এক্সপ্লোর

Gold Price : সোনায় বিনিয়োগও আর ঝুঁকিহীন নয় ! জেল্লা হারাচ্ছে গোল্ড, রুপো হতে পারে 'সেফ হেভেন' ?

Silver Price :   এবার সেই জেল্লা ধরে রাখতে পারেনি হলুদ ধাতু। তবে বাজার বিশেষজ্ঞরা বলছেন, সোনার বিকল্প হিসাবে এখন রুপো (Silver Investment) কিনে রাখলে লাভবান হবেন।

Silver Price :  ইরান যুদ্ধের (Iran US War) আবহেও পড়েই চলেছে সোনার দাম (Gold Price) । এমনিতে যুদ্ধ লাগলেই লোকে সোনাকেই (Gold Investement) নিরাপদ বিনিয়োগের জায়গা মনে করে। কারণ, যুদ্ধ লাগলেই বড় ধাক্কা খায় শেয়ার বাজার (Share Market)। সেই ক্ষেত্রে বিনিয়োগের 'সেফ হেভেন' মনে করা হয় সোনাকে। যদিও এবার সেই জেল্লা ধরে রাখতে পারেনি হলুদ ধাতু। তবে বাজার বিশেষজ্ঞরা বলছেন, সোনার বিকল্প হিসাবে এখন রুপো (Silver Investment) কিনে রাখলে লাভবান হবেন।

প্রথমে বুঝতে হবে সোনা-রুপোর অনুপাত
এরকম পরিস্থিতিতে আগে বুঝতে হবে কোথায় বিনিয়োগ করলে বেশি লাভ পাবেন আপনি। যা সহজেই বলে দেবে সোনা-রুপোর অনুপাত। এই হিসেবের মাধ্যমে ধরে নিতে পারবেন, এখন সোনা সস্তা পড়ছে না রুপো ? মূলত, কত পরিমাণ রুপোর সমান কত পরিমাণ সোনা বোঝা যায় এই অনুপাতের মাধ্যমে। এই অনুপাতের অঙ্ক বেশি হলে ধরে নিতে হবে, সোনার তুলনায় রুপো এখন সস্তা যাচ্ছে। একইভাবে রেশিও বা অনুপাত কম হলে ধরে নিতে হবে সিলভার বা রুপোর দাম সোনার তুলনায় বেশি যাচ্ছে।

এখন কত যাচ্ছে গোল্ড-সিলভার রেশিও
বাজার বিশেষজ্ঞরা বলছেন, এখন এই অনুপাতের পরিমাণ ৬০। যার অর্থ এখন রুপোর দাম অনেক সস্তা যাচ্ছে। তাই সোনার থেকে রুপোয় বিনিয়োগ অনেক বেশি বুদ্ধিমানের কাজ হবে। এই রেশিওর অতীত বলছে, সাধারণত এই অনুপাত ৪০ থকে ৭০-এর মধ্যে থাকে।

কেন রুপোয় বিনিয়োগ বুদ্ধিমানের কাজ
সোনা বেশিরভাগ ক্ষেত্রে গোল্ড লোন বা গয়না কাজে ব্যবহৃত হয়। এর শিল্প ক্ষেত্রে ব্যবহার ততটা নয়। সেখানে রুপোর গয়না ছাড়াও শিল্পখাতে এর বিপুল চাহিদা রয়েছে। ইলেকট্রনিক্স ও রিনিউয়াল এনার্জি খাতে রুপো খুব কাজে লাগে। তাই একবার পরিস্থিতি বদলালে রুপোর চাহিদা কিন্তু সোনার থেকে বেশি থাকবে। তাই সোনা পড়লেও আগামী দিনে রুপোর দাম পড়ার আশঙ্কা কম।

কেবল সোনায় অন্ধের মতো ভরসা করা ঠিক ?
মার্কেট এক্সপার্টদের একাংশ অবশ্য় বলছে, জানুয়ারি থেকে রুপো তার সর্বোচ্চ স্তর থেকে ৪৪ শতাংশ ধসে গেছে। এখন অনেকটাই নীচে চলে এসেছে রুপোর দাম। তাই এখানে বিনিয়োগ করা ভাল। তবে মনে রাখতে হবে, এটাও আপনাকে বড় ধাক্কা দিতে পারে। তবে ভবিষ্যতের রিটার্নের কথা ভাবলে রুপো এখন অনেক বেশি আকর্ষনীয়।

সোনা-রুপোর ভাল,মন্দ
মনে রাখতে হবে, যুদ্ধের সময় ঝুঁকিহীন নিরাপদ বিনিয়োগ হিসাবে সবাই সোনাকেই বেছে নয়। সেন্ট্রাল ব্যাঙ্কগুলিও আর্থিক স্থিতাবস্থা বজায় রাখতে বেশি বেশি করে সোনা কেনে। ভূ-রাজনৈতিক অস্থিরতার সময় এটি বেশি কাজে দেয়। তাই সোনায় বিনিয়োগ খুবই ভাল। বর্তমানে ডলারে মূল্য় বাড়ায় ও বাজারে প্রফিট বুকিং ও রেট বৃদ্ধির ফলে সোনার দাম পড়ছে।

পাশাপাশি রুপোর দিকে তাকালে , রুপো বৃদ্ধির সময় দুরন্ত ছুট দেয়, তবে দাম পড়লে বড় ধস নামে। কিন্তু বরাবরই এর শিল্প খাতে যথেষ্ট চাহিদা বাজায় থাকে। তাই রুপো কেবল গয়না তৈরির ধাতু হিসাবেই থেমে থাকে না। একবার বাজারের সাইকেল ঘুরলেই রুপো বিপুল রিটার্ন দিতে পারে।   
 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি

ভিডিও

Municipality Election News: পুরভোটে পর্যাপ্ত EVM পেতে হাইকোর্টে রাজ্য নির্বাচন কমিশন, শুনানির আর্জি
Baruipur Bomb Recovery News: বারুইপুরে রাস্তার পাশে সাতসকালে উদ্ধার তাজা বোমা,তীব্র আতঙ্কে স্থানীয়রা
BJP News: ‘সাহস থাকলে বলুন শুভেন্দু অধিকারী খারাপ লোক’, সমীর আইচকে বিঁধলেন প্রদীপ্ত মুখোপাধ্যায়
Asish Banerjee: ‘তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না, এটা বলতেই পারেন না’, বললেন নজরুল ইসলাম | ABP
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১৭.৮.২৬) পর্ব ২: ‘কয়েকজন কুশীলবের লুঠের দায় নিতে হচ্ছে সবাইকে’, বললেন ঋতব্রত

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget