এক্সপ্লোর

Mutual Funds Investment Tips: মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে ভয় ? এই পথে এগোলেই ভাল রিটার্ন

বাজারে তিন ধরনের মিউচুয়াল ফান্ড রয়েছে। ইকুইটি, ডেব্ট, হাইব্রিড।বাজারে ঝুঁকি নিতে চাইলে তার জন্য ইকুইটি মিউচুয়াল ফান্ড আদর্শ। কম ঝুঁকিতে ভাল রিটার্ন চাইলে ডেব্ট মিউচুয়াল ফান্ড দেখতে পারেন।

নয়া দিল্লি: 'নিরাপদ' মিউচুয়াল ফান্ডের বিনিয়োগেও ক্ষতির মুখ দেখতে পারেন আপনি। সাধারণ ধারণা না থাকায় ঝুঁকিপূর্ণ হয়ে উঠতে পারে আপনার বিনিয়োগ। তবে কিছু নির্দিষ্ট নিয়ম মানলেই আসবে ভাল রিটার্ন।

মিউচুয়াল ফান্ডের প্রকারভেদ

মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে দীর্ঘ দিনের পরিকল্পনায় যান গ্রাহকরা।মূলত, ৫ থেকে ১০ বছর বিনিয়োগ করে ১৫ শতাংশ সুদ আশা করেন তাঁরা। এই ক্ষেত্রে বিনিয়োগকারীর টাকা বিভিন্ন স্টকে লাগান ফান্ড ম্যানেজার। যার বিনিময়ে কমিশন আসে তাঁর ঘরে। HDFC Mutual Fund, SBI Mutual Fund, Aditya Birla Mutual Fund হল এই ধরনের অ্যাসেট 
ম্যানেজমেন্ট কোম্পানি। 

আসলে বাজারে তিন ধরনের মিউচুয়াল ফান্ড রয়েছে। ইকুইটি, ডেব্ট, হাইব্রিড। বাজারে ঝুঁকি নিতে চাইলে তার জন্য ইকুইটি মিউচুয়াল ফান্ড আদর্শ। কম ঝুঁকি নিয়ে ভাল রিটার্ন পেতে চাইলে ডেব্ট মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা উচিত গ্রাহকের। ঝুঁকি ও লাভের অঙ্ক মাঝারি চাইলে সেক্ষেত্রে বিনিয়োগকারীর আদর্শ মিউচুয়াল ফান্ড হাইব্রিড।

এখানেই শেষ নয়। বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে রয়েছে মিউচুয়াল ফান্ড। প্রযুক্তি, ব্যাঙ্কিং, কৃষি ছাড়াও FMCG সেক্টরে আলাদা আলাদা মিউচুয়াল ফান্ড রয়েছে। তাই বিনিয়োগের আগে ভবিষ্যতের কথা ভেবেই ফান্ড বাছা উচিত গ্রাহকের। এর মধ্যে কিছু কর সাশ্রয়ী মিউচুয়াল ফান্ডও রয়েছে। কেউ কর বাঁচাতে চাইলে এই ধরনের ফান্ডে বিনিয়োগ করতে পারেন। সেক্ষেত্রে ৮০সি -তে রয়েছে কর ছাড়ের সুযোগ। তবে ৩ বছরের মেয়াদ পুরো করলেই এই ছাড় পাওয়া যাবে।

কীভাবে বিনিয়োগ করবেন ?

কেউ চাইলে সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান বা (SIP)করতে পারেন। অন্যথায় বড় অঙ্কের থোক টাকাও একসঙ্গে বিনিয়োগ করতে পারেন ইনভেস্টার। তবে মার্কেটে ধস নামলেই একসঙ্গে বড় অঙ্কের টাকা বিনিয়োগ করাটা শ্রেয়। না হলে প্রতি মাসে নির্দিষ্ট টাকার SIP করা উচিত।

বিনিয়োগের পদ্ধতি কী ?

কেউ মিউচুয়াল ফান্ডে টাকা রাখতে চাইলে তাঁকে প্রথমে কেওয়াইসি ডকুমেন্ট ঠিক করতে হবে। পরে আধার কার্ড, প্যান কার্ড, বাতিল চেক মিউচুয়াল ফান্ড কোম্পানির কাছে জমা দিতে হবে। কোম্পানির কোনও স্টাফ এই নথি আপনার থেকে সংগ্রহ করবেন। অথবা অনলাইনে বিভিন্ন অ্যাপের মাধ্যমে মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারেন আপনি।

কত টাকা লাভ করতে পারেন আপনি ?

অন্যান্য প্রচলিত বিনিয়োগের থেকে অনেক বেশি মুনাফা দেখা যায় মিউচুয়াল ফান্ডে। মাঝারি ঝুঁকিতেই ভাল রিটার্ন পাওয়া যায়। যে কোনও সময় টাকা রাখতে বা তুলে নিতে পারেন বিনিয়োগকারী। তবে মার্কেট ওঠানামা করায় সর্বোচ্চ ৫০ শতাংশ ঝুঁকি রয়েছে। প্রতি বছর ১৫ শতাংশ রিটার্ন পাওয়া যায় না। তবে পাঁচ বছরের গড় লাভ ১৩-১৫ শতাংশ হয়।

সেরা শিরোনাম

Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Netflix Layoffs: পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?
পুজোর আগেই খারাপ খবর ! আগামী সপ্তাহেই হাজার কর্মী ছাঁটাই করবে এই কোম্পানি, কাদের চাকরি যাবে ?
Starlink Row: ‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
‘ক্ষমা করবেন, বুঝতে পারিনি আপনি ভারতের আসল Boss’, আরও আক্রমণাত্মক ইলন মাস্ক, সোশ্যাল মিডিয়ায় একের পর এক তোপ
Public Provident Fund: পিপিএফের অ্যাকাউন্টের মেয়াদ শেষের পর যদি টাকা না তোলেন তাহলে কী হবে?
পিপিএফের অ্যাকাউন্টের মেয়াদ শেষের পর যদি টাকা না তোলেন তাহলে কী হবে?

ভিডিও

CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |
CJP Protest in Delhi |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget