এক্সপ্লোর

Gold Price Today : সপ্তাহের শেষেই কলকাতায় সোনা - রুপোর দামে বড় চমক ! ক্রেতার জন্য স্বস্তি না ছ্যাঁকা?

শনিবারও সকালে কলকাতায় সোনার বিভিন্ন ক্যাটেগরির দাম প্রকাশ করেছে তারা। সেখানেই বড় চমক। আবার বদল এসেছে সোনার দামে। 

কলকাতা : বিয়ের মরশুমে বাড়ল মাথাব্যথা। এমনিতেই সোনার দামে হাত পুড়ছে ক্রেতার । এরপর আবার বৃদ্ধি। বিয়ের মরসুম। দাম যতই বেশি হোক, সোনা কিনতেই হবে, এমনটা অনেকেই ভাবেন। তাই সোনার দামে নজর তো আছেই। প্রতিদিন সোনার দাম বদলায়। একেক শহরে একেক দাম। কলকাতায় প্রতিদিন সোনার দাম প্রকাশ করে স্বর্ণশিল্প বাঁচাও কমিটি। শনিবারও সকালে কলকাতায় সোনার বিভিন্ন ক্যাটেগরির দাম প্রকাশ করেছে তারা। সেখানেই বড় চমক। আবার বদল এসেছে সোনার দামে। 

১ দিনের মধ্যেই কলকাতায় সোনার দাম বাড়ল অনেকটাই। ২২ ক্যারেট, ১৮ ক্যারেট এবং ২৪ ক্যারেটের সোনার দাম  একইসঙ্গে বেড়েছে। রুপোর দামও চড়েছে । ফলে বিয়ের মরশুমে যাঁরা সোনা বা রুপো কেনার পরিকল্পনা করছেন, তাঁদের জন্য একটু চিন্তার খবর। স্বর্ণশিল্প বাঁচাও কমিটির প্রকাশিত ২৮ নভেম্বরের সূচক অনুযায়ী, আগের দিনের তুলনায় প্রায় সব বিভাগেই দাম বেড়েছে।

৯৯৫ বিশুদ্ধতার ফাইন গোল্ডের দাম প্রতি গ্রাম ১২,৫৮১ টাকা। ২৭ নভেম্বর এই দাম ছিল ১২,৪৮৮ টাকা। অর্থাৎ একদিনে গ্রামপ্রতি ৯৩ টাকা বেড়েছে। তবে এই সোনা সাধারণত গয়না তৈরিতে লাগে না। এতে খাদ থাকে সবথেকে কম। 

অন্যদিকে, ২২ ক্যারেট বা ৯১৬ বিশুদ্ধতার সোনার বিক্রির দামও বেড়েছে। ২৮ নভেম্বর প্রতি গ্রাম ২২ ক্যারেট সোনার বিক্রির দর ১১,৯৫০ টাকা। আগের দিন এই দাম ছিল ১১,৮৬৫ টাকা। অর্থাৎ ২৪ ঘণ্টায় গ্রামপ্রতি ৮৫ টাকা দাম বেড়েছে। একইভাবে ২২ ক্যারেট সোনার কেনার দরও ১১,৩৬৪ টাকা থেকে বেড়ে হয়েছে ১১,৪৪৮ টাকা। অর্থাৎ একদিনে বৃদ্ধি ৮৪ টাকা।

১৮ ক্যারেট বা ৭৫০ বিশুদ্ধতার সোনার দামও ঊর্ধ্বমুখী। ২৭ নভেম্বর প্রতি গ্রাম এই সোনার দাম ছিল ৯,৭৪০ টাকা। ২৮ নভেম্বর তা বেড়ে দাঁড়িয়েছে ৯,৮১৫ টাকা। অর্থাৎ গ্রামপ্রতি ৭৫ টাকা বৃদ্ধি পেয়েছে।

শুধু সোনা নয়, রুপোর দামও বেড়েছে। ৯৯৯ বিশুদ্ধতার এক কেজি সিলভার বারের দাম ২৭ নভেম্বর ছিল ১ লক্ষ ৫৫ হাজার ৯২২ টাকা। ২৮ নভেম্বর সেই দাম বেড়ে হয়েছে ১ লক্ষ ৫৭ হাজার ২২৯ টাকা। অর্থাৎ একদিনের ব্যবধানে কেজিপ্রতি রুপোর দাম বেড়েছে ১,৩০৭ টাকা।

তবে সোনা বা রুপো কেনার আগে একটি বিষয় মাথায় রাখা জরুরি। এই চার্টে হলমার্ক সোনার দাম দেওয়া আছে ঠিকই , তবে এই দামের সঙ্গে ৩ শতাংশ জিএসটি যুক্ত হবে।  ফলে গয়না কেনার সময় জিএসটি এবং মেকিং চার্জ যোগ হলে চূড়ান্ত দাম আরও বাড়বে। তাই গয়না কেনার ক্ষেত্রে একেকটি দোকানে একেকরকম দাম পড়ে। 

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Swiggy Layoff : সাতসকালেই খারাপ খবর ! ৩৪০ জন কর্মী ছাঁটাই করবে সুইগি ইনস্টামার্ট, কাদের নাম তালিকায় ?
সাতসকালেই খারাপ খবর ! ৩৪০ জন কর্মী ছাঁটাই করবে সুইগি ইনস্টামার্ট, কাদের নাম তালিকায় ?
New Money Rule: ১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে SBI Card-এর চার্জ, পেনশন ও GST-র নিয়ম; কী প্রভাব পড়বে?
১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে SBI Card-এর চার্জ, পেনশন ও GST-র নিয়ম; কী প্রভাব পড়বে?
Income Tax From EPF Income: অবসরের পর প্রভিডেন্ট ফান্ড থেকে প্রতি মাসে টাকা তুললেই কি দিতে হবে আয়কর? কী বলছে নিয়ম
অবসরের পর প্রভিডেন্ট ফান্ড থেকে প্রতি মাসে টাকা তুললেই কি দিতে হবে আয়কর? কী বলছে নিয়ম
Term Insurance: উপার্জন করেন না, তা হলেও বাড়ির লোকের টার্ম ইনসিওরেন্সের কি প্রয়োজন রয়েছে?
উপার্জন করেন না, তা হলেও বাড়ির লোকের টার্ম ইনসিওরেন্সের কি প্রয়োজন রয়েছে?
Advertisement

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget