এক্সপ্লোর

Fixed Deposit: রেপো রেট কমতেই FD-তে সুদের হার কমাল এই ব্যাঙ্ক, এখন কত রিটার্ন মিলবে ?

FD Interest Rates: ৮.০৫ শতাংশ থেকে এখন এই সুদের হার এক ধাক্কায় ৫৫ বেসিস পয়েন্ট কমে হয়েছে ৭.৫০ শতাংশ। ২৬ মাস থেকে ৩৭ মাসের মেয়াদের জন্য এই সুদের হার কমানো হয়েছে।

Bank FD:  এবারের মুদ্রানীতির বৈঠকে টানা পাঁচ বছর পরে রেপো রেট কমিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক। নতুন গভর্নর সঞ্জয় মলহোত্রার সভাপতিত্বে গঠিত বোর্ড ২০২০ সালের পরে এই প্রথম ২৫ বেসিস পয়েন্ট (FD Interest Rate) হারে রেপো রেট কমিয়েছে। আর সেই রেপো রেট কমতেই এই ব্যাঙ্কে কমল ফিক্সড ডিপোজিটে সুদের হার। এক ধাক্কায় ৬৫ বেসিস পয়েন্ট (Fixed Deposit) কমল সুদের হার। ৩ কোটি টাকার কম আমানতের ক্ষেত্রে এই সুদের হার কমে গেল এই ব্যাঙ্কে।

বেসরকারি ডিসিবি ব্যাঙ্কে কমেছে সুদের হার। এবার থেকে এই ব্যাঙ্কের স্থায়ী আমানতের উপরে মিলবে কম সুদ। এর আগে রিজার্ভ ব্যাঙ্কের রেপো রেট ছিল ৬.৫০ শতাংশ, তা কমে হয়েছে ৬.২৫ শতাংশ। ফেব্রুয়ারি মাসের মুদ্রানীতির বৈঠকেই এই সিদ্ধান্ত হয়েছে। আর এর প্রভাব পড়েছে ব্যাঙ্কের আমানত এবং ঋণের সুদের হারের উপরেও। এই বদলের পরে ডিসিবি ব্যাঙ্ক এখন ৩ কোটি টাকার কম আমানতের উপরে ৭ দিন থেকে ১০ বছরের মধ্যে সাধারণ নাগরিকদের জন্য ৩.৭৫ থেকে ৮.০৫ শতাংশ সুদ দিয়ে থাকে। তবে এর মধ্যে ১৯-২০ মাসের মেয়াদে সবথেকে বেশি সুদ পাওয়া যায় ৮.০৫ শতাংশ। এছাড়া ৩ কোটির কম আমানতের উপরে প্রবীণ নাগরিকদের সুদের হার দেওয়া হয় ৪.২৫ থেকে ৮.৫৫ শতাংশ। অর্থাৎ সাধারণ নাগরিকদের থেকে প্রবীণ নাগরিকরা ৫০ বেসিস পয়েন্ট সুদ বেশি পাবেন।

কোন মেয়াদের এফডিতে কমল সুদের হার

৮.০৫ শতাংশ থেকে এখন এই সুদের হার এক ধাক্কায় ৫৫ বেসিস পয়েন্ট কমে হয়েছে ৭.৫০ শতাংশ। ২৬ মাস থেকে ৩৭ মাসের মেয়াদের জন্য এই সুদের হার কমানো হয়েছে ডিসিবি ব্যাঙ্কের পক্ষ থেকে। অন্যদিকে ৩৭ ও ৩৮ মাসের মেয়াদের ক্ষেত্রে ফিক্সড ডিপোজিটের সুদের হার ২০ বেসিস পয়েন্ট কমে ৮.০৫ শতাংশ থেকে হয়েছে ৭.৮৫ শতাংশ। ৩৮ মাস থেকে ৬১ মাসের মেয়াদের ক্ষেত্রেও স্থায়ী আমানতে কমেছে সুদের হার। ডিসিবি ব্যাঙ্কে এবার থেকে এই মেয়াদে ফিক্সড ডিপোজিট করলে আপনি ৮.০৫ শতাংশের বদলে সুদ পাবেন ৭.৪০ শতাংশ। অর্থাৎ ৬৫ বেসিস পয়েন্ট কমে গিয়েছে সুদের হার।  

আরও পড়ুন: Swiggy: ভ্যালেন্টাইনস ডে'তে প্রতি মিনিটে ৫৮১টি অর্ডার ! সুইগি ইন্সটামার্টে মানুষ যা খুঁজল, জেনে অবাক হবেন

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

Sougata Roy News: ২ BJP বিধায়কের বিরুদ্ধে লোকসভার স্পিকারকে স্বাধিকারভঙ্গের নোটিস দিলেন সৌগত | TMC
Kolkata Hotel Fire:
PM Modi on Kolkata Hotel Fire News: কলকাতার হোটেলে অগ্নিকাণ্ড! মর্মাহত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি
New Market Hotel Fire: 'পুলিশের ধারনা মৃত ৯জনের ৮ জন বাংলাদেশি', বললেন বাংলাদেশের ডেপুটি হাইকমিশনার
New Market Hotel Fire News: নিউ মার্কেটে ঘটনাস্থলে Tapas Roy, Agnimitra Paul | Kolkata Fire

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget