এক্সপ্লোর

Credit Card: একসঙ্গে কতগুলি ক্রেডিট কার্ড রাখা যায় ? একাধিক ক্রেডিট কার্ড থাকলে অসুবিধে ? জানুন বিশদে

Credit Card Rules: একেকজন ব্যক্তির লক্ষ্য, খরচের অভ্যাস অনুসারে এই ক্রেডিট কার্ডের ব্যবহার করা উচিত। তাহলে কীসে সুবিধে হয় বেশি ? একাধিক ক্রেডিট কার্ডে নাকি একটিমাত্র কার্ডে ? চলুন জেনে নেওয়া যাক।

Personal Finance News: ক্রেডিট কার্ডের ব্যবহার একদিকে ভাল এবং অন্যদিকে খারাপ হতে পারে। অনেকেই নিজেদের পারচেজিং পাওয়ার বাড়ানোর জন্য একাধিক ক্রেডিট কার্ড নিয়ে রাখেন। একাধিক ক্রেডিট কার্ড কি নিতে (Credit Card) পারেন একজন ব্যক্তি ? কতগুলি কার্ড (Credit Card Rules) একবারে রাখা যায় ? তবে এই বিষয়ে কোনও আইনি নিয়ম-কানুন নেই। একেকজন ব্যক্তির লক্ষ্য, খরচের অভ্যাস অনুসারে এই ক্রেডিট কার্ডের ব্যবহার করা উচিত। তাহলে কীসে সুবিধে হয় বেশি ? একাধিক ক্রেডিট কার্ডে নাকি একটিমাত্র কার্ডে ? চলুন জেনে নেওয়া যাক।

একাধিক ক্রেডিট কার্ড থাকার সুবিধে

ক্রেডিট ইউটিলাইজেশন রেশিও উন্নতি – একাধিক ক্রেডিট কার্ড থাকলে আপনার ক্রেডিট লিমিটও অনেকটাই বেড়ে যায়।

ইনসেনটিভ ও বেনিফিট বেশি পাওয়া যায় – একেক কার্ডে একেক রকমের সুবিধে পাওয়া যায়। কিছু কার্ডে কেনাকাটা, জ্বালানিতে বেশি ছাড় মেলে আবার কিছু কার্ডে ট্রাভেল রিওয়ার্ড মেলে। এই দুই ধরনের কার্ড রাখলে আপনার খরচের উপর ভিত্তি করে ইনসেনটিভও অনেক বেশি হবে।

কনটিনজেন্সি প্ল্যান দেয় – যদি একটি ক্রেডিট কার্ডের লিমিট ফুরিয়ে যায় বা সেটি কোনও কারণে ব্লক হয়ে যায় সেক্ষেত্রে দ্বিতীয় বা তৃতীয় কার্ড আপনাকে সাহায্য করতে পারে।

কী কী অসুবিধে একাধিক ক্রেডিট কার্ড থাকলে ?

অতিরিক্ত খরচ – একাধিক ক্রেডিট কার্ড থাকলে সেটি অনেকসময় মানুষকে অতিরিক্ত খরচের দিকে বা বলা ভাল অনিয়ন্ত্রিত খরচের দিকে ঠেলে দেয়। বাজেটের মধ্যে খরচ করার সামর্থ্য যাদের নেই তাদের জন্য এই ক্রেডিট কার্ড ব্যাপক ক্ষতিকর।

প্রশাসনিক বোঝা বেশি মাত্রায় চাপে – একাধিক ক্রেডিট কার্ডে সময়ে সময়ে পেমেন্ট করা বা কিস্তি দেওয়া ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সেক্ষেত্রে ক্রেডিট স্কোর খারাপ হতে পারে আপনার। বার্ষিক ফি থেকে শুরু করে সমস্ত কিছু নজরে রাখা কঠিন হয়ে পড়ে।

ক্রেডিট স্কোরে প্রভাব – প্রতিবার যখন আপনি নতুন ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে যান তখন আপনার ক্রেডিট স্কোর কমে যায় এক ধাক্কায়। ঋণদাতাদের কাছে অল্প সময়ের মধ্যে অনেক ক্রেডিট কার্ডের আবেদন এলে তা আপনার আর্থিক সঙ্কটকে প্রমাণ করে।

কতগুলি ক্রেডিট কার্ড একসঙ্গে রাখা যায় ?

বেশিরভাগের ক্ষেত্রে দুটি বা তিনটি ক্রেডিট কার্ডের মাধ্যমেই ভারসাম্য বজায় রাখা যায় সহজে। এতে প্রথম কার্ডটি রিওয়ার্ডের জন্য ব্যবহার করতে পারেন বা অন্য কোনও প্রয়োজনে ব্যবহার করতে পারেন। অভিজ্ঞ ব্যবহারকারীদের জন্য ৪-৬টি ক্রেডিট কার্ড রাখা যেতে পারে। তবে যাদের দক্ষ আর্থিক পরিকল্পনা করার অভ্যাস আছে তাদের ক্ষেত্রেই এতগুলি ক্রেডিট রাখা যেতে পারে। তবে খেয়াল রাখতে হবে প্রতিটি কার্ডে যেন সময়ে সময়ে পেমেন্ট করা থাকে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?

ভিডিও

Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, জোড়া বিল পাস
Kalighat TMC:২০জন NCPI সাংসদকে বরখাস্ত করার দাবিতে লোকসভার স্পিকার ওম বিড়লার কাছে 'কালীঘাট-তৃণমূল'
BJP Government: বাড়তে চলেছে কলকাতা-হাওড়া পুরসভার ওয়ার্ড সংখ্যা, পুর-সংশোধনী জোড়া বিল পাস
Amit Shah: সংসদে বিবৃতি নিয়ে বিরোধীদের চ্যালেঞ্জ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Ravindra Jadeja: গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
গম্ভীরের ড্রেসিংরুমে কি আর ঠাঁই পাবেন না? কেরিয়ার নিয়ে বড় সিদ্ধান্ত নিতে পারেন জাডেজা
WBSSC: স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
স্কুল সার্ভিস কমিশনের কমিটিতে নতুন সদস্য ৩ সন্ন্যাসী ও এক অধ্যাপক, বিজ্ঞপ্তি জারি করল রাজ্য
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Kaustuv Bagchi: সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
Embed widget