এক্সপ্লোর

Indigo Airlines: মহিলাদের জন্য বড় সুযোগ, হাজারেরও বেশি মহিলা পাইলট নেবে এই বিমান সংস্থা

Indigo Airlines Women Pilot: ইন্ডিগো এয়ারলাইনসের লক্ষ্য হল সংস্থায় ১০০০ জনের বেশি মহিলা পাইলট থাকবেন। আর এই লক্ষ্য পূরণ করা হবে আগামী বছরের মধ্যেই।

Indigo Women Pilots: ইন্ডিগো বিমানসংস্থা সম্প্রতি সিদ্ধান্ত নিয়েছে যে তাদের ওয়ার্কফোর্সে এবার মহিলা কর্মীর সংখ্যা বাড়ানো হবে। আরও বেশি করে মহিলাদের সুযোগ করে দেওয়া হবে। এক বছরের মধ্যেই এক হাজারেরও বেশি সংখ্যক মহিলা পাইলট নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে এই বিমান পরিষেবা সংস্থা। এখন এই বিমান পরিষেবা সংস্থায় সর্বমোট ৮০০ জন মহিলা পাইলট (Indigo Airlines) আছেন। আর ইন্ডিগোর মোট পাইলট সংখ্যার মাত্র ১৪ শতাংশ রয়েছেন মহিলা পাইলট। যদিও বিশ্বজুড়ে সমস্ত আন্তর্জাতিক বিমান পরিষেবা সংস্থায় (Women Pilot) মহিলা পাইলটের হার আরও কম ৭ থেকে ৯ শতাংশ। ফলে ইন্ডিগো এরপরে আরও মহিলা পাইলট নিয়োগের কথা ভেবেছে।

আগামী বছরের মধ্যেই এই লক্ষ্যপূরণ করা হবে

দেশের সর্ববৃহৎ বিমান পরিষেবা সংস্থা ইন্ডিগোর চিফ হিউম্যান রিসোর্স ম্যানেজার সুখজিৎ এস পরিশ্চা গতকাল বৃহস্পতিবার জানিয়েছেন যে তিনি কিছু সময় ধরে নিরন্তর মহিলাদের জন্য বহু সুযোগ এনে দিয়েছেন সংস্থায়। এখন তাদের লক্ষ্য হল সংস্থায় ১০০০ জনের বেশি মহিলা পাইলট থাকবেন। আর এই লক্ষ্য পূরণ করা হবে আগামী বছরের মধ্যেই। আর এর মাধ্যমেই সংস্থার কর্মীদের মধ্যে ফের বৈচিত্র্য আসবে। এছাড়া এই বিমান পরিষেবা সংস্থা তাদের আরও সম্প্রসারণের কাজ ইতিমধ্যেই শুরু করে দিয়েছে।

ইঞ্জিনিয়ারিং ও ফ্লাইং স্টাফদের জন্য সুযোগ বেশি থাকবে

সুখজিৎ এস পরিশ্চা জানিয়েছেন যে আমাদের সর্বক্ষেত্রে মহিলাদের নিয়োগ করতে হবে। ইন্ডিগোর ইঞ্জিনিয়ারিং টিমে মহিলা কর্মীর সংখ্যা আগের থেকে ৩০ শতাংশ বাড়ানো হয়েছে। দেশে সবথেকে বেশি ৮০০ জন মহিলা পাইলট আছে এই বিমান সংস্থায়। এমনকী আন্তর্জাতিক বিমান সংস্থাগুলির তুলনাতেও গড় মহিলা পাইলটের সংখ্যায় অনেক এগিয়ে আছে ইন্ডিগো। তবে আগামী ২০২৫ সালের মধ্যেই ইন্ডিগো চায় যাতে তারা ১০০০ জনের মহিলা পাইলট সংখ্যায় উন্নীত হতে পারে। ইন্ডিগোতে এখন মোট ৫ হাজার পাইলট আছে। দৈনিক ২ হাজার উড়ান পরিচালনা করে এই সংস্থা।

স্বাধীনতার ৭৭তম বর্ষপূর্তিতে কাজ পেয়েছিলেন ৭৭ জন মহিলা কর্মী

বুধবারই ৭৭ জন মহিলা কর্মীকে নিয়োগ দিয়েছে ইন্ডিগো এয়ারলাইন্স। এই কর্মীরা সংস্থার এয়ারবাস ও এটিআর চালাবেন। স্বাধীনতার ৭৭তম বর্ষপূর্তি উপলক্ষ্যে এই কর্মীদের নিয়োগ দেওয়া হয়েছে। ২০২৪ সালের মার্চের মধ্যে ইন্ডিগোতে মোট কর্মীসংখ্যা ছিল ৩৬,৮০৭ জন যার মধ্যে ৫০৩৮ জন পাইলট এবং ৯৩৬৩ জন কেবিন ক্রু। গত অর্থবর্ষের শেষে ৭১৩ জন মহিলা পাইলট ছিলেন ইন্ডিগোতে, এই অর্থবর্ষে তা ৪৪ শতাংশ বেড়েছে।  

আরও পড়ুন: Fixed Deposit: আরও বাড়ছে ফিক্সড ডিপোজিটের সুদের হার, বিশেষ স্কিম এনেছে এই ব্যাঙ্কগুলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

RBI Repo Rate: বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
বদলায়নি রেপো রেট, তাহলে কি কমবে আপনার হোম লোনের ইএমআই?
Invest in SIP: মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
মাসে ২০ হাজার টাকা বেতন? সঠিক পরিকল্পনায় SIP করলেই কিন্তু জমাতে পারবেন ১ কোটি টাকা
Gold Silver Price Today: বেশ কিছুটা বাড়ল সোনার দাম, ৪ হাজারের কাছাকাছি বেড়ে গেল রুপোও!
বেশ কিছুটা বাড়ল সোনার দাম, ৪ হাজারের কাছাকাছি বেড়ে গেল রুপোও!
LIC Share Sell: LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য
LIC-র অংশীদারিত্ব বিক্রি করছে কেন্দ্র, ৩১০০০ কোটি তোলাই লক্ষ্য

ভিডিও

Abhishek Banerjee: চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশযাত্রায় 'না' হাইকোর্টের | ABP Ananda LIVE
Jamuria News: বালি বোঝাই গাড়ি থেকে তোলাবাজি বিজেপি নেতার ! | ABP Ananda LIVE
CM Suvendu Adhikari | কলকাতার একের পর এক থানা পরিদর্শনে মুখ্যমন্ত্রী | ABP Ananda LIVE
Durgapur Money Seized: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটাতেও টাকার স্তূপ, উদ্ধার ৪৮ লক্ষ নগদ
STF | Tulu Mondal: বীরভূমের স্টোন কিং টুলু মণ্ডলের শ্বশুরবাড়িতে রাজ্য পুলিশের STF

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Brock Lesnar: সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
সামারস্ল্যামে পরাজয়ের পরেই অবসর ঘোষণা করলেন ব্রক লেসনার
Daily Astro: উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
উন্নতি, আনন্দ এবং সমৃদ্ধিতে পূর্ণ থাকবে এই রাশি, কিন্তু বাকি ৩ রাশির...! কী ঘটবে আগামীকাল ?
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Blood Bank Scam: ব্লাড ব্যাঙ্কে নিয়ে গিয়ে তিন নাবালকের রক্ত নেওয়ার অভিযোগ, দুর্গাপুরে পুলিশের দ্বারস্থ অভিভাবকরা
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Kolkata Waterlogging: টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
টানা বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতা, ডুবে গিয়েছে সেক্টর ফাইভের একাংশ
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Tomorrow Horoscope : সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
সর্বনাশ! জলের মত অর্থ খরচ, 'কপাল পুড়বে' এই সব ক্ষেত্রে, এই ৪ রাশির ভাগ্যে কী আছে ?
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Embed widget