LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
LIC Jeevan Anand : LIC-র এই পলিসির নাম Jeevan Anand । জেনে নিন, কী সুবিধা রয়েছে এই পলিসিতে।

LIC Jeevan Anand : জীবন বিমার পাশাপাশি বড় সঞ্চয় চাইলে আপনিও নিতে পারেন LIC-র এই পলিসি। এখানে দিনে ৪৫ টাকা করে জমিয়ে আপনি পেতে পারেন ২৫ লাখ টাকা। তবে সবার ক্ষেত্রে দীর্ঘমেয়াদে এই তহবিল এক ফান্ড তৈরি করবে না। LIC-র এই পলিসির নাম Jeevan Anand । জেনে নিন, কী সুবিধা রয়েছে এই পলিসিতে।
কী রয়েছে জীবন আনন্দ পলিসিতে ?
এটি লাইফ ইনস্যুওরেন্স কর্পোরেশনের একটি এনডাওমেন্ট প্ল্যান বা সঞ্চয়যুক্ত পলিসি। এতে বিনিয়োগকারী পলিসির মেয়াদকালে জীবন বিমার সুবিধা পাবেন। পরে পলিসি টার্ম বা মেয়াদ পূর্ণ হলেও পলিসিহোল্ডার সঞ্চয়ের পুরো টাকা পাবেন। কোনও কারণে পলিসিহোল্ডারদের যদি মেয়াদকালে মৃত্যু হয়, তাহলে মৃতের পরিবারকে নিয়ম মনে নিশ্চিত রিটার্ন বা সাম অ্যাসিওর্ডের টাকা দেওয়া হবে।
এই পলিসির সবথেকে আকর্ষণীয় বিষয়, এর ইনস্যুওরেন্স কভার। কোনও ব্যক্তির মেয়াদকাল পূর্ণ হয়ে গেলেও এই কভার বজায় থাকে। এরফলে আপনি দীর্ঘ মেয়াদে সঞ্চয়ের পাশাপাশি জীবনবিমার সুবিধা পাবেন। তবে এই সবই সুবিধা নির্দিষ্ট শর্তাবলীর ওপর প্রযোজ্য। তাই প্ল্যানের বিষয়ে আগে পুরো জনে তবেই পলিসি নেবেন।
দিনে ৪৫ টাকা জমিয়ে কীভাবে ২৫ লাখ ?
আপনি এই পলিসিতে দিনে যদি ৪৫ টাকা করে জমাতে পারেন, তাহলে আপনার মাসে ১৩০০ টাকার প্রিমিয়াম জমা দিতে হবে। সেই ক্ষেত্রে দীর্ঘ ৩০-৩৫ বছর এইভাবে বিনিয়োগ করলে আপনি ২৫ লাখ টাকা পেতে পারেন। তবে এটাকে আপনার নিশ্চিত রিটার্ন হিসেবে ধরে নেওয়া উচিত নয়। কারণ মেয়াদপূর্তিতে প্রাপ্ত প্রকৃত অর্থের পরিমাণ নির্ভর করবে আপনার বয়স, নির্বাচিত বিমার অঙ্ক, পলিসির মেয়াদ ও প্রাপ্ত বোনাসের ওপর। তাই, পলিসি কেনার আগে এলআইসি (LIC)-এর মাধ্যমে আপনার প্রিমিয়াম ও সম্ভাব্য মেয়াদপূর্তির অর্থের হিসাব করিয়ে নেওয়া নিশ্চিত করুন।
বোনাসের ফলে ম্যাচুরিটি অ্যামাউন্ট বাড়তে পারে
এখানে আপনি যোগ্যতা ও প্ল্যানের নিয়ম মেনে বোনাস পাবেন। একবার এখানে বোনাস ঘোষণা হলে, পুরো সাম অ্যাসিওর্ডের সঙ্গে তা জুড়ে বড় তহবিল গ়ড়ে দেবে। তবে ভবিষ্যতে আপনি যে বোনাস পাবেনই, তা নিশ্চিত নয়। পলিসির নিয়ম মেনে, আপনি এই পলিসি থেকে লোন নেওয়ার সুবিধা পাবেন। হঠাৎ কোনও প্রয়োজন পড়লে এটি মানুষের কাজে আসবে।
একবার বুঝে নিয়ে তবেই বুক করুন
মনে রাখবেন, এই পলিসিতে দীর্ঘমেয়াদের জন্য যারা ইনকাম চান, তাদের জন্য সেরা পলিসি এটি। এই ক্ষেত্রে প্রতিদিন ৪৫ টাকা সঞ্চয় করে ২৫ লক্ষ টাকা পাওয়ার বিষয়টি সবার জন্য নিশ্চিত নয়। পলিসির সুবিধা, বোনাস ও মেয়াদপূর্তির অর্থের পরিমাণ ভিন্ন হতে পারে। তাই সবার আগে LIC-র অফিসিয়াল নথিপত্র ও পলিসির শর্তাবলী ভালোভাবে পড়ে নিন।
আরও পড়ুন : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
সেরা শিরোনাম























