এক্সপ্লোর

EPF Interest Rates: EPF-এ নতুন সুদের হার ঘোষণা, এবার কর্মীরা পাবেন কত ইন্টারেস্ট ?

EPFO : আজ EPFO-এর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT) রেট নির্ধারণের জন্য বৈঠক করে। সেখানে আগের রেটই বজায় রাখে EPFO । 

 

EPFO সদস্য়দের জন্য নতুন সুদের হার ঘোষণা করেছে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন। শুক্রবার 2024-25 এর জন্য EPF আমানতের ওপর 8.25 শতাংশ সুদের হার বজায় রেখেছে সংগঠন। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে এই খবর পাওয়া গেছে। আজ EPFO-এর সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (CBT) রেট নির্ধারণের জন্য বৈঠক করে। সেখানে আগের রেটই বজায় রাখে EPFO । 

আগে কত ছিল এই সুদের হার
2024 সালের ফেব্রুয়ারিতে অবসর গ্রহণ তহবিল সংস্থাটি 2023-24-এর জন্য EPF-তে সুদের হার সামান্য বাড়িয়ে 8.25 শতাংশ করেছিল। যা 2022-23 সালে 8.15 শতাংশ ছিল। এবার সুদের হার বৃদ্ধির কথা আশা করেছিল কর্মীরা। যদিও সেই আশা পূরণ হল না। ইপিএফও-র সর্বোচ্চ সিদ্ধান্ত গ্রহণকারী সংস্থা সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিজ (সিবিটি), শুক্রবার তার বৈঠকে 2024-25 এর জন্য ইপিএফ-এর উপর 8.25 শতাংশ সুদের হার দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আপাতত CBT-এর সিদ্ধান্তের পরে, 2024-25-এর জন্য EPF আমানতের সুদের হার সম্মতির জন্য অর্থ মন্ত্রকের কাছে পাঠানো হবে।

সাম্প্রতিক বছরগুলিতে কত বেশি ছিল
বর্তমান EPF আমানতের সুদের হার 2015-16 সালের EPF জমার হারের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম। সেই সময় এটি ছিল 8.8 শতাংশ। এর পরে EPFO ​​ধীরে ধীরে তার কোটি গ্রাহকদের জন্য EPF জমার হার কমিয়েছে। কোভিড মহামারী চলাকালীন EPF জমার হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। 2020 সালের মার্চ মাসে EPFO ​​প্রভিডেন্ট ফান্ড ডিপোজিটের উপর সুদের হার কমিয়ে 2019-20 এর জন্য 8.5 শতাংশ করছিল। যা সাত বছরের সর্বনিম্ন। যা 2018-19 এর জন্য প্রদত্ত 8.65 শতাংশ থেকে কম। EPFO তার গ্রাহকদের 2016-17 সালে 8.65 শতাংশ ও 2017-18 সালে 8.55 শতাংশ সুদের হার দিয়েছিল।

Provident Fund : এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশেনের (EPFO) সদস্য হলে আপনার জন্য রয়েছে সুখবর। ১৫ জানুয়ারি এই নতুন নির্দেশিকা ঘোষণা করেছে EPFO কর্তৃপক্ষ। যেখানে বলা হয়েছে, নতুন অফিসে যোগ দিলে প্রাক্তন ও বর্তমানের নিয়োগকর্তার কাছে আবেদন না করেই প্রভিডেন্ট ফান্ড অ্য়াকাউন্ট ট্রান্সফার (PF Account Transfer) করা যাবে। 

তবে সবাই পাবে না এই সুবিধা।  এবার থেকে কর্মচারীরা নিজেরাই EPFO ​​পোর্টালের মাধ্যমে ব্যক্তিগত বিবরণ যেমন নাম, জন্মতারিখ, স্ত্রীর নাম, ম্যারেজ স্ট্যাটাস, ন্যাশানালিটি, জেন্ডার ও কর্মসংস্থানের তারিখগুলির ত্রুটি সংশোধন করতে পারবেন। তবে নিয়োগকর্তার অনুমতি ছাড়া ট্রান্সফার করতে পারবেন না পিএফ অ্য়াকাউন্ট।

আরও পড়ুন : Gas Cylinder Using Tips : কম না বেশি আঁচে রান্না করলে গ্যাস বেশি লাগে ? জানুন রান্নার শৈলী

সেরা শিরোনাম

KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Paytm News: ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
ফিরছে Paytm-এর ডিজিটাল ওয়ালেট পরিষেবা ! প্রাথমিক অনুমোদন দিল RBI, কিন্তু মানতে হবে এই নিয়ম
Jensen Huang: টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
টয়লেট পরিষ্কারের কাজ থেকে ৪.৫ ট্রিলিয়ন ডলারের Nvidia সাম্রাজ্য! জেনসেন হুয়াংয়ের উত্থান-পতনের অবিশ্বাস্য কাহিনি
BSNL Recharge Plan : ৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল
৩৬৫ দিনের প্ল্যানে পাবেন ৩৯৫ দিনের সুবিধা, BSNL দিচ্ছে দিনে ৩জিবি ডেটা, যত খুশি কল

ভিডিও

Suraksha Diagnostics | বেসরকারিভাবে কলকাতা তথা পূর্ব ভারতে 'সুরক্ষা ডায়াগনস্টিক' চালু করল জেনোমিক টেস্টিং | ABP Ananda LIVE
Dilip Ghosh:
Assam Accident: কাজিরাঙা অভয়ারণ্যের কাছে কন্টেনারের সঙ্গে মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ, ২৩জনের মৃত্যু!
Manoj Orao:
Sumit Roy: ডায়মন্ড হারবারের নগেন্দ্রবাজারে তোলাবাজির অভিযোগ, আদালতে পেশ করা হল সুমিত রায়কে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari: পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
পঞ্চায়েত দফতরে নিয়োগ হবে, নবান্ন থেকে বড় ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর
Shubhankar Sarkar : বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের ডাক কুণালের, কী বললেন প্রদেশ কংগ্রেস সভাপতি ?
Gold Price Today: সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
সোনা কিনবেন ভাবছেন? বিয়ের মরশুমের আগে স্বস্তি! কালীপুজোর পর তিন দিনেই অনেকটা সস্তা সোনা?
Post Office VS Bank FD : পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
পোস্ট অফিসে স্বল্প সঞ্চয় স্কিম, না ব্যাঙ্ক FD-তে বেশি রিটার্ন, কোথায় টাকা রাখা উচিত ?
Virat Kohli: যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
যে ম্যাট হেনরি ভেঙেছিলেন তাঁর উইকেট, তাঁকেই বিশেষ উপহার দিলেন মুগ্ধ বিরাট কোহলি
KFC Dominos Suspended : দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
দোকানের মধ্যেই আরশোলা, ইঁদুরের বিষ্ঠা ! চরম অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগে KFC, ডমিনোজের লাইসেন্স সাসপেন্ড
Howrah Municipal Corporation : হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
হাওড়া পুরসভার ওয়ার্ড পুনর্বিন্যাস নিয়ে নতুন মামলা দায়ের, '৫০ থেকে কীভাবে ওয়ার্ড ৬৮টি করা হল?'
IPL: নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
নিলামে মুস্তাফিজুর, আসন্ন আইপিএলে দল পাওয়ার দৌড়ে থাকবেন আরও ৬ বাংলাদেশি
Embed widget