এক্সপ্লোর

CM Suvendu Adhikari: "একজন জেলে চলে গিয়েছে, বড় চোর যাবে, চিন্তার কোনও কারণ নেই", মঞ্চ থেকে নাম না করে আক্রমণ মুখ্যমন্ত্রীর

Suvendu Adhikari Attacks Mamata Banerjee: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "এই প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি আমার কাছে দুবার হেরেছেন। একুশে নন্দীগ্রামে এবারে ভবানীপুরে।"

কলকাতা: বারুইপুরের সব থেকে আজ নাম না করে আক্রমণ করলেন 'বড় চোর'কে। একই সঙ্গে হেরে যাওয়া নিয়ে নাম করে তিনি কটাক্ষ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। এ ছাড়াও তাঁর মুখে শোনা যায় ডিজে বাজানো নিয়ে কটাক্ষও।

আরও পড়ুন: মমতা তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্যের আত্মীয়ের বাড়িতে হামলা, গর্ভে মৃত্যু সন্তানের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এদিন বলেন, "এরা কলকাতাতে আর আপনাদের এখানে ঢুকতে পারছে না। এরা চলে যাচ্ছে দিল্লি। একদিকে সিপিএম। আর অন্যদিকে যে কংগ্রেস ভেঙে তৃণমূল করেছিল, এখন সেই কংগ্রেসের পায়ে পড়েছে। আপনি যান দিল্লিতে। পশ্চিমবঙ্গে আপনার আর কিছু হইব না। যত ভোট হবে আপনি হারবেন। আপনাদের মনে প্রশ্ন আছে বড় চোরটা কবে যাবে? বড় চোর যাবে, চিন্তার কোনও কারণ নেই। একজন জেলে গিয়েছে। ডুয়েটে লাস্ট গান গেয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় আর ইন্দ্রনীল সেন। অতএব চলে গিয়েছেন। এখন গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে।"

তার আগে যদিও তিনি ডিজে বাজানো ও ইলেকট্রিক চুল্লি নিয়ে আক্রমণ শানান। তিনি বলেন, "এই যে এঁচড়ে পাকা ভাইপো। এগারো সালের পরে আসা। ভোটের আগে ফলতাতে বলেছিল না, জাহাঙ্গির তুমি ইলেকট্রিক চুল্লি চেয়েছ। আমি দিলাম। কারণ, ৪ মের পর বিজেপির অনেকের হার্ট অ্যাটাক করে মারা যাবে। তাদের ইলেকট্রিক চুল্লিতে পোড়াব। বলেছিল? কী বলেছিল? ডিজে বাজাব, অমিত শাহ যেন কলকাতাতে থাকে।"

এদিন সভা থেকে ৭ লক্ষ ভোট জেতা নিয়েও কটাক্ষ শোনা যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মুখে। তিনি বলেন, "৭ লক্ষ ভোটে জিতেছেন উনি, ৬ মাস আপনি কোথায়? আমরা বিরোধী দলে ছিলাম। এত দুর্দিন ছিল না। শাসকদলকে ১০০ জন ডাকলে আমাদের কেউ পুজোয় ২০ জন ডাকতো। আর এই পিসি ভাইপোকে গোটা পশ্চিমবঙ্গের একটা পুজোতে ডাকেনি। ডাকবে কেন?"

এ ছাড়াও এদিন নাম করে বিভিন্ন বিষয়ে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়কেও। তিনি বলেন, "৫০০ বছরের লড়াই করার পরে যখন রাম মন্দির হয়েছে, ২২ জানুয়ারি ২০২৪। রাম মন্দিরের দিন কোন মুখ্যমন্ত্রী মিছিল করেছিলেন পার্ক সার্কাসে? রাম মন্দির মানছি না, মানবো না; তার নাম মমতা ব্যানার্জী। পূজায় ডাকবে কেন? যিনি হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন, তাঁকে ডাকবে কেন? যিনি মহাকুম্ভকে মৃত্যুকুম্ভ বলেন, ডাকবে কেন?"

মমতা বন্দ্যোপাধ্যায়ের হেরে যাওয়া নিয়েও এদিনের সভা থেকে কটাক্ষ করতে ছাড়েননি তিনি। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, "এই প্রাক্তন মুখ্যমন্ত্রী যিনি আমার কাছে দু'বার হেরেছেন। একুশে নন্দীগ্রামে এবারে ভবানীপুরে। নিজের পাড়ায় হেরেছেন, বুথে হেরেছেন, ওয়ার্ডে হেরেছেন, দুবার ডবল হেরেছেন। সাহস থাকলে আবার লড়ুন। আপনাকে আবার হারাবো আমি। যদি ক্ষমতা থাকে লড়ুন।"

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Fake Blood Report: ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
ভুয়ো রিপোর্টের পর্দা ফাঁস! ডায়াগনস্টিক সেন্টারের কাণ্ডে চক্ষু চড়কগাছ খোদ প্রাক্তন বিচারপতির, কী ঘটেছিল ?
News Live : আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
আজ কলকাতায় জুনিয়র ডাক্তারদের প্রতিবাদ মিছিল, আর কী কী বড় ঘটনা আজ রাজ্যে?
Cyclone Akvan : ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
ঘূর্ণিঝড় আকভানের জের ! চন্দননগরে আজ হচ্ছে না জগদ্ধাত্রী প্রতিমার নিরঞ্জন, বদলে এই দিন হবে শোভাযাত্রা
Bankura Accident: ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ
ছটপুজোর ভিড়ে পা পিছলে নদীতে পড়ে গেল ৩ বছরের শিশু, জীবনের ঝুঁকি নিয়ে ঝাঁপ পুলিশ অফিসারের, বাঁচালেন প্রাণ
Advertisement

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২ (১৮.১১.২৬)|
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ১(১৮.১১.২৬)|
Chorbagan Incident Update | চোরবাগান বিপর্যয়ে ধৃত ঘোষকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ | ABP Ananda
BJP Leader Arrested: ফের তোলাবাজির অভিযোগ, এবার গ্রেফতার এক বিজেপি নেতা | Kharagpur | ABP Ananda
College Street Chaos: SFI-ABVP সংঘর্ষে অবরুদ্ধ বইপাড়া, ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা দু'পক্ষের | ABP
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget