এক্সপ্লোর

Rojgar Mela: রোজগার প্রকল্পে সরকারি চাকরি পেল ৫১ হাজার যুবক, নিয়োগপত্র দিলেন মোদি

PM Modi: এই নিয়োগপত্র তুলে দেওয়ার পাশাপাশি ৭০ বছর বা তার বেশি বয়সীদের জন্য নরেন্দ্র মোদি চালু করবেন স্বাস্থ্যবিমা প্রকল্প। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে এই স্বাস্থ্যবিমা প্রকল্প শুরু হবে।

PM Modi: আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) দেশের যুবক ও প্রবীণদের জন্য বড় উপহার দিতে চলেছেন। রোজগার মেলার অধীনে সরকারি বিভাগগুলিতে মোট ৫১ হাজার যুবকের হাতে নিয়োগপত্র (Rojgar Mela) তুলে দেবেন তিনি। এই চাকরি মেলার (Job News) উদ্বোধনও করবেন তিনি। ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রার্থীদের নিয়োগপত্র দেবেন প্রধানমন্ত্রী।

সত্তরোর্ধ্ব প্রবীণদের জন্য শুরু হবে স্বাস্থ্যবিমা প্রকল্প

এই নিয়োগপত্র তুলে দেওয়ার পাশাপাশি ৭০ বছর বা তার বেশি বয়সীদের জন্য নরেন্দ্র মোদি চালু করবেন স্বাস্থ্যবিমা প্রকল্প। আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার অধীনে এই স্বাস্থ্যবিমা প্রকল্প শুরু করা হবে। এছাড়া আজ আরও কিছু কিছু প্রকল্প চালু করবেন তিনি। দেশের স্বাস্থ্য পরিষেবা বিভাগে ১২,৮৫০ কোটি টাকার প্রকল্প শুরু করবেন মোদি।

রোজগার মেলায় দেওয়া হবে চাকরি

দেশে কর্মসংস্থান বাড়ানোর জন্য প্রতি বছর রোজগার মেলা আয়োজন করেন নরেন্দ্র মোদি। যুবক-তরুণদের কর্মসংস্থানকে গুরুত্ব দেওয়াই এই মেলার মুখ্য উদ্দেশ্য। দেশ ও জাতি গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার যোগ্য করে তুলতেই এই কর্মসংস্থান আদপেই জরুরি। দেশের মধ্যে মোট ৪০টি স্থানে এই চাকরি মেলার আয়োজন করা হয়েছে। এই চাকরি মেলার মাধ্যমে মূলত ফ্রেশারদের কেন্দ্র সরকারি বিভিন্ন দফতরে নিয়োগ করা হবে। সরকারের রাজস্ব বিভাগ, উচ্চশিক্ষা বিভাগ, স্বরাষ্ট্রমন্ত্রক, স্বাস্থ্য ও পরিবার মন্ত্রকে এই রোজগার মেলার মাধ্যমে কর্মী নিয়োগ করা হবে।

নিয়োগের পরে IGOT কর্মযোগী পোর্টালের অধীনে 'কর্মযোগী প্রাধ্যম' নামে একটি অনলাইন প্রশিক্ষণ মডিউলে কর্মীদের প্রাথমিক প্রশিক্ষণ দেওয়া হবে। এই পোর্টালে পাওয়া যাবে ১৪০০-রও বেশি ই-লার্নিং সিলেবাস। এই নতুন পোর্টালের প্রশিক্ষণ মডিউলে দেশের উন্নতির লক্ষ্যে প্রয়োজনীয় সমস্ত স্কিল শেখানো হবে যার মাধ্যমে নতুন নিয়োগপ্রাপ্ত কর্মীরাও নিজেদের পেশাগত স্তরে উন্নতি করতে পারবে। ২০২২ সালের ২২ অক্টোবর থেকে দেশে শুরু হয়েছিল এই রোজগার মেলা। কেন্দ্রীয় মন্ত্রী জিতেন্দ্র প্রসাদ জানান যে এই রোজগার মেলার মাধ্যমে একটি বোতাম টিপেই ৫১ হাজার বেকার যুবককে চাকরি দিয়েছেন নরেন্দ্র মোদি।

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

Dhanteras 2024: ধনতেরসে সোনা-রুপো বা হীরের গয়না কিনবেন ? এই ৫ সংস্থা দিচ্ছে দুরন্ত ছাড়

সেরা শিরোনাম

Rhenium Powder in Gold: চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
চড়া দামে বিক্রি হচ্ছে ভেজাল সোনা? চিনা ধাতু মিশিয়ে বাড়ানো হচ্ছে ওজন? মারাত্মক অভিযোগ
Qualcomm Layoff: ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
ভারতে কর্মী ছাঁটাই করতে চলেছে কোয়ালকম, পক্ষপাতিত্বের অভিযোগ তুলছেন কর্মচারীরা
Gold Price Today: প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
প্রায় ২ হাজার টাকা কমল ১০ গ্রাম সোনার দাম, রুপোর বার কমল ৫ হাজারের বেশি!
Intel Layoffs : নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত
নভেম্বরে বড় কর্মী ছাঁটাই, এবার পালা এদের, এই কোম্পানি নিল সিদ্ধান্ত

ভিডিও

Medical College |
Cyclonic Storm Akvan | ধেয়ে আসছে 'আকভান', বাতিল ১৪টি ট্রেন | #abpananda
Suvendu Adhikari : দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়িতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী | ABP
Kolkata Medical College | কলকাতা মেডিক্যাল কলেজ কান্ডে উপাধ্যক্ষকে তলব স্বাস্থ্য ভবনের
Supreme Court: কলকাতা পুরসভার ভোট নিয়ে জরুরি ভিত্তিতে শুনানির জন্য আর্জি মঞ্জুর সুপ্রিম কোর্টে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Embed widget