এক্সপ্লোর

Donald Trump : ট্রাম্পের 'বন্ধুরাও' মানছে না কথা ! ভারতের সঙ্গে শীঘ্রই বাণিজ্য চুক্তি, দিল্লিতে আসছে দল

India US Relation : ভারতের উপর আরোপিত উচ্চ শুল্ক মার্কিন বাজারে ভারতীয় রপ্তানিকারকদের জন্য প্রতিযোগিতাকে খুব কঠিন করে তুলেছে।

 

India US Relation : রাশিয়ার থেকে তেল (Russian Oil) কেনার জন্য ভারতের ওপর শুল্কের বোঝা চাপিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট (US President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বন্ধু দেশগুলিকেও এই বিষয়ে সতর্ক করেছে আমেরিকা। একাধিকবার ভারতের ওপর শুল্ক চাপানোর কথা বলা হয়েছে ইউরোপীয় ইউনিয়নকে (India EU Free Trade Agreement) । যদিও সব চেষ্টা ব্যর্থ হওয়ার পথে। 'দ্য হিন্দু'র রিপোর্ট বলছে, শীঘ্রই ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি করতে চলেছে ইউরোপীয় ইউনিয়ন। নয়াদিল্লিতে এই নিয়ে কথা বলতে আসবেন ইইউ-এর প্রতিনিধিরা। 

ভারতের সঙ্গে কী নিয়ে সমস্যা আমেরিকার

আমেরিকা ভারতের উপর আরোপিত ২৫ শতাংশ শুল্ক ছাড়াও, রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনার জন্য জরিমানা হিসাবে অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে। এর ফলে, মোট হার ৫০ শতাংশ হয়ে গেছে। ভারতের উপর আরোপিত উচ্চ শুল্ক মার্কিন বাজারে ভারতীয় রপ্তানিকারকদের জন্য প্রতিযোগিতাকে খুব কঠিন করে তুলেছে। এর অর্থ হল ভিয়েতনাম বা বাংলাদেশ এবং পাকিস্তানের রপ্তানিকারকদের সামনে ভারতের টিকে থাকা কঠিন হয়ে উঠছে।

কোন পথে ভারত-ইইউ মুক্ত বাণিজ্য চুক্তি
দীর্ঘদিন ধরেই চলছে এই কথা। ভারত ও ইউরোপীয় ইউনিয়ন চাইছে দু-জনের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি। বর্তমানে সমস্ত অমীমাংসিত বিষয় সমাধানের জন্য আগামী মাসে দুটি গুরুত্বপূর্ণ বৈঠকের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। নয়াদিল্লি সূত্র বলছে, ইউরোপীয় আধিকারিকদের একটি প্রতিনিধিদল এই সপ্তাহে নয়াদিল্লি সফরে আসার কথা রয়েছে। যেখানে তারা বাজার অ্যাক্সেস, কৃষি পণ্যের উপর শুল্ক ও বিশেষ করে ওয়াইন ও দুগ্ধজাত পণ্যের উপর শুল্ক মত-পার্থক্য নিয়ে আলোচনা করতে পারেন।

কেন এই চুক্তি ভারতের কাছে খুব গুরুত্বপূর্ণ
ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্য়ে এই পদক্ষেপ এমন এক সময়ে নেওয়া হচ্ছে, যখন ভারত ট্রাম্পের হাই ট্যারিফের চাপের মধ্যে রয়েছে। একই সঙ্গে হোয়াইট হাউস রাশিয়া থেকে তেল কেনার জন্য ভারতের ওপর অতিরিক্ত শুল্ক আরোপের জন্য ইউরোপীয় ইউনিয়নের উপর ক্রমাগত চাপ দিচ্ছে। তাই চুক্তিটি ভারতের কাছে খুবই গুরুত্বপূর্ণ। 

আমেরিকা বন্ধ হলে, নতুন বাজারের দিকে ঝুঁকবে ভারত
আসলে, উভয় পক্ষই এই বছরের শেষের দিকে আলোচনা শেষ করার চেষ্টা করছে। কারণ ট্রাম্পের শুল্কের প্রভাবের কারণে, নয়াদিল্লি নতুন বাজার খুঁজছে। ইউরোপীয় ইউনিয়ন ভারতের একটি প্রধান বাণিজ্যিক অংশীদার ও ২০২৩-২৪ সালে দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য প্রায় ১৩৫ বিলিয়ন ডলার ছুঁয়েছে।

মনে করা হচ্ছে- ইউরোপীয় ইউনিয়ন ১৭ সেপ্টেম্বর ভারতের জন্য তাদের নতুন দৃষ্টিভঙ্গির নীলনকশা উপস্থাপন করবে। আগামী মাসের শুরুতে অনুষ্ঠিত হতে যাওয়া সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এটি ঘোষণা করা হতে পারে।

ইউরোপীয় কমিশনের কৃষি কমিশনার ক্রিস্টোফ হ্যানসেন ও বাণিজ্য প্রধান মারোস সেফকোভিচ এই সপ্তাহে ভারত সফরে আসছেন। তাদের ভারতীয় মধ্যস্থতাকারীদের সঙ্গে সেই সময় হবে আলোচনা। কারণ উভয় পক্ষই এই বছরের শেষ নাগাদ মুক্ত বাণিজ্য চুক্তি (FTA) স্বাক্ষর করার লক্ষ্যে কাজ করছে।

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন, পর্ব ১ (১৭.০৮.২৬): 'বিজেপির কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস', বললেন কুণাল
Sange Suman: 'দলেই ব্ল্যাকমেল' নাকি 'মিথ্যে অভিযোগ'? BJP-র কলঙ্ক থেকে বাঁচতেই ভাল তৃণমূলে আশিস : কুণাল
Jorabagan House Collapse: টানা বৃষ্টির জেরে কলকাতার জোড়াবাগানে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ
Mamata Banerjee: ‘জঘন্যতম একটা রাজত্ব চলছে...’, বাবাকে খুন, CJP নেতার সঙ্গে ফোনে কথা বললেন মমতা
Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget