এক্সপ্লোর

Gold Buying Tips : প্রায় ৫০,০০০ টাকা কমে পাচ্ছেন সোনা ! না বুঝে কিনলে মারাত্মক ভুল করছেন, এই ৬ বিষয় আগে জেনে নিন

Gold Investment : কমে দেখেই হুড়োহুডি় করে সোনা কিনলে (Gold Buying Tips) মারাত্মক ভুল করবেন ! সোনা কেনার আগে এই ৬ বিষয়ে অবশ্যই জেনে নেওয়া উচিত

Gold Investment : ইরান-আমেরিকার যুদ্ধের (Iran US War) প্রভাব পড়েছে বিশ্বজুড়ে। মারাত্মক ধসে গেছে বিশ্বের শেয়ার বাজার (Indian Share Market)। এই সময় দাঁড়িয়ে সোনাকে (Gold Price) ঝুঁকিহীন নিরাপদ বিনিয়োগের মাধ্যম ভাবছেন বিনিয়োগকারীরা (Investment)। সবথেকে বড় বিষয়, প্রায় ২ লাখ টাকার কাছাকাছি চলে যাওয়ার পর সোনা এখন প্রায় ৫০,০০০ টাকা নীচে। তাই কমে দেখেই হুড়োহুডি় করে সোনা কিনলে (Gold Buying Tips) মারাত্মক ভুল করবেন ! সোনা কেনার আগে এই ৬ বিষয়ে অবশ্যই জেনে নেওয়া উচিত।  

১ সোনা কতটা বিশুদ্ধ তা কীভাবে বুঝতে পারবেন
প্রথমে সোনা কেনার সময় ক্যারেট (Karat) সম্পর্কে সবার পরিষ্কার ধারণা থাকাটা খুবই প্রয়োজন।

২২ ক্যারেট (22K) সোনা আসলে কী: বিআইএস হলমার্কে এটি 916 হিসেবে চিহ্নিত থাকে।

১৮ ক্যারেট (18K): এটি বিআইএস হলমার্কে 750 হিসেবে চিহ্নিত থাকে।


২ দোকানি পরিচিত হলেও হলমার্কিং দেখে নিন
 ভারতে সোনা বিক্রির ক্ষেত্রে প্রতারণা রুখতে গোল্ড হলমার্কিং বাধ্যতামূলক করা হয়েছে। বিশেষ করে সোনার গয়না কেনার সময় অবশ্যই BIS লোগো ও ছয় সংখ্যার আলফানিউমেরিক HUID (Hallmark Unique Identification) নম্বরটি দেখতেই হবে। সেই কারণে শুধু লোগো দেখে বিশ্বাস করবেন না। হলমার্কিং নম্বর অবশ্যই দেখুন।

৩  ইনভয়েস ছাড়া কখনোই সোনা নেবেন না 
প্রত্যেকবার সোনা কেনার ক্ষেত্রে পাকা রসিদ ছাড়া সোনা কিনবেন না। আপনার মনে রাখা উচিত, গোল্ডের ইনভয়েসে সোনার ওজন, ক্যারেট, HUID নম্বর এবং 'মেকিং চার্জ' বা মজুরি আলাদাভাবে লেখা থাকা জরুরি। সোনার মূল্যের ওপর ৩% এবং মেকিং চার্জের ওপর ৫% GST প্রযোজ্য হয়। তাই এগুলি রসিদে অবশ্য়ই থাকা উচিত। না হলে দোকানির সঙ্গে কথা বলুন।

৪ BIS Care App-এর বিষয়ে অনেকেই জানেন না
সোনার গয়না কেনার ক্ষেত্রে HUID নম্বরটি আসল কি না, তা যাচাই করতে ফোনে 'BIS Care App' ব্যবহার করুন। এই অ্যাপে নম্বরটি দিলেই সোনার বিশুদ্ধতা ও গয়না তৈরির বিশদ বিবরণ জানতে পারবেন। অনেকেই এই অ্যাপ ব্যবহার করেন না। 

৫ সোনার ল্যাব টেস্ট রিপোর্ট ও ক্রেতার অধিকার সম্পর্কে জানেন তো
কোনওভাবে সোনার গয়নার বিশুদ্ধতা নিয়ে সন্দেহ হলে যেকোনও BIS-স্বীকৃত ল্যাবে মাত্র ২০০ টাকার বিনিময়ে গয়না পরীক্ষা করাতে পারেন। যদি পরীক্ষায় সোনার মান কম পাওয়া যায়, তবে নিয়ম অনুযায়ী দোকানিকে সেই ঘাটতির দ্বিগুণ মূল্য ক্ষতিপূরণ হিসেবে দিতে হবে। তাই সোনা কেনার আগে এই বিষয়টি অবশ্যই জেনে নিন। 

৬ সোনা কেনার ক্ষেত্রে মেকিং চার্জ ও ছাড়ের ফাঁদে পা দেবেন না 
মনে রাখবেন ,অনেক সময় দোকানি মেকিং চার্জে বিশাল ছাড়ের বিজ্ঞাপন দেয়। তবে খেয়াল রাখবেন, অনেক সময় সোনার মূল দাম বাড়িয়ে দিয়ে মেকিং চার্জে ছাড় দেওয়া হয়। তাই কেনার আগে ওই দিনের বাজারদর যাচাই করে নিন, অন্য়থায় ঠকবেন আপনি। এটি একটি বড় ফাঁদ।

বর্তমানে সোনার গয়না ছাড়াও অনেক বিনিয়োগের বিকল্প রয়েছে
বিনিয়োগকারীদের এই বিষয়টি মনে রাখা উচিত। আপনার যদি গয়না পরার শখ না থাকে, তাহলে বিনিয়োগের জন্য Gold ETF বা Gold Mutual Funds বেছে নিতে পারেন। সেই ক্ষেত্রে আপনার চুরির ভয় থাকবে না। এখানে ৯৯.৫% বিশুদ্ধতার গ্যারান্টি থাকে। নতুন করে ব্যাঙ্কের লকারে টাকা দিয়ে সোনার গয়না রাখতে হবে না। তাতে রাখার খরচ বাবদ টাকা যাবে। 

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

LPG e-KYC Deadline: ১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে কী হবে? জানুন Indane, HP Gas ও Bharat Gas-এর নিয়ম
১৫ বা ১৬ আগস্টের আগে আধার e-KYC না করলে বুক করাই যাবে না রান্নার গ্যাস? বড় বার্তা Indane-র
UPI Transaction Fee : UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
UPI লেনদেনে টাকা লাগবে ? এবার সংসদে সাফ জবাব দিলেন অর্থমন্ত্রী
Ethanol In Cooking Fuel: এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
এবার রান্নার গ্যাসে ইথানল ? সরকার বলল এই কথা
Price Hike : সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের
সেপ্টেম্বর থেকে আরও খরচ ! দাম বাড়বে ব্রিটানিয়া, টাটা, হিন্দুস্থান ইউনিলিভারের একাধিক পণ্যের

ভিডিও

Tulu Mondal News: বাড়ি-গাড়ি-সোনা-কোটি কোটি টাকা বাজেয়াপ্ত, কিন্তু কোথায় বীরভূমের টুলু মণ্ডল?
Abhishek Banerjee : চোখের চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে অনুমতি সুপ্রিম কোর্টের
BJP Government: আগামী ১৬ অগাস্ট থেকে রাজ্যে চালু হচ্ছে আয়ুষ্মান ভারত প্রকল্প' | ABP Ananda Live
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬)পর্ব ২: বিধানসভায় কুণালের ডাকা বিক্ষোভে হাজির ঋতব্রত-শিবিরের ৩ বিধায়ক
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (১০.৮.২৬) পর্ব ১: মমতার গাড়িতে হামলা নিয়ে চাপানউতোরের মধ্যেই হালিশহরে মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget