এক্সপ্লোর

Health Insurance: ৬০ পার করে স্বাস্থ্য বিমা করছেন? তবে শুধু প্রিমিয়াম নয়, খেয়াল রাখুন এই বিষয়গুলোও

Mediclaim: ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগের মতো প্রি এক্সিসটিং রোগ থাকলে ওই চিকিৎসার খরচ কভার হতে কতদিন অপেক্ষা করতে হবে, তা জেনে নিন। এই সময়সীমা পলিসিভেদে আলাদা হতে পারে।

কলকাতা: বয়স ৬০ পেরিয়ে গেলে স্বাস্থ্য বিমার প্রয়োজনীয়তা অনেকটা বেড়ে যায়। তবে এই বয়সে কেউ যদি স্বাস্থ্য বিমা কেনেন, তবে তার প্রিমিয়াম অনেকটা বেশি হতে পারে। তাই কম প্রিমিয়ামের পলিসি যদি কেউ বেশি বয়সে বেছে নেন, তবে সেই পলিসির সব শর্তগুলো ভাল ভাবে দেখে নেওয়া দরকার। কারণ, এমন হলে অনেক সময় হাসপাতালে ভর্তির ক্ষেত্রে দেখা যায় পলিসিতে এমন কিছু সীমাবদ্ধতা রয়েছে, যার কারণে চিকিৎসার বড় একটা খরচ নিজের পকেট থেকে দিতে হচ্ছে। বিশেষজ্ঞরা বলেন স্বাস্থ্য বিমা কেনার আগে বেশ কিছু বিষয় দেখে নেওয়া দরকার।                   

আরও পড়ুন: "একজন জেলে চলে গিয়েছে, বড় চোর যাবে, চিন্তার কোনও কারণ নেই", মঞ্চ থেকে নাম না করে আক্রমণ মুখ্যমন্ত্রীর

ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগের মতো প্রি এক্সিসটিং রোগ থাকলে ওই চিকিৎসার খরচ কভার হতে কতদিন অপেক্ষা করতে হবে, তা জেনে নিন। এই সময়সীমা পলিসিভেদে আলাদা হতে পারে। কোনও কোনও পলিসিতে হাসপাতালের ঘরের ভাড়ার উপর নির্দিষ্ট সীমা থাকে। সেই সীমার বেশি খরচের ঘর নিলে অতিরিক্ত টাকা নিজের পকেট থেকে দিতে হতে পারে।               

Co-payment থাকলে চিকিৎসার খরচের একটি নির্দিষ্ট অংশ গ্রাহককে দিতে হয়। যেমন, ২ লক্ষ টাকার বিলের উপর ২০ শতাংশ Co-payment থাকলে গ্রাহককে দিতে হবে ৪০ হাজার টাকা। ছানি অপারেশন বা হাঁটু প্রতিস্থাপনের মতো চিকিৎসায় আলাদা আর্থিক সীমা রয়েছে কি না, তা যাচাই করুন। বিমার মোট কভারেজ বেশি হলেও নির্দিষ্ট চিকিৎসায় অর্থপ্রদানের সীমা থাকতে পারে।               

আরও পড়ুন: "একজন জেলে চলে গিয়েছে, বড় চোর যাবে, চিন্তার কোনও কারণ নেই", মঞ্চ থেকে নাম না করে আক্রমণ মুখ্যমন্ত্রীর

এ ছাড়াও কাছাকাছি কোন হাসপাতালগুলিতে Cashless চিকিৎসার সুবিধা রয়েছে, তা দেখে নিন। পাশাপাশি Pre-authorisation, Reimbursement এবং জরুরি পরিস্থিতিতে ক্লেম করার নিয়মও বুঝে নেওয়া প্রয়োজন। স্বাস্থ্যবিমা কেনার সময় শুধু প্রিমিয়াম নয়, পলিসির কভারেজ, শর্ত ও কোন কোন পরিষেবা বাদ পড়ছে, সেটাও তুলনা করুন।               

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Salesforce Layoffs : ফের কর্মী ছাঁটাই করছে এই কোম্পানি, ভারতের কর্মীদের রাখা হয়েছে 'গার্ডেন লিভে' ? ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়
ফের কর্মী ছাঁটাই করছে এই কোম্পানি, ভারতের কর্মীদের রাখা হয়েছে 'গার্ডেন লিভে' ? ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়
BSNL Recharge Plan : ২০০ টাকার মধ্যে ৩টি প্ল্যান আনল BSNL, কম দামে বেশি সুবিধা
২০০ টাকার মধ্যে ৩টি প্ল্যান আনল BSNL, কম দামে বেশি সুবিধা
Gold Price Drop: রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
PPF vs NPS: অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
Advertisement

ভিডিও

Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
College Street Chaos: সম্মুখসমরে SFI-ABVP, বইপাড়ায় বই নিয়ে তুলকালাম | ABP Ananda
College Street:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget