এক্সপ্লোর

LIC Share Price: এলআইসির শেয়ারে রেকর্ড পতন, আদানি গ্রুপে বিনিয়োগের প্রভাব ! IPO মূল্যের ৪০ শতাংশ নিচে শেয়ার

Adani Hindenburg Row: আদানি গোষ্ঠীর শেয়ারের পতনের প্রভাব পড়ল LIC-র স্টকে। সোমবার ৩ শতাংশ কমেছে কোম্পানির শেয়ার।

Adani Hindenburg Row: আদানি গোষ্ঠীর শেয়ারের পতনের প্রভাব পড়ল LIC-র স্টকে। সোমবার ৩ শতাংশ কমেছে কোম্পানির শেয়ার। পরিস্থিতি এতটাই খারাপ,যে ইনিশিয়াল পাবলিক অফারিং বা IPO মূল্যের ৪০ শতাংশ নিচে চলে এসেছে লাইফ ইনস্যুরেন্স কর্পোরেশনের শেয়ার প্রাইস। 

LIC Share Price: সোমবার রেকর্ড পতনের সাক্ষী হয়েছে দেশের বৃহত্তম বিমা সংস্থা LIC-র শেয়ার। স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্তির পর থেকে এখন সর্বনিম্ন পর্যায়ে চলে এসেছে এই স্টক। সোমবার ২৭ ফেব্রুয়ারি এই স্টক প্রায় ৩ শতাংশ কমে ৫৬৬ টাকায় নেমে গিয়েছছিল। পরে বাজার বন্ধের সময় এই স্টকটি ৫৬৭.৭৫ টাকায় ২.৮৮ শতাংশ বা ১৬.৮৫ টাকা পতনের সঙ্গে বন্ধ হয়েছে। পরিসংখ্যান বলছে, এটি এলআইসির সর্বনিম্ন ক্লোজিং প্রাইস লেভেল।

Share Market Update: ৪০ শতাংশ লোকসান হয়েছে বিনিয়োগকারীদের
আদানি গ্রুপের শেয়ারে এলআইসির বিনিয়োগের বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকে এলআইসির শেয়ারে দুর্বলতা দেখা দিয়েছে। এলআইসি শেয়ার এখন  আইপিও মূল্যের ৪০ শতাংশ নিচে নেমে গেছে। যে বিনিয়োগকারীরা এলআইসি-র আইপিওতে বিনিয়োগ করেছিলেন, তারা এখন বিশাল ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এলআইসি আইপিওতে শেয়ার প্রতি ৯৪৯ টাকা মূল্যে টাকা তুলেছিল। যার ফলে এখন বিনিয়োগকারীরা লোকসানের মুখ দেখছেন।

LIC Share Price: কেন কমছে এলআইসির শেয়ার ?
গত ২৪ জানুয়ারি হিন্ডেনবার্গ রিপোর্ট প্রকাশিত হয়েছিল, সেই সময় এলআইসির শেয়ারের দাম ছিল ৭০২ টাকা৷ কিন্তু সেই স্তর থেকে স্টকটি এখন ১৯.৩০ শতাংশে নেমে এসেছে৷ রিপোর্টের জেরে আদানি গ্রুপের শেয়ারের দাম কমছে। আদানি গ্রুপের শেয়ারে এলআইসির বিনিয়োগের মূল্য ছিল ৮২০০০ কোটি টাকা। LIC-র বিনিয়োগের মূল্য প্রায় ৫০,০০০ কোটি টাকা কমেছে। এলআইসি আদানি গ্রুপের বিভিন্ন কোম্পানি থেকে ৩০,১২৭ কোটি টাকার স্টক কিনেছে। অর্থাৎ, আদানি গ্রুপের শেয়ারে বিনিয়োগে এলআইসি যে মুনাফা পাচ্ছিল তা এখন ক্ষতির মুখে।

LIC On Adani Share: আদানি গোষ্ঠীর কোম্পানিগুলিতে এলআইসির অংশীদারিত্ব
বিএসই-এর তথ্য বলছে, আদানি এন্টারপ্রাইজে এলআইসির ৪.২৩ শতাংশ, আদানি ট্রান্সমিশনে ৩.৬৫ শতাংশ, আদানি টোটাল গ্যাসে ৫.৯৬ শতাংশ ও আদানি গ্রিন এনার্জিতে ১.২৮ শতাংশ শেয়ার রয়েছে। আদানি গোষ্ঠীর সিমেন্ট কোম্পানিগুলিতেও এলআইসির বিনিয়োগ রয়েছে। এখানে অম্বুজা সিমেন্টে এসআইসির ৬.৩৩ শতাংশ শেয়ার রয়েছে। আদানি পোর্টে এলআইসির ৯.১৪ শতাংশ শেয়ার রয়েছে। এই ডেটা ৩১ ডিসেম্বর ২০২০-র থেকে নেওয়া। 

আরও পড়ুন : Gautam Adani: বিশ্বের ধনীদের তালিকায় তিন থেকে তিরিশে আদানি, ১২ লক্ষ কোটির ক্ষতি

সেরা শিরোনাম

Income Tax Return: আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
আয়কর রিটার্ন জমা দেওয়ার পরও আসতে পারে আয়কর দফতরের নোটিস, কোন ভুল করলে বাড়বে বিপদ?
Gold: ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
ঘরে বসেই অর্থ উপার্জন করতে চান ? বিনিয়োগ করুন সোনা, কী ভাবনা সরকারের ?
Zepto and Zomato: জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
জেপ্টো-জ্যোমাটো থেকে পণ্য ও খাবার অর্ডার করেন ? এবার গুনতে হবে মোটা টাকা, কারণ কী ?
E-10 Petrol: ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন
ই-১০ পেট্রোল ফিরিয়ে আনার কথা ভাবছে সরকার ! এতে কী সুবিধা পাবেন সাধারণ মানুষ ? জানুন

ভিডিও

Bigmint India Ferrous Week 2026: রাজ্য়ে শিল্পের অগ্রগতির লক্ষ্যে জে ডব্লু ম্য়ারিয়টে শুরু হয়েছে 'বিগমিন্ট ইন্ডিয়া ফেরাস উইক ২০২৬
Chok Bhanga 6ta: বালি পাচার নিয়ে মাফিয়ার সঙ্গে কথোপকথন? তদন্ত চেয়ে নাম না করে ঋতব্রতর নিশানায় 'কালীঘাট-তৃণমূল'র সাংসদের
Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget