এক্সপ্লোর

Best Stock To Buy : ১১ টাকার শেয়ার এখন ১২০৫ টাকায়, ১ লক্ষ টাকা হয়েছে ১ কোটি ৯ লক্ষ

Multibagger Stock : মাত্র পাঁচ বছরের ব্যবধানে এই মাল্টিব্যাগার পেনি স্টকটি বিনিয়োগকারীদের যে রিটার্ন দিয়েছে, তা দেখে চক্ষু চড়কগাছ তাবড় বিনিয়োগ বিশেষজ্ঞদেরও।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • লয়েডস মেটালসের শেয়ার পাঁচ বছরে ১০,৮৫৪% বৃদ্ধি পেয়েছে।
  • কোম্পানি চন্দ্রপুরে নতুন স্টিল কমপ্লেক্স তৈরি করছে।
  • টাটা স্টিলের সঙ্গে অংশীদারিত্ব এবং কঙ্গোতে বিনিয়োগ।
  • আনন্দ রাঠি শেয়ারটির লক্ষ্যমাত্রা ১৬১০ টাকা নির্ধারণ করেছে।

Multibagger Stock :  শেয়ার বাজার (Stock Market) মানেই ঝুঁকির খেলা, কিন্তু সঠিক সময়ে সঠিক শেয়ারে (Share Market) বাজি ধরলে যে কপাল খুলে যেতে পারে, তার টাটকা উদাহরণ হয়ে দাঁড়িয়েছে লয়েডস মেটালস অ্যান্ড এনার্জি (Lloyds Metals & Energy)। মাত্র পাঁচ বছরের ব্যবধানে এই মাল্টিব্যাগার পেনি স্টকটি বিনিয়োগকারীদের যে রিটার্ন দিয়েছে, তা দেখে চক্ষু চড়কগাছ তাবড় বিনিয়োগ বিশেষজ্ঞদেরও।

১ লক্ষ টাকা এখন ১ কোটি ৯ লক্ষ !
২০২১ সালের মার্চ মাসে এই কোম্পানির একটি শেয়ারের দাম ছিল মাত্র ১১ টাকা। আর ২০২৬-এর শুরুতে সেই শেয়ারই লেনদেন হচ্ছে প্রায় ১২০৫ টাকায়। অর্থাৎ গত পাঁচ বছরে এই স্টকের দাম বেড়েছে প্রায় ১০,৮৫৪%। সহজ হিসেব বলছে, পাঁচ বছর আগে কোনও বিনিয়োগকারী যদি এই শেয়ারে মাত্র ১ লক্ষ টাকা বিনিয়োগ করে ধৈর্য ধরে রেখে দিতেন, তবে আজ সেই টাকার বাজারমূল্য হতো প্রায় ১.০৯ কোটি টাকা।

কেন ছুটছে এই ঘোড়া ?
মহারাষ্ট্রের বৃহত্তম লৌহ আকরিক খননকারী এই সংস্থার অভাবনীয় উত্থানের পেছনে রয়েছে বেশ কিছু জোরালো কারণ:

ব্যবসায়িক বিস্তার: কোম্পানিটি বর্তমানে কেবল খনিজ উত্তোলনেই সীমাবদ্ধ নেই, বরং চন্দ্রপুরে নতুন স্টিল কমপ্লেক্স তৈরির মাধ্যমে নিজেদের ব্যবসার পরিধি বাড়াচ্ছে।

কৌশলগত পার্টনারশিপ: টাটা স্টিলের (Tata Steel) সাথে হাত মিলিয়ে কাজ করা এবং কঙ্গোতে কপার প্রজেক্টে বিনিয়োগ সংস্থার ভবিষ্যৎ আরও উজ্জ্বল করেছে।

আর্থিক ফলাফল: গত কয়েক ত্রৈমাসিকে কোম্পানির অপারেশনাল পারফরম্যান্স অত্যন্ত শক্তিশালী ছিল, যা বিনিয়োগকারীদের ভরসা জোগাচ্ছে।

বিনিয়োগকারীদের জন্য সুখবর
বিখ্যাত ব্রোকারেজ ফার্ম আনন্দ রাঠি (Anand Rathi) এই স্টকটির উপর 'Buy' রেটিং বজায় রেখেছে। তাদের মতে, আগামী দিনে এই শেয়ারটির লক্ষ্যমাত্রা (Target Price) হতে পারে ১৬১০ টাকা। অর্থাৎ বর্তমান বাজার দর থেকে আরও প্রায় ৩৩% লাভের সম্ভাবনা দেখছেন বিশেষজ্ঞরা।

এক নজরে নজরকাড়া পরিসংখ্যান:
২০২১ সালের রিটার্ন: ৯০৫%

২০২৩ সালের রিটার্ন: ১৪৩%

সাম্প্রতিক রেকর্ড: ২০২৪-২৫ সালে ১২ মাসের মধ্যে ১০ মাসই পজিটিভ রিটার্ন দিয়েছে এই শেয়ার।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

Frequently Asked Questions

লয়েডস মেটালস অ্যান্ড এনার্জি স্টকটি গত পাঁচ বছরে কত শতাংশ বৃদ্ধি পেয়েছে?

গত পাঁচ বছরে এই স্টকের দাম প্রায় ১০,৮৫৪% বৃদ্ধি পেয়েছে। ২০২১ সালের মার্চ মাসে শেয়ারের দাম ছিল ১১ টাকা, যা এখন প্রায় ১২০৫ টাকায় লেনদেন হচ্ছে।

লয়েডস মেটালস অ্যান্ড এনার্জি-র উত্থানের প্রধান কারণগুলো কী কী?

এর প্রধান কারণগুলির মধ্যে রয়েছে চন্দ্রপুরে নতুন স্টিল কমপ্লেক্স তৈরির মাধ্যমে ব্যবসায়িক বিস্তার, টাটা স্টিলের সাথে কৌশলগত অংশীদারিত্ব এবং কঙ্গোতে কপার প্রজেক্টে বিনিয়োগ। এছাড়াও, গত কয়েক ত্রৈমাসিকে কোম্পানির শক্তিশালী আর্থিক ফলাফলও একটি বড় কারণ।

আনন্দ রাঠি লয়েডস মেটালস অ্যান্ড এনার্জি স্টক সম্পর্কে কী বলছে?

আনন্দ রাঠি এই স্টকটির উপর 'Buy' রেটিং বজায় রেখেছে এবং মনে করছে আগামী দিনে এর লক্ষ্যমাত্রা হতে পারে ১৬১০ টাকা। এটি বর্তমান বাজার দর থেকে আরও প্রায় ৩৩% লাভের সম্ভাবনা নির্দেশ করে।

লয়েডস মেটালস অ্যান্ড এনার্জি শেয়ারের সাম্প্রতিক পারফরম্যান্স কেমন?

সম্প্রতি, ২০২৪-২৫ সালে ১২ মাসের মধ্যে ১০ মাসই এই শেয়ার পজিটিভ রিটার্ন দিয়েছে। ২০২১ সালে এর রিটার্ন ছিল ৯০৫% এবং ২০২৩ সালে ১৪৩%।

সেরা শিরোনাম

SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
Oracle Layoffs : ১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
১ সেপ্টেম্বর আসবে ইমেল, সকাল ৬টায় কর্মী ছাঁটাই, হাজার-হাজার চাকরি যাবে !
Mutual Funds: Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Direct নাকি Regular? Mutual Fund-এ SIP করতে চাইলে কোন প্ল্যান আপনার জন্য আদর্শ?
Cooking Oil Selling Rules : খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে
খুচরো খাবার তেল বিক্রি করলেই ১০ লাখ টাকা জরিমানা, ৩ বছরের জেল এই রাজ্যে

ভিডিও

Chok Bhanga 6ta | বহিরাগতরা ঢুকে তাণ্ডব চালাল, আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur Incident News |
Jadavpur University News |
Jadavpur University | আগুন জ্বলল ক্যাম্পাসে , সেখানে অভিযোগ দায়েরে কেন ৩৭ ঘণ্টা? অভিযোগ দায়ের হল গ্রেফতার কবে?
Jadavpur University |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Tollywood Actor: গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
গাড়িতে বেপরোয়া লরির ধাক্কা, অল্পের জন্য প্রাণরক্ষা! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ জয়জিতের
Satendra Soni: শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
শ্যুটিং করেও পাননি পারিশ্রমিক, চাইতে গেলে মারধর! অবশেষে অভিনেতার অভিযোগের ভিত্তিতে দায়ের হল FIR
Sugar Price Increased: কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
কেন চিনির দামে বিরাট লাফ? ইথানলের জন্য নয়, দায়ী এই ৫ কারণ, কী জানাল কেন্দ্র?
House Collapse: ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
ভোররাতে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল তিনতলা বাড়ি, অল্পের জন্য প্রাণে বাঁচলেন পরিবারের সদস্যদের
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Abhishek Banerjee: অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
অন্য মামলায় ফের রক্ষাকবচ পেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেবাশ্রয় মামলায় কতদিন পর্যন্ত স্বস্তি?
IND vs SL: পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
পরিকল্পনামাফিকই বোলিং করছিলেন কুলদীপ, গলে হতাশাজনক পারফরম্যান্স সত্ত্বেও স্পিনারের পাশে কোচ
Embed widget