এক্সপ্লোর

Dominos: বিশ্বের সবচেয়ে সস্তা পিৎজা ভারতেই! বাজার ধরতে নয়া ভাবনা ডোমিনোস'এর

Dominos Pizza: ফ্র্যাঞ্চাইজির সিইও জানিয়েছেন, গ্রাহকদের মধ্যে পিৎজার দোকানে যাওয়ার প্রবণতা কমেছে। বরং স্ট্রিট ফুডে যে পিৎজা পাওয়া যায় সেটিই খেতে সবাই আগ্রহ প্রকাশ করেছে।

নয়া দিল্লি: বিশ্বের সবচেয়ে জনবহুল দেশে উচ্চ মুদ্রাস্ফীতিতে বিশ্বের বৃহত্তম পিৎজা ব্র্যান্ড (Pizza Brand)  এবার আনল নয়া ট্যুইস্ট। ভারতের বাজার ধরার জন্য এবার সবচেয়ে কম দামে পিৎজা আনল ডোমিনোস (Dominos) এর মতো সংস্থা। ফ্র্যাঞ্চাইজির সিইওর মতে, মুনাফা কমিয়েই এই দাম নির্ধারণ করেছে তাঁরা। যাতে মানুষ তাঁদের পিৎজাই (Pizza) অর্ডার করেন। 

আমেরিকার বাইরে ডোমিনোস-এর প্রধান বাজার ভারত। কোম্পানির তরফে বলা হয়েছে, দাম কম হলেও পণ্যটি কিন্তু মোটেও খারাপ খেতে হবে না। ভারতের বাজারের জন্য ৪৯ টাকায় বিক্রি করা হবে পিৎজাটি। 

কী কী দেওয়া হচ্ছে এই পিৎজায়? 

সাত ইঞ্চি পনির পিৎজায় থাকছে ডোমিনজের বিশেষত্ব থিন ক্রাস্ট। বেসিল এবং পার্সলে পাতা থাকছে টপিংস হিসেবে। এও জানান হয় যে ব্র্যান্ডটি নিশ্চিত করছে যেকোন জায়গার থেকে ডোমিনোস-এর সবচেয়ে সস্তা পিৎজা এটিই। স্টোরে কিংবা অ্যাপে এই পিৎজা পাওয়া যাবে। 

ফ্র্যাঞ্চাইজির সিইও জানিয়েছেন, গ্রাহকদের মধ্যে পিৎজার দোকানে যাওয়ার প্রবণতা কমেছে। বরং স্ট্রিট ফুডে যে পিৎজা পাওয়া যায় সেটিই খেতে সবাই আগ্রহ প্রকাশ করেছে। কারণ, পিৎজা দোকানে পিৎজার দাম অনেকটাই বেশি। গ্রাহকরা তাই দোকানে কম খেতে যাচ্ছে। এই চিন্তাভাবনা থেকেই ৪৯ টাকায় পিৎজা বিক্রির সিদ্ধান্ত নিয়েছে। ডোমিনোস-এর গ্লোবাল টিম এই পরিকল্পনাগুলিকে সমর্থন করেছে। 

এর আগে ডোমিনোস-এর সবচেয়ে সস্তা সুস্বাদু পিৎজা ছিল সাংহাইতে এবং সান ফ্রান্সিসকোতে। অনলাইন মেনুর দামে অনেকটা চমক ছিল। তবে এবার ভারতের বাজার ধরতে আরও কমদামে পিৎজা বিক্রির সিদ্ধান্ত নিল সংস্থা। অন্যান্য গ্লোবাল ফাস্ট-ফুড জায়ান্ট যেমন পিৎজা হাট এবং বার্গার কিং-এর সঙ্গে প্রতিযোগিতা  জারি রাখতেই ১৪২ কোটির দেশে এই নয়া সিদ্ধান্ত এনেছে ডোমিনোজ। 

