এক্সপ্লোর

EPFO: অক্টোবরের পেনশন ঢুকবে আজই ? দীপাবলির আগে কী সুখবর দিল EPFO ?

EPFO Pensioners: এর মাধ্যমে জানানো হল যে পেনশনভোগীরা (Pension Scheme) কোনো দেরি ছাড়াই তাদের পেনশন এই মাসে আগে আগেই পেয়ে যাবেন। ৩১ অক্টোবর ছুটির দিন, তাই ৩০ অক্টোবরই পেনশন তুলে নিতে পারবেন।

Pension Scheme: এমপ্লয়ি প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন ঘোষণা করেছে যে এমপ্লয়িজ পেনশন স্কিমের অধীনে থাকা সমস্ত পেনশনভোগীরা এই মাসের অর্থাৎ অক্টোবরের পেনশন পেয়ে যাবেন দীপাবলির আগেই। আজ ২৯ অক্টোবর ২০২৪ মঙ্গলবারই পেনশনভোগীদের অ্যাকাউন্টে ঢুকে যাবে এই মাসের পেনশনের টাকা। রিটায়ারমেন্ট ফান্ড অর্গানাইজেশনের (EPFO Update) পক্ষ থেকে এমনটাই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ২৫ অক্টোবর ইপিএফওর একটি সার্কুলারে বলা হয়, যে আগামী উৎসবের আবহে দীপাবলি ও অন্যান্য অনুষ্ঠান পপর থাকার কারণে বহু ছুটির দিন রয়েছে। আর তাই অক্টোবর মাসের পেনশন আজ ২৯ তারিখেই দেওয়া হবে। এর মাধ্যমে জানানো হল যে পেনশনভোগীরা (Pension Scheme) কোনো দেরি ছাড়াই তাদের পেনশন এই মাসে আগে আগেই পেয়ে যাবেন। ফলে উৎসবের মরশুমে ৩১ অক্টোবর যেহেতু ছুটির দিন রয়েছে, তাই ৩০ অক্টোবরই পেনশনভোগীরা তাদের পেনশন তুলে নিতে পারবেন।

ইপিএফও জানিয়েছে তারা সমস্ত আঞ্চলিক ও জেলা স্তরের অফিসগুলিকে যথাযথ নির্দেশ দিয়েছে যাতে তারা ব্যাঙ্কগুলিকে যথাযথ এবং উল্লিখিত সময়ের মধ্যে নির্দিষ্ট কাজ সুসম্পন্ন করে, পেনশনভোগীদের কোনও সমস্যা যেন না হয়। ১৯৯৫ সালের এই এমপ্লয়িজ পেনশন স্কিম একটি সামাজিক সুরক্ষা প্রকল্প যা দেশের সংগঠিত সেক্টরে কর্মরত মানুষকে অবসরের পরে আর্থিক নিরাপত্তা দিয়ে থাকে।

এই প্রকল্পে কর্মী এবং সংস্থা উভয়েই সমানভাবে বিনিয়োগ করে থাকে। কর্মীর বেসিক স্যালারির ১২ শতাংশ যায় এই ইপিএস স্কিমে এবং সংস্থার ৮.৩৪ শতাংশ যায় সেই কর্মীর ইপিএসে জমা করার জন্য। ইপিএফওর সদস্যরাই কেবলমাত্র এই পেনশন প্রকল্পের সুবিধে পাবেন যারা ন্যূনতম ১০ বছর চাকরি করেছেন এবং আর্লি পেনশন পাওয়ার জন্য ন্যূনতম ৫০ বছরে পদার্পণ করেছেন। আর নিয়মিত পেনশনের সুবিধে পাওয়ার জন্য কর্মীর বয়স হতে হবে ন্যূনতম ৫৮ বছর। এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ডের অধীনে চলে এই ইপিএস স্কিম যা কিনা নতুন এবং পুরনো উচয় ইপিএফও সদস্যের জন্যই প্রযোজ্য হয়। বর্তমানে ইপিএসের অধীনে ন্যূনতম পেনশনের অঙ্ক হল ১ হাজার টাকা এবং সর্বোচ্চ পেনশন ৭৫০০ টাকা।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন: Rojgar Mela: রোজগার প্রকল্পে সরকারি চাকরি পেল ৫১ হাজার যুবক, নিয়োগপত্র দিলেন মোদি

সেরা শিরোনাম

Gold Price Today: ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
ষষ্ঠীতে সোনার দাম কি কমল? পুজোর মধ্যে আজ কিনলে বড় লাভ পাবেন?
Reliance Foundation : রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
রিলায়েন্স ফাউন্ডেশনের সামাজিক কাজ ও জিওর বিনামূল্যে AI কোর্স, বদলে দিয়েছে দেশের ডিজিটাল দৃষ্টিভঙ্গি
Bank News: বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
বিক্রি হয়ে গেল এই ব্যাঙ্ক, গ্রাহকদের অ্যাকাউন্টে থাকা টাকার কী হবে ? যারা EMI দিচ্ছেন তাঁরা কী করবেন ?
Wrong UPI: ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?
ভুল করে কাউকে UPI করে ফেললে, টাকা ফেরত পাওয়ার জন্য কী করতে হবে আপনাকে?

ভিডিও

Burrabazar Young Boys Club | বড়বাজার ইয়ং বয়েজ ক্লাব-এর ৫৭তম বর্ষের মূল থিম ও ভাবনা ছিল'রাম রাজ্য'
Chaltabagan Sarbojanin | এবিপি আনন্দর শারদ আনন্দ সম্মান পেল চালতাবাগান সর্বজনীন দুর্গোৎসব কমিটি
Ballygunge 21 Pally | সমাজ চেতনায় সেরা পুজোর শিরোপা জিতে নিল বালিগঞ্জ ২১ পল্লি | ABP ANANDA LIVE
Behala Club | রূপকভাবনায় সেরা পুজোর শিরোপা পেল বেহালা ক্লাব | ABP ANANDA LIVE
Belgachia Sarbojanin | শারদ আনন্দ সম্মান পেল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনের পুজো | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget