এক্সপ্লোর

GST Reforms: টিভি, এসি, হোটেল ভাড়া, বিমান ভাড়ায় কমেছে জিএসটি, চাঙ্গা হবে বাজার; আশাবাদী শিল্পপতিরা

New GST Rate 2025: আগে প্রতি রাতে ৭৫০০ টাকা পর্যন্ত হোটেল ভাড়ার ক্ষেত্রে ১২ শতাংশ জিএসটি ধার্য হত যা এখন হবে ৫ শতাংশ হারে। টিভি, এসির দামেও কমেছে জিএসটির হার।

New GST Rate: টেলিভিশন, এয়ার কন্ডিশনার, বিমান ভাড়া এমনকী সস্তার হোটেল ভাড়াতেও এবার কমানো হয়েছে জিএসটি অর্থাৎ পণ্য ও পরিষেবা কর। এই জিএসটি কমানোর ফলে টিভি, এসির দাম (GST Rate) ব্যাপকভাবে কমে যাবে বলেই আশা করছেন সাধারণ মানুষ ও বাজার বিশেষজ্ঞরা। ৩ সেপ্টেম্বর জিএসটি কাউন্সিলের ৫৬তম সভায় ৩২ ইঞ্চি ও এর থেকে বড় টেলিভিশনের উপরে জিএসটি হ্রাসের অনুমোদন দেওয়া হয়েছে আর এর ফলে ধার্য কর ২৮ শতাংশ থেকে কমিয়ে আনা হয়েছে ১৮ শতাংশে। এর ফলে দেশের ১২ বিলিয়ন ডলারের টিভি ইন্ডাস্ট্রিতে (GST Rate) বড় প্রভাব পড়বে বলেই আশা করা হচ্ছে। শুধু তাই নয়, পুজোর আগেই জিএসটি কমেছে ট্রাভেল অ্যান্ড হসপিটালিটি সেক্টরেও।

জিএসটি কমল টিভি ও এসির উপরে

পুজোর আগেই কেন্দ্র চাইছে সাধারণ মানুষকে স্বস্তি দিতে। আর তাই এই জিএসটি হ্রাসের ঘোষণায় টিভি, এসি ইন্ডাস্ট্রিতে বিক্রি বাড়বে বলে আশা করা হচ্ছে। বড় স্ক্রিনের এবং প্রিমিয়াম ডিসপ্লের জন্য QLED ও mini-LED প্রযুক্তির পরিকাঠামোও উন্নত হবে বলে জানা যাচ্ছে। ২৮ শতাংশ জিএসটি কমিয়ে আনা হয়েছে ১৮ শতাংশে। এয়ার কন্ডিশনার, ডিসওয়াশার, মনিটর, প্রজেক্টর, নন লিথিয়াম আয়ন ইলেকট্রিক অ্যাকিউমুলেটর এমনকী পাওয়ার ব্যাঙ্কের উপরেও জিএসটি কমানো হয়েছে উল্লিখিত হারে। মন্ত্রকের ধারণা এই জিএসটি কমানোর ফলে পণ্যের দাম কমবে এবং এতে আরও বেশি পরিবার এসি, টিভির মত ইলেকট্রনিক যন্ত্রাংশ কিনতে আগ্রহী হবে যা ভারতের ইলেকট্রনিক ইন্ডাস্ট্রিকে উন্নত করবে।

হোটেলের ভাড়া কমবে

আগে প্রতি রাতে ৭৫০০ টাকা পর্যন্ত হোটেল ভাড়ার ক্ষেত্রে ১২ শতাংশ জিএসটি ধার্য হত যা এখন হবে ৫ শতাংশ হারে। ১০০০ টাকা প্রতি রাতের ভাড়ার ক্ষেত্রে এখনও কোনও জিএসটি দিতে হবে না। ৭৫০০ টাকার বেশি ভাড়ার ক্ষেত্রে ১৮ শতাংশ করে জিএসটি ধার্য হবে।

ভাড়া কমবে বিমানের

বিমানভাড়ার ক্ষেত্রেও জিএসটি দরে হ্রাস করা হয়েছে। ইকোনমি ক্লাসের টিকিটের জন্য এখন থেকে ১২ শতাংশের বদলে ধার্য হবে মাত্র ৫ শতাংশ জিএসটি। অন্যদিকে বিজনেস ক্লাসের টিকিটের ভাড়াতে ১৮ শতাংশের বদলে ১২ শতাংশ জিএসটি ধার্য করা হবে। বিমান ভ্রমণ আরও সাশ্রয়ী হবে এর মাধ্যমে। নিত্য প্রয়োজনীয় পণ্য, ওষুধ, স্বাস্থ্যবিমা এবং জীবনবিমার উপরেও কমেছে জিএসটি কেন্দ্রের নতুন সংস্কারের ফলে। স্বস্তি মিলেছে সাধারণ মানুষের। 

কী বলছেন শিল্পপতি, মার্কেট লিডাররা 

ইন্ডিয়া সেলুলার অ্যান্ড ইলেকট্রনিক্স অ্যাসোসিয়েশন (আইসিইএ) এর চেয়ারম্যান পঙ্কজ মহিন্দ্রু বলেছেন যে জিএসটি সংস্কার ভারতের আগামী দিনের শক্তিশালী প্রবৃদ্ধিকে আরও শক্ত ভিত্তি দেবে। এই জিএসটি হ্রাসকে সাদরে স্বাগত জানিয়েছেন তিনি। অন্যদিকে ICRA লিমিটেডের কর্পোরেট সেক্টর রেটিং-এর এসভিপি এবং গ্রুপ হেড জিতিন মক্কর বলেন, খুচরো বিক্রেতা এবং ই-কমার্স প্ল্যাটফর্মগুলি প্রচারের মাধ্যমে এই পরিবর্তনকে কাজে লাগাতে পারে, যার ফলে বাজারে তাদের প্রভাব আরও বৃদ্ধি পাবে। ভিডিওটেক্সের পরিচালক অর্জুন বাজাজ বলেন যে উৎসবের সময় এই সিদ্ধান্ত আরও কার্যকর, টিভির উপর ২৮ শতাংশ থেকে জিএসটি কমিয়ে ১৮ শতাংশ হওয়ায় অনেকেই বড় স্ক্রিনের টিভি কেনার দিকে উৎসাহিত হবে। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

New Maruti Baleno facelift : ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
ব্রেজার পর এবার বালেনো ফেসলিফ্ট আনছে মারুতি, কী কী বদল থাকবে গাড়ি, প্রকাশ্য়ে এল টিজার
Gold Price Today: সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
সপ্তাহ শেষে নজরে সোনা-রুপো? দাম কি কমল? বিরাট লাভ পেতে পারে বিনিয়োগকারীরা
Mahindra Pick Up Truck : মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
মহিন্দ্রা আনছে পিকআপ ট্রাক, টয়োটা হাইলাক্সের চিন্তা বাড়ল, দেখুন প্রথম ছবি
Bombay High Court: বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’
বিজয় মাল্যকে ‘মুভ অন’ করতে বলল আদালত, SBI-এর সঙ্গে বিরোধ নিয়ে বলা হল, ‘দেশের অর্থনীতিতে প্রভাব পড়বে’

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Terrorist Arrested : পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩ ,'সাঙ্ঘাতিক কর্মকাণ্ড'
পাকিস্তানের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগ, স্বাধীনতা দিবসের আগেই কোচবিহারে গ্রেফতার ৩
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতকে অসম্মান করলে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Embed widget