যদিও পিৎজা সংস্থার তরফে বলা হয়েছে একটি দেশে তিন দশকেরও বেশি সময় ধরে দ্রুত বৃদ্ধি পাওয়া বাজারের শেয়ার ধরে রাখার চেষ্টা করছে। তবে  এটাও ঠিক তারা ভারতের জনপ্রিয় স্ট্রিটফুড শিঙ্গারার সঙ্গে পাল্লা দেওয়ার চেষ্টা তারা করছেন না। তবে পিৎজা হাট যেখানে ৭৯ টাকায় পিৎজা বিক্রি করছে, সেখানে ৪৯ টাকায় পিৎজা বিক্রি করে বাজার ধরতে আগ্রহী তাঁরা।                                                          

আরও পড়ুন, কতটা বাড়ল সোনা-রূপার দাম? আজ বাজারে দর কত?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

E 20 Petrol : E-20 পেট্রোল বিতর্কে নয়া মোড়, ২০ শতাংশের বেশি মেশানো হবে ইথানল ? সংসদে জবাব দিল সরকার 
E-20 পেট্রোল বিতর্কে নয়া মোড়, ২০ শতাংশের বেশি মেশানো হবে ইথানল ? সংসদে জবাব দিল সরকার 
Gold Price Today: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল? আজ কত কমল না ফের বাড়ল?
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় বদল? আজ কত কমল না ফের বাড়ল?
Income Tax Return: শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
শুধু বেতন নয়, আয়কর রিটর্নে এই সব তথ্য না জানালে চাপে পড়বেন আপনিও!
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?

ভিডিও

21st July Report: ২১-র ফাইল খুললেন মুখ্য়মন্ত্রী ,তদন্ত-রিপোর্ট প্রকাশ্য়ে আসার পর শুরু রাজনৈতিক তরজা
Suvendu Adhikari on 21st July: ২১ জুলাই তদন্ত কমিশনের রিপোর্ট ১২ বছর পর প্রকাশ্যে আনলেন মুখ্যমন্ত্রী
CJP Protest: NEET-র প্রশ্নফাঁস, সিবিএসইর খাতা দেখা নিয়ে গোলমালের প্রতিবাদে CJP-র আন্দোলনে রণক্ষেত্র রাজধানী
Tarakeswar Srabani Mela 2026: তারকেশ্বরে লক্ষ লক্ষ পুণ্যার্থীদের ভিড়, জমজমাট শ্রাবণী মেলাও
Mamata Banerjee: 'কালীঘাট তৃণমূল'-এর ২১ জুলাইয়ের প্রস্তুতি খতিয়ে দেখলেন মমতা | 21 July | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jitendra Tiwari : 'সব কালেকশন মাস্টার হয়ে গেছে'... নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
নিজের দলের কর্মীদের একাংশর বিরুদ্ধেই ভয়ঙ্কর অভিযোগ বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির
Road Accident : পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
পিছন থেকে গাড়িতে ধাক্কা ট্রাকের, একাধিক মৃত্যু ; জখম ১
Sonam Wangchuk: অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
অনেকটা সুস্থ, যোগ দিতে চান সংসদ অভিযানে, হাসপাতালকে আর্জি জানিয়ে চিঠি দিলেন সোনম ওয়াংচুক
Weather : সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
সারা দেশের মাথার উপর গভীর মেঘের চাদর ! উথাল-পাথাল বৃষ্টি আর দুর্যোগ? ISRO-র স্যাটেলাইটে চমকে দেওয়া ছবি
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
Yatri Sathi: 'যাত্রী সাথী' নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, রাজ্যের ট্যাক্সিচালকদের জন্য এ বার নতুন পদক্ষেপ
National Film Awards 2026: কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
কঠিন অঙ্ক কষেই জাতীয় পুরস্কার আনল বাংলার ৩ খুদে, সাফল্যের আনন্দে ভাসছে টলিউড
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ খ্যাত জনপ্রিয় সঙ্গীত শিল্পীকে মঞ্চেই অশালীন স্পর্শ ! তুলকালাম কাণ্ড, তুঙ্গে তরজা
Baba Vanga : ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
ধুঁকতে থাকা ভাগ্য যাচ্ছে খুলে, আয়ের নতুন রাস্তা, জুলাই-শেষে জ্যাকপট এই রাশিগুলির? বাবা ভাঙ্গার ভাইরাল ভবিষ্যদ্বাণী
Embed widget