এক্সপ্লোর

Elon Musk Success: তিনি ছুঁলেই সব সোনা ! কোন পথে সাফল্য এল এলনের জীবনে ?

Elon Musk Success: ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করতে ভর্তি হন মাস্ক। যদিও মাত্র দুদিনেই বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যান তিনি। তারপর কী হয় মাস্কের জীবনে ?

Elon Musk : কিশোর বয়সেই বাবা-মায়ের বিবাহ বিচ্ছেদ। ছোট্ট এলন এলেন বাবার সঙ্গে। পাইলট বাবার হাত ধরেই এলনের স্বপ্নের উড়ানের পাড়ি দেওয়া শুরু। মাত্র 12 বছর বয়সে ভিডিও গেমের কোড তৈরি। পরে যা $ 500-এ বিক্রি করেছিলেন মাস্ক। সেই থেকেই সরস্বতীর ওপর ভরসা করে তাঁর লক্ষ্মীলাভ শুরু। পরবর্তীকালে বাকিটা ইতিহাস।

Elon Musk Success: এলন মাস্কের সাফল্যের সিড়ি
স্কুলের পড়াশোনা শেষ করে উচ্চ শিক্ষার জন্য 1988 সালে কানাডিয়ান পাসপোর্ট পান মাস্ক। এরপর দক্ষিণ আফ্রিকা ছেড়ে কুইন্স ইউনিভার্সিটিতে ভর্তি হন তিনি। সেখান থেকে 1992 সালে চলে যান ফিলাডেলফিয়ার পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ে । 1997 সালে পদার্থবিদ্যা ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি লাভ করেন মাস্ক। পরবর্তীকালে ক্যালিফোর্নিয়ায় স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করতে ভর্তি হন মাস্ক। যদিও মাত্র দুদিনেই বিশ্ববিদ্যালয় ছেড়ে চলে যান তিনি।

Elon Musk Success: কেন দু'দিনেই বিশ্ববিদ্যালয় ছাড়েন মাস্ক ?

সাধারণ জীবনযাত্রায় অভ্যস্ত ছিলেন না মাস্ক। বিশ্ববিদ্যালয়ে গেলেও পদার্থবিদ্যা বা ফিজিক্সের থেকে ইন্টারনেটে সমাজ পরিবর্তনের সম্ভাবনা বেশি দেখেছিলেন তিনি। তারপর যেমন ভাবনা, তেমন কাজ। রাতারাতি ইন্টারনেট স্টার্টআপ শুরু করার সিদ্ধান্ত নেন ট্যুইটারের মালিক। Zip2 নামে একটি কোম্পানি শুরু করেন তিনি। পরবর্তীকালে বেড়েই চলে তাঁর কোম্পানির সংখ্যা। যাতে হাত দিচ্ছিলেন ফলছিল সোনা।

Elon Musk Success: পৃথিবী থেকে লক্ষ্য মহাকাশে
কলেজের মাত্র কয়েক বছরের মধ্যেই সাফল্যের চূড়ায় পৌঁছে গিয়েছিলেন মাস্ক। টাকা হাতে এলেও দুনিয়া বদলে দেওয়ার চিন্তা ভুলতে পারছিলেন না তিনি। সেই থেকে পৃথিবীর পাশাপাশি মহাকাশ নিয়ে শুরু হয় তাঁর আগ্রহ। 2003 সালে রকেট কিনতে রাশিয়ায় পৌঁছন মাস্ক। যদিও কয়েক মিলিয়ন ডলার মাত্র একটি রকেট পেয়েছিলেন তিনি। সেই থেকে মহাকাশে পাড়ি দেওয়ার ইচ্ছেটা আরও বেড়ে যায় মাস্কের। নিজেই রকেট তৈরির জেদ চেপে গেল মাস্কের মধ্যে। রকেট সায়েন্স নিয়ে পড়াশোনা শুরু করলেন মাস্ক। এক বছরের মধ্যে নিজের রকেট তৈরি ফেলেন এই ধনকুবের। তৈরি করেন নিজের স্পেসএক্স কোম্পানি।

Elon Musk Success: টেসলা বদলে দেয় মাস্কের জীবন

এখানেই থেমে থাকেনি মাস্কের দুনিয়া জয়ের অভিযান। বিশ্বকে নতুন কিছু দেওয়ার জন্য সবসময় এক ধাপ এগিয়ে থেকেছেন তিনি। সেই থেকে জন্ম নিয়েছে ইলেকট্রিক গাড়ির প্রতি তাঁর আগ্রহ। যার ফলস্বরূপ জন্ম নিয়েছে টেসলা। সারা বিশ্বে কার্বন এমিশন কমাতে এক বড় পদক্ষেপ এই 'অল ইলেকট্রিক কার'। পরিবেশ নিয়ে সচেতনতার জেরে এলন মাস্ক আজ সারা বিশ্বের কাছে পরিচিত নাম। তাঁর কৃতিত্বের পিছনে টেসলার বিরাট অবদান রয়েছে। বলতে গেলে, এই টেসলা থেকেই বিশ্বের ধনকুবের হয়ে ওঠেন মাস্ক। যদিও এখানেই থেমে থাকছে না মাস্কের ভাবনা। এবার ট্যুইটার কিনে নতুন কিছু উদ্ভাবনের কথা ভাবছেন তিনি। আপাতত সেই দিকে নজর রয়েছে বিশ্ববাসীর।

