এক্সপ্লোর

JioStar Layoffs : দেড়শোরও বেশি কর্মী ছাঁটাই করবে এই ভারতীয় কোম্পানি, ক্ষতিগ্রস্তরা পাবেন ৬ মাসের বেতন, প্রোরেটেড বোনাস

JioStar Job Cut : সূত্র বলছে, এই ছাঁটাই প্রক্রিয়ার ফলে প্রভাবিত হবে সংস্থার প্রায় ১৫০০ কর্মী।

JioStar Job Cut : দেশের বিনোদন জগতে বড় নাম জিওস্টারেও হবে এবার কর্মী ছাঁটাই (JioStar Layoffs)। রিপোর্ট বলছে, কোম্পানির পুনর্গঠন প্রক্রিয়ার আওতায় এই কর্মী ছাঁটাই করছে কোম্পানি। সূত্র বলছে, এই ছাঁটাই প্রক্রিয়ার ফলে প্রভাবিত হবে সংস্থার প্রায় ১৫০০ কর্মী। শোনা যাচ্ছে, কোম্পানি কোনও আর্থিক বাধা বা সীমাবদ্ধতার মুখে পড়ে এই সিদ্ধান্ত নিচ্ছে না। ভায়াকম ১৮ (Viacom 18) ও স্টার ইন্ডিয়ার (Star India) সঙ্গে গাঁটছড়া বাধার পরই কোম্পানি পরিচালনা করার জন্য এই সিদ্ধান্ত নিতে চলেছে কোম্পানি। আগামী সপ্তাহেই এই ছাঁটাই পর্ব হবে।

কী করতে চলেছে কোম্পানি
সূত্রের খবর, দুটো কোম্পানির সঙ্গে গাঁটছড়া বাধার ফলে যেকোনও নতুন কোম্পানির ব্যবসা বড় হয়। এখানেও ভায়াকম ১৮ (Viacom 18) ও স্টার ইন্ডিয়ার (Star India) সঙ্গে জোট বেঁধেছে জিওস্টার। যার ফলে অনেক কর্মীদের পুনর্বিন্যাসের প্রয়োজন হয়। ইতিমধ্য়েই কোম্পানির পুনর্গঠনের বিষয়টি নিশ্চিত করেছে কোম্পানি। শিল্পজগতের কিছু সূত্র বলছে, এই ছাঁটাইয়ের সংখ্য়া আরও বেশি হতে পারে। 

কোথায় প্রকাশিত হয়েছে এই রিপোর্ট ?
Exchange4Media- রিপোর্টে এই কর্মী ছাঁটাইয়ের খবর প্রকাশিত হয়েছে। ২৪ নভেম্বর প্রকাশিত হওয়া রিপোর্ট বলা হয়েছে, ১৫০ কর্মী ছাঁটাই করতে চলেছে  জিওস্টার। চলতি সপ্তাহেই হবে এই কর্মী ছাঁটাই। পোর্টফোলিও রিব্যালেন্সিং প্রক্রিয়ার আওতায় এই সিদ্ধান্ত নিয়েছ কোম্পানি।

কোন-কোন বিভাগ প্রভাবিত হবে ? 
শোনা যাচ্ছে, এই কর্মী ছাঁটাইয়ের ফেলে জিওস্টারের মার্কেটিং, প্রোডাকশন, স্টুডিও ছাড়াও আরও পরিচালনা সংক্রান্ত বিভাগ প্রভাবিত হবে। তবে কেবল ১৫০০ কর্মী ছাঁটাইয়ের কথা বলা হলেও, এই সংখ্য়াটা আরও বেড়ে যেতে পারে বলে মনে করা হচ্ছে। কোম্পানি ইতিমধ্য়েই পুনর্গঠন প্রক্রিয়ার কথা স্বীকার করেছে। তবে ঠিক কত কর্মীর চাকরি যাবে, সেই বিষয়ে কিছু বলা হয়নি। 

ক্ষতিগ্রস্তরা কী পাবেন ?
শিল্প বিষয়ক রিপোর্টে বলা হয়েছে, এই ছাঁটাই হলেও ক্ষতিগ্রস্তদের ন্যূনতম ৬ মাসের বেতন দেবে কোম্পানি। এই বিদায়কালীন প্যাকেজের মধ্য়ে চলতি অর্থবর্ষের আনুপাতিক হারে প্রোরেটেড বোনাসের কথাও উল্লেখ করা হয়েছে। একজন কর্মী কতদিন কোম্পানিতে কাজ করেছেন, তার ভিত্তিতে দেওয়া হয় এই বোনাস। স্বাভাবিকভাবেই চাকরি যাওয়ার পর কর্মীদের আর্থিকভাবে সাপোর্ট দেবে এই প্যাকেজ। রিপোর্ট লেখা পর্যন্ত এই বিষয়ে কোনও জিওস্টারে আনুষ্ঠানিক বিবৃতি পাওয়া যায়নি। 

(এই খবরটি জাগরণ জোশ অনলাইনে প্রকাশিত খবরের ভিত্তিতে লেখা হয়েছে। যেখানে Exchange4Media- রিপোর্টের বিষয়ে উল্লেখ করা হয়েছে।) 

আরও পড়ুন : এবার ১০০০ কর্মী ছাঁটাই করবে এই বিমান সংস্থা, কার-কার চাকরি যাবে ?

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে এবার বড় বদল, মঙ্গলবারে রুপোরও দর বদলে গেল? কমল না বাড়ল?
সোনার দামে এবার বড় বদল, মঙ্গলবারে রুপোরও দর বদলে গেল? কমল না বাড়ল?
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
Gold Price Today: ফের বাড়ল সোনার দাম? কলকাতায় ২২ ক্যারাটের দর কত? রুপোর দামও ঊর্ধ্বমুখী?
ফের বাড়ল সোনার দাম? কলকাতায় ২২ ক্যারাটের দর কত? রুপোর দামও ঊর্ধ্বমুখী?
Bisleri Unsafe Water : বিসলেরির পানীয় জল 'নিরাপদ নয়' ! নমুনা পরীক্ষার পরই মামলার অনুমতি FSSAI-এর
বিসলেরির পানীয় জল 'নিরাপদ নয়' ! নমুনা পরীক্ষার পরই মামলার অনুমতি FSSAI-এর
Advertisement

ভিডিও

Sundarban Tiger Sighting | সুন্দরবনের পিরখালি জঙ্গলে বাঘের বিরল দৃশ্য ক্যামেরাবন্দি | ABP Ananda
Sheikh Hasina News |
Kunal Ghosh on SIR |
CJP News | লন্ডনের বিমানে উঠতে দেওয়া হয়নি, ভিডিও পোস্ট করে দাবি সৌরভের
SC on SIR | সুপ্রিম কোর্টে রাজ্যের SIR নিয়ে শুনানি। নাম তোলার জন্য যাঁরা আবেদন করেছেন তাঁদের মামলা আলাদা রাখতে নির্বাচন
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget