋণ নিয়ে থাকলে আগাম শোধের জন্য কোনো চার্জ কাটার নিয়ম নেই আরবিআইয়ের তরফে। রিজার্ভ ব্যাঙ্ক এই খসড়াতে স্পষ্ট জানিয়েছে, টায়ার ১ ও টায়ার ২ সরকারি ব্যাঙ্ক, কিছু এনবিএফসির থেকে কোনো ব্যক্তি বা এমএসএমই গ্রুপ ব্যবসায়িক উদ্দেশ্যে ফ্লোটিং রেটে নেওয়া ঋণের উপরে কোনো জরিমানা ধার্য করতে পারবে না।

আরও পড়ুন: Salary Spending: বেতনের ৩৩ শতাংশই এই খাতে খরচ করেন ভারতীয়রা ! চাঞ্চল্যকর তথ্য এল রিপোর্টে

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

BJP News : খাস কলকাতায় গুপ্তা ব্রাদার্সের দোকানে গুণ্ডাগিরি বিজেপি নেতার | ABP Ananda LIVE
KMC Teachers Agitation | পুজোর মুখে কর্মহীন, কলকাতা পুরসভার চুক্তিভিত্তিক শিক্ষকদের বিক্ষোভ | BJP
Tarapith Fire News Update | অনিয়মের জেরে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কী পরিস্থিতি হোটেলগুলির?
ED-IPAC Case | ED-র I-PAC আগে বিরোধিতা, এখন CBI তদন্তে আপত্তি নেই Mamata Banerjee-র !
Burdwan Medical: থ্রেট কালচারে নাম জড়ানো অভীক দে-কে জিজ্ঞাসাবাদ তদন্ত কমিটির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget