এক্সপ্লোর

Financial Planning : মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে চান, কত দিন লাগবে ? কাজে লাগবে এই কৌশল  

Crorepati Planning : জানেন, মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে কত দিন লাগবে।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • মাসিক ২০,০০০ টাকা বিনিয়োগে কোটিপতি হওয়া সম্ভব।
  • কম্পাউন্ডিং ও দীর্ঘমেয়াদি বিনিয়োগেই সম্পদ বৃদ্ধি হয়।
  • ২১ বছরে সাধারণ এসআইপি-তে ২ কোটি লাভ।
  • স্টেপ-আপ এসআইপি-তে মাত্র ১৬ বছরে কোটিপতি।

Crorepati Planning : আপনার এক ভুলেই হয় এই ক্ষতি। দীর্ঘ বছর ধরে সঞ্চয় (Savings) করেও আপনি হতে পারেন না কোটিপতি (How To Be Crorepati) । কারণ, নিয়মিত টাকা জমালেও বিনিয়োগকারীরা (Investment) মানে না এই সূত্র। জানেন, মাসে ২০,০০০ টাকা বিনিয়োগ করে ২ কোটির মালিক হতে কত দিন লাগবে।

এই কারণেই পূরণ হয় না কোটিপতি হওয়ার স্বপ্ন
অনেকেই মনে করেন কোটিপতি হতে লটারির প্রয়োজন হয়। আসলে কিন্তু তা নয়। সঠিক পরিকল্পনা ও সময়ের সঠিক ব্যবহার করলে মাসে মাত্র ২০,০০০ টাকা জমিয়েই আপনি ২ কোটি টাকার বিশাল একটি তহবিল (Corpus) তৈরি করতে পারেন। এর আসল চাবিকাঠি হল— কম্পাউন্ডিং-এর ক্ষমতা (Power of Compounding) ও দীর্ঘমেয়াদি বিনিয়োগ। জেনে নিন কীভাবে এই লক্ষ্যপূরণ সম্ভব।

১. সাধারণ এসআইপি (Normal SIP) - ২১ বছরের লক্ষ্য
আপনি যদি প্রতি মাসে ২০,০০০ টাকা করে একটি মিউচুয়াল ফান্ড এসআইপি (SIP) শুরু করেন এবং তাতে বার্ষিক গড়ে ১২% রিটার্ন পান, তবে আপনার অংকটা দাঁড়াবে ঠিক এইরকম:

মাসিক বিনিয়োগ: ২০,০০০ টাকা

সময়সীমা: ২১ বছর

মোট বিনিয়োগ: ৫০.৪০ লক্ষ টাকা

আনুমানিক রিটার্ন: ১.৭৭ কোটি টাকা

মোট প্রাপ্তি: ২.২৭ কোটি টাকা

অর্থাৎ, ২১ বছর ধৈর্য ধরে বিনিয়োগ চালিয়ে গেলে আপনি ২ কোটি টাকার গণ্ডি অনায়াসেই পার করে ফেলবেন।  

২. স্টেপ-আপ এসআইপি (Step-up SIP): দ্রুত পৌঁছান লক্ষ্যে
আপনি কি ২১ বছর অপেক্ষা করতে চান না?

তবে আপনার জন্য সেরা দাওয়াই হলো 'স্টেপ-আপ এসআইপি'। এখানে প্রতি বছর আপনার আয়ের সাথে সামঞ্জস্য রেখে বিনিয়োগের পরিমাণ সামান্য বাড়াতে হবে।

যদি আপনি ২০,০০০ টাকা দিয়ে শুরু করেন এবং প্রতি বছর বিনিয়োগের পরিমাণ ১০% বাড়িয়ে দেন, তবে ফলাফল হবে চমকপ্রদ:

মাসিক বিনিয়োগ: ২০,০০০ টাকা (শুরুতে)

বার্ষিক বৃদ্ধি (Step-up): ১০%

সময়সীমা: ১৬ বছর

মোট বিনিয়োগ: ৮৬.২৭ লক্ষ টাকা

আনুমানিক রিটার্ন: ১.২০ কোটি টাকা

মোট প্রাপ্তি: ২.০৬ কোটি টাকা

পার্থক্যটা খেয়াল করুন: সাধারণ এসআইপি-তে যেখানে ২১ বছর লাগছিল, সেখানে স্টেপ-আপ কৌশলে মাত্র ১৬ বছরেই আপনি কোটিপতি হয়ে যাচ্ছেন! অর্থাৎ ৫ বছর আগেই আপনি আপনার লক্ষ্যে পৌঁছে যাচ্ছেন।

বিনিয়োগকারীদের জন্য জরুরি টিপস:
যত দ্রুত সম্ভব শুরু করুন: আপনি যত দেরি করবেন, কম্পাউন্ডিং-এর সুবিধা তত কমবে। ২০ বছর বয়সে বিনিয়োগ শুরু করা আর ৩০ বছর বয়সে শুরু করার মধ্যে কয়েক কোটি টাকার ফারাক হয়ে যায়।

১ ধৈর্য ধরুন: শেয়ার বাজারের ওঠানামায় ভয় পেয়ে এসআইপি বন্ধ করবেন না। বাজার পড়লে বরং আপনার বেশি ইউনিট কেনা হয়।

২ স্টেপ-আপ করুন: বেতন বাড়লে বা বোনাস পেলে বিনিয়োগের পরিমাণ বাড়ান, এতে লক্ষ্য পূরণ সহজ হয়।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

Frequently Asked Questions

কত টাকা বিনিয়োগ করে কোটিপতি হওয়া সম্ভব?

সঠিক পরিকল্পনা ও দীর্ঘমেয়াদী বিনিয়োগের মাধ্যমে মাসে মাত্র ২০,০০০ টাকা জমিয়ে কোটিপতি হওয়া সম্ভব। কম্পাউন্ডিং-এর ক্ষমতা ও দীর্ঘমেয়াদী বিনিয়োগ এখানে মূল ভূমিকা পালন করে।

কোটিপতি হতে কত সময় লাগতে পারে?

সাধারণ এসআইপি-তে মাসে ২০,০০০ টাকা ১২% বার্ষিক রিটার্নে বিনিয়োগ করলে প্রায় ২১ বছরে ২ কোটির বেশি টাকা জমাতে পারেন। স্টেপ-আপ এসআইপি ব্যবহার করলে এই সময়সীমা কমে প্রায় ১৬ বছরে নেমে আসে।

স্টেপ-আপ এসআইপি কী এবং এর সুবিধা কী?

স্টেপ-আপ এসআইপি হলো প্রতি বছর বিনিয়োগের পরিমাণ কিছুটা বাড়িয়ে দেওয়া। এটি আপনার লক্ষ্য পূরণের সময়সীমা কমিয়ে আনে, যেমন ১৬ বছরেই ২ কোটি টাকার লক্ষ্যে পৌঁছানো যায়।

বিনিয়োগের ক্ষেত্রে কোন বিষয়গুলো জরুরি?

যত দ্রুত সম্ভব বিনিয়োগ শুরু করা, বাজারের ওঠানামায় ধৈর্য ধরা এবং বেতন বাড়লে বা বোনাস পেলে বিনিয়োগের পরিমাণ বাড়ানো (স্টেপ-আপ করা) জরুরি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today : মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
মাসের শুরুতে দাম কমল সোনা-রুপোর, আজ কলকাতায় গ্রাম প্রতি কত হল দর?
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
হঠাৎ সুদের হার পরিবর্তনে গোল্ড লোন গ্রাহকরা কীভাবে সাড়া দেন
Gold Price Today : এক ধাক্কায় অনেকটাই কমে গেছে সোনার দাম ! আজ কিনলে কত কমে পেতেন জানেন ?
এক ধাক্কায় অনেকটাই কমে গেছে সোনার দাম ! আজ কিনলে কত কমে পেতেন জানেন ?

ভিডিও

Militant Arrest | বর্ধমান থেকে STF-এর জালে জঙ্গি হামিম মণ্ডল। যেখান থেকে তাকে গ্রেফতার করা হয়েছে | ABP ANANDA LIVE
Suvendu Adhikari on Mamata Banerjee | টুলু মণ্ডলের দুর্নীতির কারবার নিয়ে এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্য়ায়কে নিশানা করলেন মুখ্যমন্ত্রী
Birbhum-Tulu Mondal News | মহম্মদ নাজিবুদ্দিন ওরফে টুলু মণ্ডলের সিউড়ির প্রাসাদেও মিলল সোনা-রুপো-প্রচুর নগদের হদিশ
Suvendu-Tulu Mondal News | এবার টুলু মণ্ডলের সম্পত্তি নিয়ে সরব হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও
Militant Arrest |ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ-সহ একাধিক অ্যাপের মাধ্যমে পাকিস্তানে যোগাযোগ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Annapurna Yojana : অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
অন্নপূর্ণা যোজনার 'টাকা এই মাসে পাবেন আপনি? স্টেটাস চেক করে কীভাবে বুঝবেন অগাস্টে কারা পেতে পারেন টাকা ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Blood Bank Scam: একসঙ্গে ১১টি ব্লাড ব্যাঙ্কের উপর নিষেধাজ্ঞা জারি স্বাস্থ্য ভবনের, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
Suvendu Adhikari PA : শুভেন্দু অধিকারীর PA চন্দ্রনাথ খুনে নয়া মোড় ! গ্রেফতার আরও ২, কারা তার ?
PM Modi: 'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
'অপমান করে কোনও কিছুর সমাধান হয় না', মোদিকে কুরুচিকর মন্তব্য, রাতে ভিডিও বার্তায় আর যা বললেন প্রধানমন্ত্রী
Google Pay AI Chatbot: এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
এবার Google Pay-তেই AI চ্যাটবট, এবার বাংলাতেই পাবেন খরচের হিসাব থেকে আর্থিক পরামর্শ
Weather Forecast: অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
অগস্টের শুরুতে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে, বৃষ্টি বাড়বে উত্তরে, জানিয়ে দিল হাওয়া অফিস
E-20 Petrol : পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
পুরোনো গাড়িতে কাজ করবে না ই-২০ পেট্রোল ? কী জানাচ্ছে সরকার ?
Embed widget