​​আরও পড়ুন : Elon Musk: বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি, পড়াশোনা কতদূর এলন মাস্কের ?

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

E 20 Petrol : ১২৫ টাকায় চলে যেত পেট্রোল ! E 20 নিয়ে বিরোধীদের জবাব দিলেন গড়করি
১২৫ টাকায় চলে যেত পেট্রোল ! E 20 নিয়ে বিরোধীদের জবাব দিলেন গড়করি
Income Tax Return: ৩১ জুলাই শেষ তারিখ, আয়কর রিটার্ন দাখিল করতে গিয়ে এই ভুল হলেই দেরিতে আসবে আপনার রিফান্ড
৩১ জুলাই শেষ তারিখ, আয়কর রিটার্ন দাখিল করতে গিয়ে এই ভুল হলেই দেরিতে আসবে আপনার রিফান্ড
Patanjali Ayurved : ঘি, সাবান, মধুর পর.. এবার বিমা বাজারে পতঞ্জলি
ঘি, সাবান, মধুর পর.. এবার বিমা বাজারে পতঞ্জলি
Gold Silver Price Today: সামান্য বাড়ল সোনার দাম, যদিও হিসাব উল্টে গিয়ে এক ধাক্কায় বেশ খানিকটা কমে গেল রুপো
সামান্য বাড়ল সোনার দাম, যদিও হিসাব উল্টে গিয়ে এক ধাক্কায় বেশ খানিকটা কমে গেল রুপো

ভিডিও

Kalyan Banerjee | বিক্ষোভ দেখানোর সময় কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে টিপ্পনী প্রিয়ঙ্কা গান্ধীর
Blood Bank | ৫ ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে থানায় স্বাস্থ্য দফতরের নালিশ | ABP Ananda LIVE
Suvendu Adhikari | সল্টলেকে রাজ্য বিজেপির সদর দফতরে আজ ফের মুখ্যমন্ত্রীর জনতার দরবার
Birbhum News | মিনারের টাকা ভর্তি ট্রাঙ্ক নিয়ে গেল পুলিশ! তারপরই গ্রেফতার
Birbhum News | বাড়িতেই কোটি-কোটি টাকা! কীভাবে মিনারের টাকার পাহাড়ের হদিশ পেল পুলিশ?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
RG Kar News Update: আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
আগামী সপ্তাহে মেয়ের মৃত্যুর ২ বছর পার, মামলা কতদূর? CBI-এর স্টেটাস রিপোর্ট পেশের দিনে প্রশ্ন অভয়ার পরিবারের
Bangladesh News: ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
ভারত, আমেরিকা, না চিন, কাকে বেশি গুরুত্ব? বাংলাদেশ বলল, ‘এটা বউ আর সতীনের ঝগড়া নয়’
Birbhum Money Gold Found: 'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
'সোনা আনা হয়েছিল দুবাই, সুইৎজারল্যান্ড থেকে', মিনারের বাড়িতে কোথা থেকে কীভাবে এল এত টাকা-সোনা ?
NEET Protest: 'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
'ছর্‌রা গুলির হিসেব সংরক্ষণ করতে হবে', পেলেট গান ব্যবহার নিয়ে আর কী নির্দেশ সুপ্রিম কোর্টের?
Saugata Roy: 'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
'বলছিলাম আপনারা চলে আসুন...' শাহ-নাড্ডার সঙ্গে ছবি প্রসঙ্গে সৌগত রায় বললেন...
Anthony Fauci: চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
চিনের উহান থেকে ছড়ায়নি কোভিড? ভাইরাস কি ল্যাবে তৈরি করা হয়েছিল? হাতে এল চাঞ্চল্যকর তথ্য
Heavy Rainfall: মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
মাসের শেষে ঝেঁপে বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া, উত্তর থেকে দক্ষিণে প্রবল বৃষ্টিতে ভিজবে গোটা পশ্চিমবঙ্গ
Taratala Incident: কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
কলকাতা পুরসভার বড় পদক্ষেপ, তারাতলায় গোডাউন বিপর্যয়ের ঘটনায় এবার লাইসেন্স বাতিল
Embed widget