এক্সপ্লোর

Pan Card Rule: প্যান কার্ড সংক্রান্ত নয়া আপডেট! না জানলে বড় মিস!

কেন্দ্র সরকার আয়কর বিধি, ২০২৬ এর খসড়া প্রকাশ করেছে। তাতেই PAN কার্ড সংক্রান্ত কিছু পরিবর্তনের আভাস মিলেছে।

নয়া দিল্লি: বর্তমানে ভারতে যে কোনও আর্থিক লেনদেনের ক্ষেত্রে PAN কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। একাধিক রিপোর্ট অনুযায়ী, খুব তাড়াতাড়ি PAN-সংক্রান্ত নিয়মে কয়েকটি বড় পরিবর্তন আসতে পারে। কেন্দ্র সরকার আয়কর বিধি, ২০২৬ এর খসড়া প্রকাশ করেছে। তাতেই PAN কার্ড সংক্রান্ত কিছু পরিবর্তনের আভাস মিলেছে। এই বিষয়ে ইতিমধ্যেই সংশ্লিষ্ট মহলের থেকে গুরুত্বপূর্ণ মতামত চাওয়া হয়েছে। মতামত দেওয়ার ক্ষেত্রে চলতি বছরের ২২ ফেব্রুয়ারি শেষ দিন ধার্য করা হয়েছে। মতামত মিললে সরকার তা বিবেচনা করবে। এরপর কেন্দ্র নির্দিষ্ট খসড়া সংশোধন করবে। জানা যাচ্ছে, সংশোধিত নিয়মগুলি ১ এপ্রিল, ২০২৬ থেকে কার্যকর হতে পারে।  

নিয়ম পরিবর্তনে কেমন প্রভাব? 

টাকা জমার ক্ষেত্রেঃ এখন যে নিয়ম কার্যকরী, তাতে একদিনে ব্যাঙ্ক অথবা পোস্ট অফিসে ৫০,০০০ টাকার বেশি টাকা জমা করলে PAN নম্বর দিতেই হবে। উল্লিখিত খসড়াতে এবার এক আর্থিক বছরে বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়া মোট টাকার সীমা বৃদ্ধি করে ১০ লক্ষ টাকা করার প্রস্তাব দেওয়া হয়েছে। একইভাবে, এক অর্থবছরে টাকা তোলার সীমাও সর্বোচ্চ ১০ লাখ টাকা করার পরিকল্পনা রয়েছে।   

যানবাহন কেনার ক্ষেত্রেঃ বর্তমান নিয়মানুসারে, একমাত্র মোটরবাইক ছাড়া যে কোনও ধরনের গাড়ি কেনা বা বিক্রির ক্ষেত্রে প্যান (PAN) নম্বর উল্লেখ করা বাধ্যতামূলক। তবে প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, এখন থেকে ৫ লক্ষ টাকার বেশি যে কোনও গাড়ি কেনার ক্ষেত্রেই প্যান (PAN) নম্বরের প্রয়োজন হবে। এমনকি এই নিয়ম এবার থেকে মোটরবাইক কেনার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। ৫ লক্ষ টাকার কম দামের যানবাহনের ক্ষেত্রে আর এর প্রয়োজন হবে না। 

সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রেঃ নতুন প্রস্তাবিত নিয়ম অনুযায়ী, এখন থেকে ২০ লাখ টাকার বেশি মূল্যের স্থাবর সম্পত্তি (Immovable Property) কেনাবেচার ক্ষেত্রে প্যান নম্বর দেওয়া বাধ্যতামূলক হবে। বর্তমানে এই নিয়ম কেবল ১০ লাখ টাকা বা তার বেশি মূল্যের সম্পত্তি কেনাবেচার ক্ষেত্রে প্রযোজ্য। 

হোটেল-রেস্তরাঁর বিলের ক্ষেত্রেঃ বর্তমান কার্যকরী নিয়মমাফিক, হোটেল বা রেস্তরাঁর বিল যদি ৫০,০০০ টাকার বেশি হয় তবে PAN নম্বর দিতে হয়। নতুন প্রস্তাব অনুযায়ী, এই সীমা বাড়িয়ে ১ লক্ষ টাকা করা হয়েছে। অর্থাৎ দ্বিগুণ করে দেওয়া হয়েছে এই সীমা।  

জীবনসুরক্ষা বিমার ক্ষেত্রেঃ বর্তমান গাইডলাইন অনুসারে, বর্তমানে কোনও বিমার প্রিমিয়ামের পরিমাণ যদি ৫০ হাজার টাকার বেশি হয় সেক্ষেত্রে প্যান নম্বর দেওয়া আবশ্যক। তবে নয়া প্রস্তাব অনুযায়ী, এই নিয়ম বিমা সংস্থার সঙ্গে জড়িত আরও বিভিন্ন অ্যাকাউন্ট-সংক্রান্ত লেনদেনের ক্ষেত্রে শুরু করা হতে পারে।

সেরা শিরোনাম

Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
US Russia Oil Deal : অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
অন্য দেশকে ধমক-চমক, এবার নিজেই রাশিয়া থেকে তেল কিনবে আমেরিকা, সিদ্ধান্ত ট্রাম্পের
LIC Policy : দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি
দিনে ৪৫ টাকা জমিয়ে পেতে পারেন ২৫ লাখ, সঙ্গে জীবনবিমার সুবিধা, মধ্যবিত্তের সেরা LIC স্কিম এটি

ভিডিও

Durga Puja 2026: নতুন সৃষ্টির আনন্দ দুর্গাপুজোর আবহে, কেমন সেজে উঠেছে কলকাতার অন্যতম সেরা দুই পুজো মণ্ডপ...
Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Embed widget