এক্সপ্লোর

Swiggy: ভ্যালেন্টাইনস ডে'তে প্রতি মিনিটে ৫৮১টি অর্ডার ! সুইগি ইন্সটামার্টে মানুষ যা খুঁজল, জেনে অবাক হবেন

Swiggy Instamart Sales Record: সুইগির সহ প্রতিষ্ঠাতা ফণী কিষণ এক্স হ্যান্ডলে তথ্য পরিসংখ্যান দিয়ে লেখেন, 'আমাদের অ্যানালিস্টরা যে তথ্য দিয়েছেন তা অবাক করার মত। ভ্যালেন্টাইনস ডে সব রেকর্ড ভেঙে দিয়েছে।'

Swiggy Instamart Order: গতকাল ছিল ভ্যালেন্টাইনস ডে আর এই বিশেষ দিনেই সুইগি ইনস্টামার্ট ভরে উঠেছিল বিপুল অর্ডারে। এই ভালবাসার দিন উদযাপন (Valentine's Day) উপলক্ষ্যে মানুষ বিভিন্ন জিনিস অর্ডার করেছিল এই প্ল্যাটফর্মে। কাছের মানুষের সঙ্গে সময় কাটানো, তাঁকে উপহার দিয়ে খুশি কর‍তে কে না চায়। আর তাই সুইগি ইনস্টামার্টে অর্ডার এসেছিল পছন্দের জিনিসের। তাও আবার প্রতি মিনিটে ৫৮১টি করে অর্ডার। একেবারে পিক আওয়ারে (Swiggy Instamart) এই অর্ডারের মাত্রা ভেঙে দিয়েছে আগের সমস্ত রেকর্ড। সুইগির প্রতিষ্ঠাতা এই ঘটনার উল্লেখ করে জানান যে নিউ ইয়ার ইভের সময়েও একইভাবে অর্ডারের সংখ্যা ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল।

সুইগির সহ প্রতিষ্ঠাতা ফণী কিষণ এক্স হ্যান্ডলে এই তথ্য পরিসংখ্যান দিয়ে লেখেন, 'আমাদের অ্যানালিস্টরা যে তথ্য দিয়েছেন তা অবাক করার মত। ভ্যালেন্টাইনস ডে'র দৌড়ঝাঁপ সব রেকর্ড ভেঙে দিয়েছে। সবথেকে পিক আওয়ারে আমরা দেখেছি প্রতি মিনিটে ৫৮১টি চকলেট এবং প্রতি মিনিটে ৩২১টি গোলাপের অর্ডার এসেছে। যদি কখনও কোথাও ভালবাসার কোনো স্টক মার্কেট থাকত, তাহলে এটা হত সেই মার্কেটের বুল রান'।

ফণী কিষণ আরও বেশ কিছু তথ্য জানান এক্স হ্যান্ডলের পোস্টে। সুইগি ইনস্টামার্টের অর্ডার সম্পর্কে তিনি লেখেন যে এই প্ল্যাটফর্মে ২৪টি অর্ডার এসেছে যার মধ্যে ১৭৪টি চকলেট ছিল আর গ্রাহকরা গতকাল মোট ২৯,৮৪৪ টাকা খরচ করেছেন এই প্ল্যাটফর্মে। তিনি এও উল্লেখ করেন যে ভ্যালেন্টাইন ডে-র সকালে গত বছর যা অর্ডার সাপ্লাই করেছিলেন তারা, তার থেকেও বেশি অর্ডার ডেলিভারি করেছেন এই বছর ২০২৫-এ। অন্যান্য শুক্রবারের তুলনাতেও এই অর্ডারের পরিমাণ অনেক বেশি ছিল। তিনি লেখেন, 'সকাল ১০টা ৫৩ নাগাদ গত বছরের দ্বিগুণ অর্ডার ডেলিভারি করে ফেলেছে সুইগি ইনস্টামার্ট। আর অন্যান্য শুক্রবারের তুলনায় আমাদের সেলস ৫ গুণ বেড়ে গিয়েছে। আরও মিষ্টি মিষ্টি সারপ্রাইজ রয়েছে।'

বিজনেস ওয়ার্ল্ডের নিউ ইয়ার রিপোর্ট অনুযায়ী, লুধিয়ানা, রাজকোট, পুদুচেরি, কানপুর থেকে বেশি মাত্রায় অর্ডার এসেছে। ভুবনেশ্বর এবং ম্যাঙ্গালোর সবথেকে ব্যস্ততম শহর ছিল এই সময়ের মধ্যে। দেখা গিয়েছে ভুবনেশ্বরে এক ব্যক্তি ১২ হাজার টাকা খরচ করেছেন শুধু প্রোটিন বার কিনতে। চিপস ছিল সবথেকে বেশি জনপ্রিয় আইটেম। প্রতি মিনিটে ৮৫৩টি চিপসের অর্ডার এসেছে। সফট ড্রিঙ্কসের চাহিদাও ছিল তুঙ্গে। আর আঙুর এত জনপ্রিয় ছিল যে কিছু কিছু এলাকায় তা আউট অফ স্টক করে দিতে হয়।  

আরও পড়ুন: New India Co-Operative Bank: ১২২ কোটির জালিয়াতির অভিযোগ ! RBI-এর নিষেধাজ্ঞার পরে এই ব্যাঙ্কের প্রাক্তন ম্যানেজারকে আটক

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget