এক্সপ্লোর

Ola Electric Share Price : ওলা ইলেকট্রিকের স্টকে ভরাডুবি, ১৫৭ টাকা থেকে ২৫ টাকায় শেয়ার, ৫৭,০০০ কোটি টাকা লোকসান

Ola Electric Stock Crashed: যারা এই স্টকে বিনিয়োগ করেছিলেন তাদের অ্যাকাউন্টে হাহাকার নেমে এসেছে। এটি হল ওলা ইলেকট্রিকের শেয়ার (Ola Electric Share Price)।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • ওলা ইলেকট্রিকের শেয়ারের দাম কমে ৮৪% হয়েছে।
  • বাজার অংশীদারিত্ব কমে যাওয়া, পরিষেবা নিয়ে অভিযোগ।
  • পুরোনো সংস্থাগুলির প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছে ওলা।
  • সংকোচন নীতি, ব্রোকারেজ সংস্থাগুলির সতর্কবার্তা।

Ola Electric Stock Crashed: বিনিযোগকারীদের (Investment) বিপুল টাকার (Money) লোকসান (Loss)। যারা এই স্টকে বিনিয়োগ করেছিলেন তাদের অ্যাকাউন্টে হাহাকার নেমে এসেছে। এটি হল ওলা ইলেকট্রিকের শেয়ার (Ola Electric Share Price)।

ওলা ইলেকট্রিকের শেয়ারের দর ৮৪ শতাংশ হ্রাস পেয়েছে
ভারতীয় শেয়ার বাজারে বৈদ্যুতিক টু-হুইলার প্রস্তুতকারক সংস্থা ওলা ইলেকট্রিক মোবিলিটি (Ola Electric Mobility)-র বিপর্যয় অব্যাহত। এক সময় যে সংস্থার শেয়ার নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে প্রবল উৎসাহ ছিল, বর্তমানে তা কার্যত ‘জলের দরে’ এসে ঠেকেছে। গত কয়েক মাসে ওলা ইলেকট্রিকের শেয়ারের দর ৮৪ শতাংশ হ্রাস পেয়েছে।

রেকর্ড উচ্চতা থেকে অতল গহ্বরে
২০২৪ সালে আইপিও (IPO) আসার পর ওলা ইলেকট্রিকের শেয়ারের ইস্যু প্রাইস ছিল ৭৬ টাকা। তালিকাভুক্ত হওয়ার পর দ্রুত গতিতে বেড়ে শেয়ারটির দাম সর্বোচ্চ ১৫৭.৪০ টাকায় পৌঁছেছিল। কিন্তু সেই সোনালি সময় বেশিদিন স্থায়ী হয়নি। বর্তমানে শেয়ারটির দর কমে দাঁড়িয়েছে মাত্র ২৫ টাকার আশেপাশে। অর্থাৎ, সর্বোচ্চ স্তর থেকে এটি প্রায় ৮৪% নিচে এবং ইস্যু প্রাইস থেকে প্রায় ৭০% নিচে লেনদেন করছে। এই ধসের ফলে বিনিয়োগকারীরা সম্মিলিতভাবে প্রায় ৫৭,০০০ কোটি টাকা লোকসান করেছেন।

কেন এই পতন ? প্রধান কারণসমূহ
বাজারে দখল হারানো: ২০২৪ সালের শেষেও বৈদ্যুতিক স্কুটার বাজারে ওলার অংশীদারি ছিল প্রায় ৩৫%। কিন্তু বর্তমান তথ্য অনুযায়ী, সেই মার্কেট শেয়ার নাটকীয়ভাবে কমে দাঁড়িয়েছে মাত্র ৪.২ শতাংশে।

পরিষেবা ও গুণমান নিয়ে অভিযোগ: ওলার স্কুটার নিয়ে গ্রাহকদের ভুরিভুরি অভিযোগ সামনে এসেছে। হার্ডওয়্যার ত্রুটি থেকে শুরু করে সফটওয়্যার সমস্যা—সব মিলিয়ে ব্রান্ডের ওপর গ্রাহকদের আস্থা তলানিতে ঠেকেছে। বিশেষ করে বিক্রয়ের পর পরিষেবা বা 'আফটার সেলস সার্ভিস' নিয়ে চরম অসন্তোষ দেখা দিয়েছে।

তীব্র প্রতিযোগিতা: বাজারে বাজাজ অটো (Bajaj Auto), টিভিএস মোটর (TVS) এবং হিরো মোটোকর্পের (Hero MotoCorp) মতো পুরনো ও বিশ্বস্ত কোম্পানিগুলো শক্তিশালীভাবে ফিরে আসায় ওলা প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে।

শোরুম কমানোর সিদ্ধান্ত: সম্প্রতি কোম্পানি তাদের রিটেল স্টোর বা শোরুমের সংখ্যা ৪,০০০ থেকে কমিয়ে মাত্র ৫৫০-এ নামিয়ে আনার পরিকল্পনা করেছে। এই 'সংকোচন নীতি' বিনিয়োগকারীদের মনে কোম্পানিটির ভবিষ্যৎ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি করেছে।

ব্রোকারেজ সংস্থাগুলোর সতর্কতা
শেয়ার বাজারের নামী ব্রোকারেজ সংস্থাগুলো ওলা ইলেকট্রিকের শেয়ার নিয়ে নেতিবাচক ইঙ্গিত দিয়েছে।

Citi: শেয়ারটিকে 'Sell' বা বিক্রির রেটিং দিয়েছে এবং লক্ষ্যমাত্রা কমিয়ে ২৭ টাকা করেছে।

Emkay Global: তাদের লক্ষ্যমাত্রা আরও নিচে, মাত্র ২০ টাকা নির্ধারণ করেছে।

Goldman Sachs: সম্প্রতি শেয়ারটিকে 'Neutral' রেটিং দিয়ে লক্ষ্যমাত্রা অর্ধেকে নামিয়ে এনেছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

Frequently Asked Questions

ওলা ইলেকট্রিকের শেয়ারের দামে কেন এত পতন হয়েছে?

বাজারে শেয়ার কমে যাওয়া, পরিষেবা ও গুণমান নিয়ে অভিযোগ, এবং তীব্র প্রতিযোগিতার কারণে ওলা ইলেকট্রিকের শেয়ারের দামে পতন হয়েছে।

ওলা ইলেকট্রিকের শেয়ারের মূল্য সর্বোচ্চ কত ছিল এবং বর্তমানে কত?

ওলা ইলেকট্রিকের শেয়ারের মূল্য সর্বোচ্চ ১৫৭.৪০ টাকা পর্যন্ত পৌঁছেছিল। বর্তমানে এটি প্রায় ২৫ টাকায় লেনদেন করছে।

ওলা ইলেকট্রিকের মার্কেট শেয়ারের কী অবস্থা?

২০২৪ সালের শেষে বৈদ্যুতিক স্কুটার বাজারে ওলার অংশীদারি ছিল প্রায় ৩৫%। বর্তমানে এই মার্কেট শেয়ার কমে মাত্র ৪.২ শতাংশে দাঁড়িয়েছে।

বিনিয়োগকারীদের মোট কত টাকার লোকসান হয়েছে?

ওলা ইলেকট্রিকের শেয়ারের ধসের ফলে বিনিয়োগকারীরা সম্মিলিতভাবে প্রায় ৫৭,০০০ কোটি টাকা লোকসান করেছেন।

ওলা ইলেকট্রিক তাদের শোরুম সংখ্যা কেন কমাচ্ছে?

কোম্পানি তাদের রিটেল স্টোর বা শোরুমের সংখ্যা ৪,০০০ থেকে কমিয়ে ৫৫০-এ নামিয়ে আনার পরিকল্পনা করেছে, যা একটি 'সংকোচন নীতি'।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকা ক্যাশব্যাক, তবে কি এবার বাড়বে জিওর রিচার্জের খরচ?
Gold Price Prediction : সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
সোনার দাম হবে ৩ লাখ, রুপো পৌঁছবে ৬ লাখে ! বড় দাবি এই ব্যক্তির
Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 

ভিডিও

KMC News | পুরসভার শিক্ষা দফতরের সামনে কর্মহীন শিক্ষকদের অবস্থান-বিক্ষোভ | ABP Ananda LIVE
Sumit Roy | ডেবরায় চাকরির নামে প্রতারণার মামলায় কাল ফের সমন | ABP Ananda LIVE
Goalpokhar Clash | জমিবিবাদকে কেন্দ্র করে রণক্ষেত্র গোয়ালপোখর, জখম বেশ কয়েকজন | ABP Ananda LIVE
Weather News | প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত দক্ষিণবঙ্গ, ৩ দিন ধরে জলবন্দি হলদিয়ার সব ওয়ার্ড | ABP Ananda LIVE
DA News | ইন্দু মলহোত্রা কমিটির মুখোমুখি হওয়ার জন্য প্রতিনিধিদের নাম জানানোর নির্দেশ সুপ্রিমকোর্টের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget