এক্সপ্লোর

Multibagger Stock: এক দিনে ৯০ শতাংশ ধস ! বিনিয়োগকারীদের মাথায় হাত, এই স্টক ঘিরে হঠাৎ চাঞ্চল্য

Vesuvious India Stock Price: এটিই এই স্টক যেটি বিগত ৫ বছরে ৭০০ শতাংশ রিটার্ন এনে দিয়েছে। বিগত তিন মাসে এই স্টকের দাম ৪৪ শতাংশ লাফ দিয়েছে। হঠাৎ কী হয়েছে এই স্টকে ?

Stock Market News: গতকাল বাজার বন্ধের পরে আপনি যদি এই স্টকের দাম দেখতেন কোনও অ্যাপে, তাহলে চমকে উঠতেন। একদিনেই এই স্টকের দাম ৯০ শতাংশ পড়ে গিয়েছিল। এমনটাই দেখিয়েছিল বেশিরভাগ অ্যাপে। আর এই ৯০ শতাংশ পতন (Multibagger Stock) দেখেই চাঞ্চল্য ছড়িয়েছিল বিনিয়োগকারীদের মধ্যে, মাথায় হাত পড়েছিল অনেকের। সব টাকা কি ডুবে গেল এই স্টকে ? আদপে কী ঘটেছে জানেন ?

এই পতন আসলে কোনও খারাপ খবরে আসেনি। গতকাল এই সংস্থা তাদের স্টক স্প্লিট ঘোষণা করেছিল। ১:১০ অনুপাতে স্টক স্প্লিট হওয়ার পরেই এই পতন আসে, তবে এই পতন বাস্তব ছিল না। বেশিরভাগ অ্যাপে যান্ত্রিক গোলযোগের কারণে এত বিপুল পতন দেখিয়েছিল সেই অ্যাপে।

১:১০ অনুপাতে হয়েছে স্টক স্প্লিট

২০২৫ সালের মে মাসেই ভিসুভিয়াস ইন্ডিয়া নামের এই সংস্থা তাদের স্টক স্প্লিটের ঘোষণা করেছিল। বলা হয়েছিল যে ১০ টাকা ফেসভ্যালুর প্রতিটি শেয়ার এবার থেকে ১ টাকা ফেসভ্যালুর ১০টি শেয়ারে ভেঙে যাবে। আর এই স্টক স্প্লিটের পরে এই সংস্থার শেয়ারের দাম ৫৮৯৯.৫ টাকা থেকে নেমে আসে সোজা ৫৯৮ টাকায়। মঙ্গলবারের বাজারেই এই ঘটনা ঘটে। বহু ট্রেডিং অ্যাপে সঠিকভাবে এই প্রযুক্তিগত বদল আপডেট করতে পারেনি আর তাই ৯০ শতাংশ পতন দেখাচ্ছিল। তবে বাস্তবে এমন কিছুই ঘটেনি।

এই স্টকের পারফরম্যান্স দারুণ

এটিই এই স্টক যেটি বিগত ৫ বছরে ৭০০ শতাংশ রিটার্ন এনে দিয়েছে। বিগত তিন মাসে এই স্টকের দাম ৪৪ শতাংশ লাফ দিয়েছে। আর এক বছরের হিসেবে এই স্টকের দাম বেড়েছে ২৮ শতাংশ। মঙ্গলবারে এই স্টকের দাম ৫ শতাংশ বেড়ে ৬৩০ টাকায় পৌঁছায়, আর এর মাধ্যমেই সংস্থার বাজার মূলধন হয়ে যায় ১৩ হাজার কোটি টাকা।

সংস্থার শেয়ারহোল্ডিং ও বিনিয়োগকারীদের তথ্য

২০২৫ সালের মার্চ মাসের হিসেবে ভিসুভিয়াস গ্রুপ এই শেয়ারে ৫৫ শতাংশ স্টেক রেখেছে, আর বাকি ৪৪.৪৩ শতাংশ স্টেক আছে সাধারণ বিনিয়োগকারীদের কাছে। মিউচুয়াল ফান্ডগুলির স্টেক রয়েছে ২০.৭৫ শতাংশ, আর বিদেশি বিনিয়োগকারীরা এই স্টকে ৪.১৪ শতাংশ স্টেক অধিকার করে রেখেছে। ২৬,৫০০ জনেরও বেশি খুচরো বিনিয়োগকারী এই শেয়ারে স্টকে নিয়ে রেখেছেন যা আদপে ১৫ শতাংশ অংশীদারিত্বের সামিল।

মুনাফা কমেছে, বেড়েছে মার্জিন

২০২৫ সালের মার্চ ত্রৈমাসিকে সংস্থার নেট মুনাফা ১৩.৭ শতাংশ পড়ে হয়েছে ৫৯.৩১ কোটি টাকা। তবে সংস্থার রেভিনিউ বেড়েছে ৬.১৪ শতাংশ, পরিমাণ দাঁড়িয়েছে ৪৮০.৯৪ কোটি টাকা। আর সবথেকে ভাল ব্যাপার হল সংস্থার অপারেটিং মার্জিন ১৭ শতাংশ বেড়ে গিয়েছে।  

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
BSNL Recharge Plan : দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?
দিনে ৩ জিবি ডেটা, যত খুশি কল করুন, BSNL দিচ্ছে দারুণ প্ল্যান, কী কী পাবেন জানেন ?

ভিডিও

BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক
Sebaashray Case: অভিষেকের সেবাশ্রয়-কাণ্ডে চিকিৎসক রাজীব বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Weather Update: আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
আজ প্রবল বর্ষণের আশঙ্কা কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, অতি ভারী বর্ষণের কমলা সতর্কতার তালিকায় রয়েছে কি আপনার জেলা ? বড় আপডেট IMD-র
Duttapukur: ১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
১৭০০ কেজি নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল দত্তপুকুর থানার পুলিশ, মিলল বাজি তৈরির বারুদও
India vs Sri Lanka: শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
শ্রীলঙ্কায় ইতিহাস গড়ার হাতছানি গিলের সামনে, প্রয়োজন মাত্র ১৫৭ রান
Embed widget