এক্সপ্লোর

India Pakistan War: সীমান্ত লাগোয়া ব্যাঙ্কগুলিকে টার্গেট করছে পাকিস্তান, সাইবার অ্য়াটাকের আশঙ্কা, এই ব্যবস্থা নিয়েছে ভারত   

Pakistan Cyber Attack : মূল্ত, ভারতের অর্থনীতিতে (Indian Economy) বড় আঘাত হানতেই কাজ করছে ইসলামাবাদ।   

 

Pakistan Cyber Attack : ভারতের বিরুদ্ধে যুদ্ধে (India Pakistan War) না পেরে এবার সীমান্ত লাগোয়া ব্যাঙ্কগুলিতে হানা দিচ্ছে পাকিস্তানের হ্যাকাররা (Pakistan Cyber Attack)। মূল্ত, ভারতের অর্থনীতিতে (Indian Economy) বড় আঘাত হানতেই কাজ করছে ইসলামাবাদ।   

সীমান্ত লাগোয়া ভারতের ব্যাঙ্কগুলিকে টার্গেট পাকিস্তানের
 পাক-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসীদের আস্তানাগুলিতে ইতিমধ্যেই বিমান হামলা চালিয়েছে ভারত। এই হামলায় ক্ষুব্ধ পাকিস্তানও নিয়ন্ত্রণ রেখায় ক্রমাগত গুলি চালাচ্ছে। দুই দেশের মধ্যে উত্তেজনার এই পরিস্থিতিতে পাল্টা আক্রমণের ক্রমবর্ধমান হুমকির পরিপ্রেক্ষিতে সীমান্তবর্তী এলাকার ব্যাংকগুলিও তাদের নিরাপত্তা বৃদ্ধি করেছে।

ভারতের ব্যাঙ্কগুলি সাইবার আক্রমণ মোকাবিলায় প্রস্তুত
ফিনান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট বলছে, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের এমডি এবং সিইও অশোক চন্দ্র বলেছেন, "আমরা আমাদের সাইবার সুরক্ষা ব্যবস্থা জোরদার করেছি। সাইবার আক্রমণ প্রতিরোধের জন্য আমরা একটি ওয়ার রুমও তৈরি করেছি, যা 24 ঘণ্টা চালু থাকে। আমরা যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রস্তুত।" তিনি আরও বলেন, পাকিস্তান সীমান্তবর্তী শাখাগুলিতে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে ও কর্মীদের নিরাপত্তার জন্যও ব্যবস্থা করা হয়েছে।

সাইবার আক্রমণ বিরোধী ব্যবস্থা জোরদার
অন্য একটি সরকারি ব্যাঙ্কের একজন ঊর্ধ্বতন অফিসার বলেন, "যেকোনও সম্ভাব্য আক্রমণ মোকাবিলা করার জন্য ব্যাংকগুলি সাইবার আক্রমণ বিরোধী ব্যবস্থা স্থাপন করেছে। সীমান্তবর্তী অঞ্চলের এটিএমগুলিও টাকায় ভরে রাখা হয়েছে, যাতে গ্রাহকরা কোনও ধরনের সমস্যার সম্মুখীন না হন।"

ভারত পহেলগাঁওর হামলার প্রতিশোধ নিয়েছে
২২ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলার জবাবে ভারতীয় সেনাবাহিনী বুধবার ভোররাতে নয়টি সন্ত্রাসী আস্তানায় পিন-পয়েন্ট ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এর মধ্যে জৈশ-এ-মহাম্মদের শক্ত ঘাঁটি বাহাওয়ালপুর ও লস্কর-ই-তৈয়বার আস্তানা মুরিদও ছিল ভারতীয় সেনার টার্গেটে। পহেলগাঁওতে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হন, যাদের বেশিরভাগই পর্যটক ছিলেন। এই হামলার ঠিক ১৫তম দিনে ভারত প্রতিশোধ নিয়েছে।

এনএসই, বিএসই ওয়েবসাইটগুলিও বন্ধ
‘অপারেশন সিঁদুর’-এর অধীনে ভারতীয় সেনাবাহিনীর দ্রুত পদক্ষেপের মধ্যে সাইবার নিরাপত্তার কথা মাথায় রেখে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ (এনএসই) এবং বম্বে স্টক এক্সচেঞ্জ (বিএসই) বিদেশি ব্যবহারকারীদের জন্য তাদের ওয়েবসাইটগুলি সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। তবে, বিদেশি বিনিয়োগকারীরা এখনও ভারতীয় বাজারে ব্যবসা করতে পারেন, তবে এখন তাদের ব্রোকারের মাধ্যমে তা করতে হবে।

Pakistan Crisis:  পহেলগাঁয়ে জঙ্গি হামলার (Pahelgam Attack) পরই ভারতের নিশানায় পাকিস্তান (India Pakistan War)। অপারেশন সিঁদুর-এর পর থেকেই ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুমকি দিয়ে চলেছে ইসলামাবাদ। যার ফল ভুগতে হচ্ছে শেহবাজ শরিফের (Shehbaz Sharif) দেশকে। তলানিতে থাকা অর্থনীতির (Pakistan Economy) পর এবার দ্রুত ফাঁকা হচ্ছে পাকিস্তানের বৈদেশিক মুদ্রার ভাণ্ডার। দ্রুত দেউলিয়া হওয়ার পথে পাকিস্তান।

ভারতের কূটনৈতিক পদক্ষেপে পঙ্গু পাকিস্তান
জম্মু ও কাশ্মীরের পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ভারত যে ধরনের পদক্ষেপ নিয়েছে, তা পাকিস্তানের ইতিমধ্যেই অর্থনীতিকে আরও পঙ্গু করে দিয়েছে। কেবল তার বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত প্রভাবিত হচ্ছে না, বরং এই উত্তেজনার কারণে তারা যা আয় করছিল তাও এখন ফুরিয়ে যাচ্ছে। ভারতের কূটনৈতিক পদক্ষেপে হতাশ হয়ে পাকিস্তান ভারতের জন্য তার আকাশসীমা বন্ধ করে দিয়েছে। যা করে তারা নিজের পায়ে কুড়াল মেরেছে।

সেরা শিরোনাম

Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
Gold Loan: ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
Gold Price Hike: প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি

ভিডিও

Anandapur: এন্টালির পর আনন্দপুর, বিজেপির দুই গোষ্ঠীর কোন্দল প্রকাশ্যে, দফায় দফায় বচসা, হাতাহাতি
BJP News : দলতন্ত্রের সেই চেনা ছবি! কলেজ পরিচালন সমিতির মাথায় শুধু বিজেপির সাংসদ-বিধায়ক !
:ওয়াকফ সম্পত্তি 'দখল' করে তৃণমূলের পার্টি অফিস!বেআইনি নির্মাণ ভাঙা নিয়ে উত্তেজনা
Sukanta Majumder:
Sitalkuchi Bridge Collapse: ব্রিজের উপর গাড়ি উঠতেই আচমকা ভেঙে যায় ব্রিজ! শীতলকুচিতে দুর্ঘটনা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget