এক্সপ্লোর

GST Reforms: ‘দীপাবলির আগে বড় উপহার কেন্দ্রের !’ জিএসটি সংস্কারে খুশি ব্যবসায়ীরা, কী জানালেন আনন্দ মহিন্দ্রা, হর্ষ গোয়েঙ্কা ?

GST Reform Reactions: আনন্দ মহিন্দ্রা, হর্ষ গোয়েঙ্কা এবং রাধিকা গুপ্তার মত ব্যক্তিরা এই জিএসটি সংস্কারের ভূয়সী প্রশংসা করেছেন। প্রত্যেকেই এই জিএসটি সংস্কারের প্রশংসা করেছেন।

New GST Rate: আগামী ২২ সেপ্টেম্বর থেকে ভারতে কেন্দ্র সরকারের অনুমোদনক্রমে ৫ শতাংশ ও ১৮ শতাংশ এই দুই স্ল্যাবের সরলীকৃত জিএসটি কর কাঠামো চালু হতে চলেছে। পুজোর আগে বড় ঘোষণা কেন্দ্রীয় অর্থমন্ত্রীর। জিএসটি কাউন্সিলের এই সিদ্ধান্তকে (GST Reforms) স্বাগত জানিয়েছেন ভারতের বড় বড় ব্যবসায়ী এবং ইন্ডাস্ট্রির শীর্ষস্থানীয় ব্যক্তিত্বরাও। আনন্দ মহিন্দ্রা, হর্ষ গোয়েঙ্কা এবং রাধিকা গুপ্তার মত ব্যক্তিরা এই জিএসটি সংস্কারের ভূয়সী প্রশংসা (New GST Rate) করেছেন। প্রত্যেকেই এই জিএসটি হার হ্রাসকে এক বড় জনকল্যাণকারী পদক্ষেপ হিসেবেই দেখছেন।

নিজের এক্স হ্যান্ডলে এদিন মহিন্দ্রা গ্রুপের চেয়ারম্যান আনন্দ মহিন্দ্রা জিএসটি সংস্কার নিয়ে অত্যন্ত আশাবাদী হয়ে লেখেন, “আমরা এখন যুদ্ধে যোগ দিয়েছি। কনসাম্পশন ও বিনিয়োগকে আরও বাড়ানোর জন্য আরও দ্রুত অনেকাংশে সংস্কার করা দরকার। এর ফলে অর্থনীতির প্রসার ঘটবে এবং বিশ্বে ভারতের কণ্ঠস্বর আরও জোরদার হবে। আসুন স্বামী বিবেকানন্দের এই বিখ্যাত উক্তিটি মনে রাখি, ‘ওঠো, জাগো লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমো না।’ তাই আরও সংস্কার হোক অনুগ্রহ করে…”

অন্যদিকে শিল্পপতি হর্ষ গোয়েঙ্কা এই পদক্ষেপকে নাগরিকদের জন্য বড় দীপাবলির উপহার বলে চিহ্নিত করেছেন। তিনিও এক্স হ্যান্ডলে নিজের মত প্রকাশ করে লিখেছেন, “প্রত্যেক ভারতীয়র জন্য বড় দীপাবলি উপহার ! নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র, স্বাস্থ্যসেবা, শিক্ষা ও কৃষি উপকরণের উপরে জিএসটি কমানো হয়েছে। মুদিখানার সামগ্রী সস্তা হবে, স্বাস্থ্যসেবায় ছাড় মিলেছে, শিক্ষা আসবে সাশ্রয়ী মূল্যে, কৃষকদের জন্যও এটি সহায়ক।”

তিনি আরও লিখেছেন যে এই সংস্কার পরবর্তী প্রজন্মের জিএসটির দিকে একটি বড় পদক্ষেপ যার দ্বৈত সুবিধে রয়েছে– জীবনযাত্রা সহজ করা আর অর্থনীতিকে চাঙ্গা করা।

এডেলউইস অ্যাসেট ম্যানেজমেন্ট সংস্থার ম্যানেজিং ডিরেক্টর ও সিইও রাধিকা গুপ্তা এদিন এক্স হ্যান্ডলে লেখেন, “অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে অত্যন্ত প্রগতিশীল পদক্ষেপ যা চাহিদা আর আবেগ উভয়কেই বাড়িয়ে তুলতে সহায়তা করবে ! যখন বিশ্ব আমাদের এক কোণঠাসা করে দেয়, তখন আমরা নিজেদেরকে আরও কঠোরভাবে লড়াই করার জন্য চাপ দিই”।

সেরা শিরোনাম

Sugar Stocks Jumps : একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
একদিনে ২০ শতাংশ পর্যন্ত বাড়ল চিনির স্টকের দাম, কালও চলবে র‍্যালি, এখন কেনা উচিত ?
Sugar Market: উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
উৎসবের আগেই চিনির দাম আগুন, চাহিদার তুলনায় নেই জোগান, নেপথ্যে কী কারণ?
Gold Price Today : লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
লক্ষ্মীবারে কমল সোনার দাম ? আজ কিনলে কমে পাবেন ! জেনে নিন, রাজ্যের গোল্ড রেট
Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?

ভিডিও

Amit Shah Bengal Visit: ৩ দিনের সফরে রাজ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ | BJP | ABP Ananda
Samik Bhattacharya |
Pak Spy Arrested: Cooch Behar থেকে পাক চর সন্দেহে ধৃত ৩, সেই মামলায় গ্রেফতার আরও ১
Howrah News | হাওড়ায় তোলাবাজির অভিযোগে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
Champahati News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget