এক্সপ্লোর

2000 Rupees Notes: উঠে যাচ্ছে ২ হাজারের নোট, কী বললেন অর্থমন্ত্রী ?

Nirmala Sitharaman : নোটবন্দির পর থেকে উঠে যাওয়ার জল্পনা চললেও থেকে গিয়েছে ২০০০ টাকার নোট। সম্প্রতি দেশের বহু এটিএমে পাওয়া যাচ্ছিল না এই মহামূল্যবান টাকা

Nirmala Sitharaman : নোটবন্দির পর থেকে উঠে যাওয়ার জল্পনা চললেও থেকে গিয়েছে ২০০০ টাকার নোট। সম্প্রতি দেশের বহু এটিএমে পাওয়া যাচ্ছিল না এই মহামূল্যবান টাকা। অন্তত তেমনই অভিযোগ তুলছিলেন বহু মানুষ। এই অভিয়োগ ঘিরেই আরও জোরদার হয় ২০০০ টাকার নোট বন্ধের জল্পনা। যা নিয়ে সংসদে খোলসা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

2000 Rupees Notes: কেন উঠছে এই প্রশ্ন ?

শেষ কবে আপনি এটিএম থেকে টাকা তুলতে গিয়ে 2000 টাকার নোট পেয়েছিলেন মনে করতে পারবেন ? বেশিরভাগ মানুষই বলছেন, 2000 টাকার গোলাপি নোট এখন বিরল হয়ে পড়েছে। প্রচলন থাকা সত্ত্বেও মানুষ 2000 টাকার নোট দেখতে পাচ্ছে না। সংসদে সরকারকে এই প্রশ্ন জিজ্ঞাসা করা হলে অন্য উত্তর দেন অর্থমন্ত্রী। আরবিআই ব্যাঙ্কগুলিকে এটিএম-এর মাধ্যমে 2000 টাকার নোট দেওয়া নিষিদ্ধ করেছে কিনা জানতে চাইলে অর্থমন্ত্রী জানান, ব্যাঙ্কগুলিকে এমন কোনও নির্দেশ দেওয়া হয়নি।

Nirmala Sitharaman : সংসদে ২০০০ টাকার নোট নিয়ে কী বলে সরকার ?

লোকসভায় প্রশ্নোত্তর পর্বে, সাংসদ সন্তোষ কুমার অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করেন, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক এটিএম-এর মাধ্যমে 2,000 টাকার নোট বিতরণ নিষিদ্ধ করেছে কিনা। এই প্রশ্নের লিখিত উত্তরে অর্থমন্ত্রী বলেছেন, আরবিআই ব্যাঙ্কগুলিকে এমন কোনও নির্দেশ দেয়নি।  ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অটোমেটেড টেলার মেশিনে 2000 টাকার নোট না রাখার জন্য ব্যাঙ্কগুলিকে কোনও আদেশ দেয়নি। অর্থমন্ত্রী আরও জানান,  অতীতের ব্যবহার, উপভোক্তাদের চাহিদা সাম্প্রতিক সময়েরর কথা মাথায় রেখে, ব্যাঙ্কগুলি নিজেরাই সিদ্ধান্ত নেয় এটিএমগুলিতে রাখা পরিমাণ ও মূল্যের বিষয়ে। তাই এই বিষয়ে ব্যাঙ্কগুলিকে কোনও অর্ডার দেওয়া হয়নি।

অর্থমন্ত্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে কবে থেকে আরবিআই 2000 টাকার নোট ছাপানো নিষিদ্ধ করেছে? যার উত্তরে অর্থমন্ত্রী জানান, RBI-এর বার্ষিক রিপোর্ট অনুসারে, 2019-20 সাল থেকে 2000 টাকার নোটের সরবরাহের জন্য কোনও চাহিদা নেই। এর আগে 2021 সালের ডিসেম্বরেও, সরকার সংসদে জানিয়েছিল যে 2018-19 সাল থেকে 2,000 টাকার নোট ছাপানোর জন্য কোনও নতুন আদেশ দেওয়া হয়নি, তাই 2,000 টাকার নোটের সংখ্যা হ্রাস পেয়েছে।

PAN-Aadhaar লিঙ্ক: Aadhaar-PAN লিঙ্ক করার সময়সীমা আগেই বার বার বাড়ানো হয়েছে। আয়কর বিভাগ ৩১ মার্চ এই দুটি গুরুত্বপূর্ণ KYCনথি যুক্ত করার সময়সীমা বেঁধে দিয়েছে। আয়কর বিভাগের মতে, এই কাজ না করলে প্যান কার্ড ১ এপ্রিল থেকে নিষ্ক্রিয় হয়ে যাবে। প্যান-আধার লিঙ্কিং  ৩১ মার্চের মধ্য়ে করলে আপনাকে ১০০০ টাকা দিতে হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget