এক্সপ্লোর

Gautam Adani: বিশ্বের ধনীদের তালিকায় তিন থেকে তিরিশে আদানি, ১২ লক্ষ কোটির ক্ষতি

Adani Hindenburg Impact: মাত্র এক মাসেই বদলে গেল চিত্রটা। বিশ্বের সেরা ধনীদের তালিকায় তিন থেকে তিরিশে নেমে এলেন গৌতম আদানি (Gautam Adani)।

Adani Hindenburg Impact: মাত্র এক মাসেই বদলে গেল চিত্রটা। বিশ্বের সেরা ধনীদের তালিকায় তিন থেকে তিরিশে নেমে এলেন গৌতম আদানি (Gautam Adani)। আদানি গ্রুপের তথ্য় বলছে, গত এক মাসে ১২ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে আদানি গোষ্ঠীর (Adani Group)।  

Adani Stock Crash: ৪০ বিলিয়ন ডলারের নিচে আদানির সম্পদ
হিন্ডেনবার্গের অভিযোগের জেরে বর্তমানে অনেকটাই কমে এসেছে আদানি গোষ্ঠীর সম্পদ। এখন ৪০ বিলিয়ন ডলারের নিচে দাঁড়িয়েছে সম্পদের পরিমাণ। বিশ্বের ধনী ব্যক্তিদের পরিসংখ্যান বলছে, গত সেপ্টেম্বরে প্রথমবার বিশ্বের তিন ধনী ব্যক্তির তালিকায় উঠে এসেছিলেন গৌতম আদানি। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের তথ্য অনুযায়ী, ৩১ অক্টোবর বাজার বন্ধ হওয়ার পর আদানির মোট সম্পদ ১৪৩ বিলিয়ন ডলারে পৌঁছয়। সেই সময় টেসলার সিইও এলন মাস্ক ছিলেন ধনীদের তালিকায় সবার ওপরে। এরপরে ছিলেন অ্যামাজনের জেফ বেজোস।

Adani Hindenburg Impact: এখন পর্যন্ত মোট ক্ষতি
তবে এখন ধনীদের চিত্র পুরো পাল্টে গেছে। ব্লুমবার্গ বিলিয়নেয়ার্স ইনডেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী, গৌতম আদানির মোট সম্পদ এখন মাত্র ৩৯.৯ বিলিয়ন ডলারে এসে ঠেকেছে। গত এক মাসে ৮০ বিলিয়ন ডলারের বেশি লোকসান করেছেন গৌতম আদানি। এক সময় সম্পদের তুলনামূলক হিসেবে মুকেশ আম্বানির থেকে কয়েক মাইল এগিয়ে গিয়েছিলেন গৌতম আদানি। এখন রিলায়েন্স চেয়ারম্যানের মোট সম্পত্তির অর্ধেকেরও কম সম্পদ হয়ে গিয়েছে তাঁর। মুকেশ আম্বানি বর্তমানে ৮১.৭ বিলিয়ন ডলারের সম্পদ সহ বিশ্বের দশম ধনী ব্যক্তি।

Hindenburg Report On Adani: এক রিপোর্টে এত পতন
গত ২৪ জানুয়ারি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে হিসেবে গোলমালের অভিযোগ আনে আমেরিকার হিন্ডেনবার্গ রিসার্চ সংস্থা। এই শর্ট সেলিং ফার্মের রিপোর্টের জেরেই ধরাশায়ী অবস্থা হয়েছে আদানি গোষ্ঠীর স্টকের। লগ্নি সংক্রান্ত বিষয়ে আমেরিকার গবেষণা সংস্থা হিন্ডেনবার্গ রিসার্চের (Hindenburg Research)একটি রিপোর্টে সম্প্রতি আদানি গোষ্ঠীর বিরুদ্ধে কারচুপির অভিযোগ তোলা হয়। অভিযোগ ওঠে, ভারতের অন্যতম বৃহৎ শিল্প গোষ্ঠী লাগাতার শেয়ার দরে কারচুপি করেছে, আর্থিক প্রতারণায় যুক্ত থেকেছে। তার পর থেকেই শেয়ার বাজারে লাগাতার ক্ষতির সম্মুখীন হয়েছেন আদানি। 

LIC Loss From Adani: কেন লোকসান সত্ত্বেও ঝুঁকি নিচ্ছে LIC ?
আদানির শেয়ারে রাষ্ট্রায়ত্ত বিমা কোম্পানি LIC-র বিনিয়োগ নিয়ে আগেই প্রশ্ন তুলেছে বিরোধীরা। সংসদেও মোদি সরকারের বিরুদ্ধে উঠেছে এই প্রশ্ন। কেন আম আদমির জমানো টাকা লোকসানে যেতে  দিচ্ছে LIC, তা নিয়ে তোলপাড় হয়েছে ঘরে-বাইরে। যার জেরে মুখ খুলতে বাধ্য হয়েছে এই বিমা সংস্থা। 
কোম্পানি জানিয়েছে, আদানি গ্রুপের শেয়ারে পতনের বিষয়টি নিয়ে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করবে তারা। যদিও দেখা গেল, গত ৫০ দিনে আদানির শেয়ারে ধস নামার কারণে ৫০ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে LIC-র।  আমেরিকার শর্ট সেলিং কোম্পানি  হিন্ডেনবার্গের রিসার্চ রিপোর্ট প্রকাশ্যে আসতেই এই বিপুল পতনের মুখ দেখেছে কোম্পানি। 

আরও পড়ুন: Adani Group: হয়েই চলেছে রক্তক্ষয়, একমাসে ১২ লক্ষ কোটি হাতছাড়া সংস্থার, সম্পত্তিহানি আদানিরও

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ

ভিডিও

Abhishek Banerjee PA Case: ফের ভবানী ভবনে অভিষেকের PA, পরপর ৩দিন সুমিতকে জিজ্ঞাসাবাদ CID-র
Bankura News: নতুন শ্রমকোড বাতিল-সহ, ১৫ দফা দাবিতে বাঁকুড়া জেলা শাসকের দফতরে বামেদের বিক্ষোভ
Halisahar TMC Worker Death:
CM Suvendu Adhikari | 'হেফাজতে' TMC কর্মীর মৃত্যু, হালিশহরে গিয়েই অ্য়াকশন মুখ্যমন্ত্রীর
CM Suvendu Adhikari | রাজ্যের 'শান্তিভঙ্গের' চেষ্টা! মমতাকে 'হামলার' প্রসঙ্গে বিস্ফোরক শুভেন্দু

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Kolkata Airport: কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
কলকাতা বিমানবন্দরের কাছে এ কী কাণ্ড! বিমানের উপর লেজার লাইট, দিশেহারা পাইলট, ১৫৯ যাত্রী নিয়ে আকাশে চক্কর
Weather Update: কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
কয়েক ঘণ্টার মধ্যেই ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি ? আজ দুই ২৪ পরগনা,হাওড়া-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় প্রবল দুর্যোগের আশঙ্কা
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Jeet: রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
রাজ্যের মানুষের কর্মসংস্থান হলে, পকেটে টাকা আসলে, তবেই টলিউড উপকৃত হবে: জিৎ
Unhappy Leave : মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
মন খারাপ? অফিস করতে হবে না ! এই সংস্থা দিচ্ছে 'আনহ্যাপি লিভ'
Abhishek PA Sumit Roy: অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
অভিষেকের PA-কে নিয়ে বড় সিদ্ধান্ত আজই ? শনি-রবির পর সোমবারেও সুমিত রায়কে ফের তলব CID-র
Islampur News: নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
নদীতে স্নানে নেমে তলিয়ে গেলেন জলসম্পদ বিভাগে কর্মরত জুনিয়র ইঞ্জিনিয়ার, মর্মান্তিক ঘটনা ইসলামপুরে
Arms Recovered: কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
কয়লা মাফিয়ার ডেরায় অস্ত্রভাণ্ডার, উদ্ধার প্রচুর আগ্নেয়াস্ত্র-গুলি, STF- এর বড় সাফল্য
Embed widget