এক্সপ্লোর

Adidas Layoffs: সাতসকালেই খারাপ খবর ! ভারতে ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করছে এই কোম্পানি, কাদের-কাদের চাকরি যাবে ?

Adidas Layoffs In India : এবার কর্মী ছাঁটাই নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের এই নামকরা কোম্পানি (Adidas Layoffs)। দেশের ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করবে এই সংস্থা।

Adidas Layoffs In India : বিশ্বের প্রযুক্তি বাজারের কর্মী ছাঁটাইয়ের মারাত্মক প্রভাব পড়ত চলেছে ভারতে। এবার কর্মী ছাঁটাই নিয়ে বড় সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের এই নামকরা কোম্পানি (Adidas Layoffs)। দেশের ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করবে এই সংস্থা।

কাদের চাকরি যাবে ?
এবার ভারতে কর্মী ছাঁটাইয়ের পথে হাটছে বিশ্বের নামকরা খেলার সরঞ্জাম প্রস্তুতকারক কোম্পানি অ্যাডিডাস। সংস্থার তরফ ইতিমধ্যেই কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। কোম্পানি জানিয়েছে, ভারতের গুরুগ্রামের টেক হাবে ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করবে তারা। এই বড় সিদ্ধান্তের ফলে চাকরি যাবে ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার ছাড়াও সফ্টওয়্যার ইঞ্জিনিয়ারদের। তবে কর্মী ছাঁটাইয়ের বিষয়টি নিশ্চিত করলেও কত কর্মীর চাকরি যাবে তা নিয়ে এখনও নিশ্চিত করেনি অ্য়াডিডাস।

কী বলা হয়েছে কোম্পানির তরফে
Wocult-কে দেওয়া একটি বিবৃতিতে অ্যাডিডাস জানিয়েছে, ভারতে তাদের টেক হাবে কর্মী সংখ্য়া কমাতে হচ্ছে। কোম্পানির আগামী দিনের ব্যবসা চালাতে এই কঠিন সিদ্ধান্ত নিতে হচ্ছে কোম্পানিকে। বিশেষ করে ভবিষ্যতের চাহিদার কথা মাথায় রেখেই এই কর্মী কমানোর পথে হাঁটছে কোম্পানি। কর্মী ছাঁটাইয়ের বিবৃতিতে কোম্পানি বলেছে, ''সংস্থার এই কর্মী ছাঁটায়ের সময় কর্মীদের সাহায্য় করবে তারা। দীর্ঘ সময়ে ধরে কর্মীদের কোম্পানির প্রতি অবদানের জন্য সংস্থা কৃতজ্ঞ।'' দীর্ঘ মেয়াদে কোম্পানির ব্যবসা চালিয়ে নিয়ে যেতে এই উদ্য়োগ নিয়েছে কোম্পানি। 

ঠিক কতজনের চাকরি যেতে পারে ?
ভারতে গুরুগ্রামের টেক হাবে কোম্পানির প্রায় ৭০০ কর্মী রয়েছে। মনে করা হচ্ছে, কর্মী ছাঁটাই ঘোষণার পর এখানে সম্ভাব্য ৩৫০ বা তার বেশি কর্মীর চাকরি যাবে। কোম্পানি এখানে পুরো কর্মীসংখ্যার ৪৫-৫০ শতাংশ কর্মী ছাঁটাই করছে। তবে সব বললেও কোম্পানি এখনও কত কর্মীর চাকরি যাবে, সেই সংখ্যাটা নিশ্চিত করেনি। তবে যতদূর জানা যাচ্ছে, এতে সবথেকে বেশি প্রাভাবিত হবে ডেটা সায়েন্টিস্ট, ডেটা ইঞ্জিনিয়ার ছাড়াও সফ্টওয়্যার ইঞ্জিনিয়াররা।

কীভাবে এই কর্মী ছাঁটাই করা হবে ?
কোম্পানি ১৫ সেপ্টেম্বর টাউন হলের মিটে কর্মী ছাঁটাইয়ের বিষয়টি ঘোষণা করেছে। চাকরি যাওয়ার বিষয়ে কর্মীদের দুটি বিভাগে ভাগ করে বলা হয়েছে। একটি দলকে সেইদিনই এক্সটি লেটার ধরিয়ে দেওয়া হয়েছে। বাকি কর্মীদের ডিসেম্বরে হ্যান্ডওভার দিয়ে কাজ বুঝিয়ে দেওয়ার কথা বলা হয়েছে। অ্য়াডিডাসের স্থানীয় মার্কেটিং অগ্রানাইজেশন হিসাবে কাজ করে গুরুগ্রামের অফিস। এখান থেকেই টেক সংক্রান্ত যাবতীয় কাজ করা হয়।

আরও পড়ুন : হাজার হাজার কর্মীর চাকরি যাবে ! ৭০ কোটি ডলার ব্য়য় করবে এই কোম্পানি

   

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Gold Rate : ৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
৯দিনে প্রায় ২০,০০০ টাকা দাম কমল সোনার, এখন কেনার সেরা সময়, না অপেক্ষা করবেন ?
Gold and Silver Price: বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
বিয়ের মরশুমে সোনা-রুপোর দাম কমল অনেকটাই? শনিবার কত কমে কিনতে পারবেন?
Employees' Provident Fund Organisation: মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
মিউচুয়াল ফান্ডের মতো SWP এবার EPFO-তে, প্রতি মাসে এবার মিলবে টাকা, আর কী কী সুবিধা পাবেন?
Advertisement

ভিডিও

BJP Government in Bengal | কৃষকরা যেন বঞ্চিত না হন, জেলায় জেলায় চিঠি পাঠাল রাজ্যের কৃষি দফতর
NCPI in Panchayat | বসিরহাটে তৃণমূল ছেড়ে NCPI-তে যোগদানের হিড়িক
PM Modi in IIT Kharagpur |
Sharadwat Mukherjee |
Industry in Singur | ফিরবে শিল্প, কতটা আশার আলো দেখতে পাচ্ছে সিঙ্গুরবাসী?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Employees' Provident Fund Organisation: ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
ইপিএফও-তে আসতে চলেছে SWP ব্যবস্থা, আপনার সঞ্চয় থেকে কত টাকা প্রতি মাসে তুলতে পারবেন আপনি?
Expensive Superbike : বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
বিশ্বের সবথেকে দামি সুপারবাইক কোনটি ? কত স্পিড, দাম জানেন ?
Uttar Pradesh News: বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
বিচারপতি ভেবে ভুল করে গার্ড অফ অনার দেওয়া হল আসাদউদ্দিন ওয়েইসিকে, ভিডিও ভাইরাল
US-India Relations: ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
ভারতকে আটকাতে চায় চিন, সেই কারণেই পাকিস্তানকে সামরিক সাহায্য? বলছে আমেরিকার রিপোর্ট
Devdutt Padikkal: নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
নিউজ়িল্যান্ডকে কোণঠাসা করার চেষ্টায় ভারত, শেষ দুদিনের পরিকল্পনার কথা জানালেন পাড়িক্কল
Sanjay Raut: ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
ডিলিমিটেশন বিল পাস করাতে ১৫০ কোটি করে অফার? মোদি সরকারের বিরুদ্ধে সাংসদ কেনার অভিযোগ সঞ্জয় রাউতের
Embed widget