এক্সপ্লোর

Indian Millionaires : চলতি বছরে দেশ ছেড়ে যাবেন ৩৫০০ কোটিপতি ! কারণ কী , কোথায় যাচ্ছেন এই ধনী ব্যক্তিরা ?

Crorepati News : নতুন রিপোর্ট বলছে, চলতি বছরেই দেশ ছেড়ে যাবে সাড়ে তিন হাজার কোটিপতি। যদিও আগের বছরের তুলনায় এই সংখ্যাটা কমেছে। 


Crorepati News : অতিরিক্ত আয়করের (ITR Filing) কারণে প্রতি বছর ভারতে ছাড়ছেন কোটিপতিরা (Indian Millionaires)। এদের মধ্যে অনেকেই কম আয়কর (Income Tax) দিতে হয় এমন দেশে চলে যাচ্ছেন। নতুন রিপোর্ট বলছে, চলতি বছরেই দেশ ছেড়ে যাবে সাড়ে তিন হাজার কোটিপতি। যদিও আগের বছরের তুলনায় এই সংখ্যাটা কমেছে। 

কোন রিপোর্টে এই তথ্য প্রকাশিত হয়েছে
ভারতে অ্যাসেট ট্রান্সফারের গতি কমলেও কমেনি দেশে ছেড়ে বিদেশে বসতি স্থাপনের সংখ্যা। হেনলি প্রাইভেট ওয়েলথ মাইগ্রেশন রিপোর্ট ২০২৫ অনুসারে, ২০২৫ সালে ৩,৫০০ ভারতীয় কোটিপতি বিদেশে বসতি স্থাপন করবেন বলে মনে করা হচ্ছে।

২০২৩ সালে ৫,১০০ ভারতীয় কোটিপতি ভারত ছেড়ে যাবেন বলেন আশা করা হয়েছিল। ২০২৪ সালে এই সংখ্যাটি ছিল ৪,৩০০ । সেই সময় এই বিপুল সংখ্যক কোটিপতি ভারত ছেড়ে যাবেন বলে মনে করা হয়েছিল। তবে এবার এই সংখ্যাটা কমেছে। বিদেশে বসতি স্থাপনের জন্য আগ্রহী ভারতীয় কোটিপতিদের সংখ্যা হ্রাস হয়েছে অনেকটাই।

ভারতে কোটপতির সংখ্যা শতাংশ বেড়েছে
তবে, প্রতিবেদনে বলা হয়েছে , যারা ধনীদের পিছনে ফেলে এসেছেন তাদের সম্পদের পরিমাণ প্রায় ২৬.২ বিলিয়ন ডলার হবে। এখানে লক্ষণীয় যে ২০১৪ থেকে ২০২৪ সাল পর্যন্ত ভারতে কোটিপতির সংখ্যা ৭২ শতাংশ বেড়েছে।

প্রতি বছর হাজার হাজার ধনী ব্যক্তি দেশ ছেড়ে চলে যান
বিশ্বব্যাপী ইনভেস্টমেন্ট মাইগ্রেশন কনসালটেন্সি প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স কর্তৃক প্রকাশিত এই প্রতিবেদনে সাম্প্রতিক বছরগুলিতে ১ মিলিয়ন মার্কিন ডলার বা তার বেশি লিক্যুইড বিনিয়োগযোগ্য অ্যাসেট ধারকদের ট্রান্সফারের উপর নজর রাখা হয়েছে।

কোন দেশ থেকে কতজন চলে গেছেন
ব্রিটেন থেকে সর্বাধিক সংখ্যক ধনী ব্যক্তি প্রায় ১৬৫০০ জন চলে যাচ্ছেন। চিন থেকে চলে যাওয়া ৭৮০০ ধনীর সংখ্যার প্রায় দ্বিগুণ। এমন নয় যে, এত বিপুল সংখ্যক ধনী ব্যক্তি কেবল ব্রিটেন থেকে চলে যাচ্ছেন। ৮০০ জন কোটিপতি ফ্রান্স থেকে, ৫০০ জন স্পেন থেকে এবং প্রায় ৪০০ জন জার্মানি থেকে চলে যাচ্ছেন। এই কোটিপতিদের অনেকেই মোনাকো, মাল্টা বা দুবাইয়ের মতো ট্যাক্স ফ্রেন্ডলি দেশে চলে যাচ্ছেন। সংযুক্ত আরব আমিরশাহি, মার্কিন যুক্তরাষ্ট্র ও সৌদি আরব তাদের পছন্দের দেশ হয়ে উঠেছে।

কোথায় যাচ্ছেন এই কোটিপতিরা
সংযুক্ত আরব আমিরশাহি সর্বাধিক সংখ্যক কোটিপতিকে আকর্ষণ করছে। অনুমান করা হচ্ছে, এই বছর প্রায় ৯,৮০০ জন লোক এখানে বসতি স্থাপন করতে পারেন। সংযুক্ত আরব আমিরশাহির পরে এই তালিকায় রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের স্থান। দ্বিতীয় স্থানে রয়েছে আমেরিকা। যেখানে এই বছর ৭৫০০ কোটিপতি চেলে যেতে পারেন।

কর নীতি, জীবনধারা ও গোল্ডেন ভিসার বিকল্পের কারণে সংযুক্ত আরব আমিরশাহিতে ব্রিটেন, ভারত, রাশিয়া, দক্ষিণ-পূর্ব এশিয়া ও আফ্রিকার মানুষের প্রথম পছন্দ। সৌদি আরবও ধনীদের কেন্দ্র হিসেবে আবির্ভূত হচ্ছে। যেখানে একটি অনুমান অনুসারে ২০২৫ সালে ২৪০০ কোটিপতি স্থানান্তরিত হতে চলেছেন।

সেরা শিরোনাম

Gold Price : পুজোর আগে আজ চতুর্থীতেই অনেকটা কমল সোনার দাম ! আজ কত টাকা প্রতি গ্রাম?
পুজোর আগে আজ চতুর্থীতেই অনেকটা কমল সোনার দাম ! আজ কত টাকা প্রতি গ্রাম?
Tata Trusts Dispute: Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল
Tata গ্রুপের অন্দরে টানাপোড়েন চরমে, জল গড়াল আদালতে, ক্যাভিয়েট দাখিল করলেন নোয়েল টাটা ও ছেলে নেভিল
How To Make 5 Crore: পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
পৈতৃক সম্পত্তি নেই, তাও মাসে কয়েক হাজার টাকা বিনিয়োগেই জমাতে পারেন কোটি কোটি টাকার পোর্টফোলিও!
Retail Inflation: রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য
রেকর্ড গড়ল মুদ্রাস্ফীতির হার ! দাম বাড়ছে এই সমস্ত নিত্যপ্রয়োজনীয় জিনিসের, কী জানাচ্ছে সরকারি তথ্য

ভিডিও

Hindusthan Park Sarbojanin | হিন্দুস্থান পার্ক সর্বজনীন দুর্গোৎসব, ৯৬তম বর্ষে পদার্পণ করেছে
Telipukur Yuba Sangha | তেলিপুকুর যুব সংঘের এবারের থিম হলো ‘এক পুকুর ভালোবাসা’ | ABP ANANDA LIVE
Phoolbagan Sarbojanin | প্রথম বছরেই চমক দিতে তৈরি ফুলবাগান সর্বজনীন | ABP ANANDA LIVE
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ২ : দুই নির্বাচন কমিশনারকে কেন পার্টি করলেন ১১জন বিরোধী দলের সদস্য?
ঘণ্টা খানেক সঙ্গে সুমন (১৩.১০.২৬) পর্ব ১ : রাহুলের বাড়িতে 'চায়ে পে চর্চা' । জ্ঞানেশ ইস্য়ুতে উত্তপ্ত দিল্লি থেকে পাটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
BJP News: তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
তৃণমূলের হাত থেকে ডোমজুড়ের মাকড়দহ ১ নম্বর গ্রাম পঞ্চায়েত ছিনিয়ে নিল বিজেপি
Gosaba Panic: পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
পুজোর আগেই গোসাবায় আতঙ্ক, সোনারগাঁওয়ে দুর্গা দেওয়ানী নদীবাঁধে ১৫০ ফুট ধস
Weather Update: ১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
১৪ থেকে টানা...! পুজোতেও বৃষ্টি ? এই সব জেলা ও রাজ্যের জন্য জারি সতর্কতা, কী জানাচ্ছে IMD ?
Gold Price Today: পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
পুজোর আগে সোনার দামে বড় স্বস্তি? বাজারদর অনুযায়ী আজ কত কমে কিনতে পারবে?
UPI Charges: ১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
১৫ অক্টোবর থেকে কার্যকর হচ্ছে না UPI-এর নতুন নিয়ম, MDR চালু হবে দীপাবলির পরই
Durga Puja 2026: মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
মহিলাদের অনুমতি ছাড়া শুরুই হয় না পুজো, বহরমপুরের সেন বাড়ির দুর্গোৎসবে আজও অটুট প্রাচীন ঐতিহ্য
Roller Coaster Accident: রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
রোলার কোস্টার চলার পরই ভয়ঙ্কর দুর্ঘটনা, মৃত্যুর কোলে ১, আহত একাধিক
Alipurduar News: মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে দ্বিতীয়বার হাতির হানায় মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটল আলিপুরদুয়ারে
Embed widget