এক্সপ্লোর

Stock Market Crash : একদিনে ৭ লক্ষ কোটি টাকার ক্ষতি, বড় ধস বাজারে, সেনসেক্স পড়ল ১৪০০ পয়েন্ট, নিফটি ২৩ হাজারের নীচে

Share Market Today : আজ একদিনে ভারতের শেয়ার বাজার (Indian Stock Market) থেকে উধাও হয়ে গেছে ৭ লক্ষ কোটি টাকা। সেনসেক্স (Sensex) পড়েছে ১৪০০ পয়েন্ট।

 

Share Market Today : মঙ্গলে অমঙ্গল  ! মার্কিন মুলুকে (US President) ডোনাল্ড ট্রাম্প (Donald Trump) শপথ নিতেই বড় ধস নামল বাজারে (Stock Market)। আজ একদিনে ভারতের শেয়ার বাজার (Indian Stock Market) থেকে উধাও হয়ে গেছে ৭ লক্ষ কোটি টাকা। সেনসেক্স (Sensex) পড়েছে ১৪০০ পয়েন্ট। নিফটি  (Nifty 50) এক লহমায় ২৩ হাজারের নীচে চলে এসেছে। বুধেও কি বজায় থাকবে একই ধারা ?
 
প্রায় দেড় শতাংশ ধস বাজারে
মঙ্গলবার ভারতীয় বেঞ্চমার্ক সূচক সেনসেক্স ও নিফটি 1 শতাংশেরও বেশি পড়েছে।  বিশ্ব বাজার ও অভ্যন্তরীণ কারণে বিনিয়োগকারীদের মনোভাব আজ নেতিবাচক ছিল। BSE সেনসেক্স 1,431.57 পয়েন্ট বা 1.89 শতাংশ কমে 75,641.87 এ পৌঁছেছে। NSE নিফটি 367.9 পয়েন্ট বা 1.60 শতাংশ কমে 22,976.85-তে দাঁড়িয়েছে।

৭ জুনের পর এত বড় পতন
আজকের বাজারের দিকে তাকালে এটি 7 জুন, 2024 এর পর প্রথমবার এক বড় পতন। এদিন নিফটি 23,000 এর নীচে নেমে গেছে। বিশ্ব বাজারে অস্থিরতা, মিশ্র আয়ের ফলাফলের কারণে  নেতিবাচক অনুভূতিতে ইন্ধন জুগিয়েছে বিনিয়োগকারীরা। আজ বাজারের সময় ভারত VIX 5 শতাংশের বেশি বেড়েছে।

কী কারণে এত বড় ধস
এই ক্র্যাশের কারণগুলির মধ্যে একটি হতে পারে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্রিকস দেশগুলিকে লক্ষ্য করে মন্তব্য। যা বাজারে শকওয়েভের সৃষ্টি করেছে। সোমবার, তিনি বিশ্ব বাণিজ্যের জন্য মার্কিন ডলারের উপর নির্ভরতা কমিয়ে দেশগুলির উপর 100 শতাংশ শুল্ক আরোপের কথা বলেছিলেন।

ট্রাম্পের কোন কথায় এই ধস
ওভাল অফিস থেকে কথা বলার সময় সতর্কবার্তা দেন তিনি। সেখানে তিনি বিলেন, " BRICS কমিউনিটি হিসাবে কেউ যদি 'ডি-ডলারাইজেশন' (ডলার বাদ দিয়ে অন্য কোনও মুদ্রায় লেনদেন নয় ) এর চেষ্টা চালায় তাহলে তাদের ১০০ শতাংশ শুল্কের মুখোমুখি হতে হবে।"

কোন-কোন কোম্পানিতে আজ ধস
 আজ মিশ্র কর্পোরেট আয় বিনিয়োগকারীদের মধ্যে বাজারের উদ্বেগকে আরও বাড়িয়ে দিয়েছে। ডিক্সন টেকনোলজিস ডিসেম্বর ত্রৈমাসিকের জন্য কনসলিডেট নেট মুনাফা ও রাজস্বের পতনের রিপোর্ট বাজারকে ধাক্কা দিয়েছে। এর প্রভাবে 14 শতাংশ কমেছে শেয়ার। একইভাবে, Zomato 9 শতাংশ কমেছে। কারণ এর Q3 ফলাফল ভাল হয়নি। Blinkit-এর আগ্রাসী ব্যবসা সম্প্রসারণ জোম্যাটোর লাভের উপর প্রভাব ফেলছে।

রিয়েলটি সেক্টরে ওবেরয় রিয়েলটি 7.6 শতাংশ পড়েছে। এই কোম্পানি বাজারের প্রত্যাশার চেয়ে কম আয় দিয়েছে। যে কারণে বিনিয়োগকারীদের আস্থা ধাক্কা খেয়েছে। নতুন করে একাধিক কোম্পানি প্রতিযোগী হিসাবে উঠে আসায় চিন্তা বেড়েছে ইনভেস্টারদের।

এই বিষয়ে জিওজিত ফিনান্সিয়াল সার্ভিসেস-এর চিফ মার্কেট স্ট্র্যাটেজিস্ট আনন্দ জেমস বলেছেন, 23,140 স্তরটি প্রথম দিকে সাপোর্ট হিসাবে কাজ করেছিল। যদিও ওপরের দিকে 23,370 -র রেজিস্ট্যান্স ভাঙতে সফল হয়নি বুলরা। 

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

Viral Monalisa : সিনেমায় নামছেন মহাকুম্ভের ভাইরাল মোনালিসা ? আসছে অপহরণের হুমকি !

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
Gold Price Today : এক ধাক্কায় অনেকটাই কমে গেছে সোনার দাম ! আজ কিনলে কত কমে পেতেন জানেন ?
এক ধাক্কায় অনেকটাই কমে গেছে সোনার দাম ! আজ কিনলে কত কমে পেতেন জানেন ?
Case Against Meta : ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা প্রধানের বিরুদ্ধে মামলা
ককরোচদের প্রতিবাদে প্রধানমন্ত্রীর আপত্তিকর ভিডিয়ো পোস্ট, এবার মেটা প্রধানের বিরুদ্ধে মামলা

ভিডিও

Burdwan News: ডিজিটালের মাধ্য়মেই নিয়োগ হচ্ছে এবং পেমেন্টও ডিজিটাল প্রক্রিয়াতেই হচ্ছে:ব্রিগেডিয়ার দাস
Terrorist Arrest: 'হুঙ্কারের সরকার চলছে, শুধুই হুঙ্কার দিচ্ছে', বললেন প্রদীপ্ত মুখোপাধ্যায় | ABP
BJP Government: সরকারি জমি দখল করে তৃণমূলের পার্টি অফিস তৈরি,চলল বুলডোজার
Satabdi Roy । তৃণমূল ছেড়ে NCPI-তে শতাব্দী রায়, দিল্লিতে গিয়ে করলেন প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ
Chhok Bhanga 6ta: 'ধৃত জঙ্গির কাছে মুখ্যমন্ত্রীর লোকেশন, মোবাইল চার্ট!'খবর বেঙ্গল STF সূত্রে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Census 2027: কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
কাল থেকেই শুরু জনগণনা, কোন পোর্টালে, কীভাবে আপনাকে তথ্য আপলোড করতে হবে? কতদিন চলবে?
Census 2027: ২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
২০২৭ সালের জনগণনা এবার ডিজিটালে! বাড়িতে বসেই Self Enumeration, কীভাবে করবেন? জানুন ধাপে ধাপে
Cockroach Party Pakistan : পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
পাকিস্তানেও 'ককরোচ পার্টি' ! আতঙ্কে সরকার, কী কী দাবি তাদের ? মুখ খুললেন মহসিন নকভি
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Indian Hocket Team jersey: জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
জার্সির রং বদলের বিষয়ে জানানো হয়নি হকি ইন্ডিয়ার সভাপতিকেই, গেরুয়া জার্সি ঘিরে বাড়ল বিতর্ক
ITR Filing 2026 : বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
বাড়ছে আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ তারিখ ? আইটিআর নিয়ে বড় আপডেট
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
FIFA World Cup: ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
ইনফানতিনোর চাপ আরও বাড়ল, UEFA, CONCACAF-র পর বাহ্যিক বিনিয়োগের প্রস্তাব প্রত্যাখ্যান করল AFCও
Embed widget