এক্সপ্লোর

Petrol Pump: পেট্রোল পাম্পে বিনামূল্যেই পাবেন এই ৩ সুবিধে, কেউ আপত্তি জানাবে না

Petrol Pump Free Facilities : পেট্রোল পাম্পে গিয়ে আপনি যদি পেট্রোল বা ডিজেল ভরানোর পাশাপাশি টায়ারে হাওয়াও ভরিয়ে নেন, তাহলে অতিরিক্ত কোনো টাকা দিতে হবে না।

Petrol Pump Free Facilities: ভারতে প্রতিদিন কোটি কোটি যানবাহন রাস্তায় চলে। এর মধ্যে রয়েছে ডিজেল পেট্রোল সিএনজি এবং বৈদ্যুতিন গাড়ি। তবে এখনও দেশের রাস্তায় বেশিরভাগই পেট্রোল ও ডিজেল চালিত গাড়িই দেখা যায়। দেশের মানুষের বছরের একটা বড় অঙ্কের টাকা খরচ হয় পেট্রোল ডিজেল ভরানোর কারণে। তবে দেশে এমন কোনো রাস্তা নেই যেখানে পেট্রোল পাম্প (Petrol Pump Free Facilities) নেই, ফলে গাড়িতে বা বাইকে তেল ভরাতে খুবই সুবিধে হয়। দিনে একবার হলেও পেট্রোল পাম্পে যেতে হয় অনেককেই। শুধু কতটা পেট্রোল বা ডিজেল ভরাবেন তা বলে টাকা মিটিয়ে চলে আসেন আপনিও ? জানেন কি পেট্রোল পাম্পে গিয়ে আপনি বিনামূল্যেই বা অতিরিক্ত কোনো টাকা না দিয়েই এই তিন সুবিধে পেতে পারেন। এর জন্য পেট্রোল পাম্পের পক্ষ থেকে কোনো অতিরিক্ত টাকা নেওয়া হবে না। কী কী সেই সুবিধে ?

পেট্রোল পাম্পে বিনামূল্যে গাড়ি-বাইকের টায়ারে হাওয়া ভরানো যায়

আপনার গাড়ির টায়ারে হাওয়া কমে গেলে আপনাকে কোনো মেকানিকের কাছে ছুটতে হয় এবং তাঁকে কিছু টাকা মজুরিও দিতে হয় এর জন্য। কিন্তু পেট্রোল পাম্পে (Petrol Pump Free Facilities) গিয়ে আপনি যদি পেট্রোল বা ডিজেল ভরানোর পাশাপাশি টায়ারে হাওয়াও ভরিয়ে নেন, তাহলে অতিরিক্ত কোনো টাকা দিতে হবে না। এই সুবিধে বিনামূল্যেই দেশের সমস্ত পেট্রোল পাম্প দিয়ে থাকে। কিন্তু পাম্পের কোনো কর্মী এর জন্য টাকা চাইলে আপনি তার বিরুদ্ধে অভিযোগও কর‍তে পারেন।

পানীয় জল ও টয়লেটের সুবিধে

প্রতিটি পেট্রোল পাম্পে পানীয় জলের সুবিধে (Petrol Pump Free Facilities) থাকে এবং টয়লেটও রাখা থাকে। গাড়ি বাইকে তেল ভরাতে এলে আপনি এই পানীয় জল বা টয়লেট ব্যবহার করতে পারেন, এর জন্য পাম্পের মালিক আপনাকে কিছুই বলবে না। যে কেউ এই টয়লেট অনায়াসেই ব্যবহার করতে পারেন, এর জন্য আপনাকে কোনো চার্জ দিতে হবে না।

জরুরি ফোন করা যায়

আপনি বাইরে কোথাও বেড়াতে গিয়েছেন, আর আপনার ফোনের ব্যাটারি যদি শেষ হয়ে যায়, তাহলে আপনি যে কোনো পেট্রোল পাম্প থেকে বিনামূল্যে জরুরি ফোন করতে পারেন। প্রতিটি পেট্রোল পাম্পেই ল্যান্ডলাইন ফোন ইন্সটল করা থাকে যার সুবিধে নিতে পারেন আপনিও। কেউ এর জন্য আপনাকে আপত্তি জানাতে পারবেন না। আর এর জন্য কোনো টাকাও দিতে হবে না পাম্পকে।

আরও পড়ুন: Shahid Kapoor: নিজের বিলাসবহুল বাংলো ভাড়ায় দিলেন শাহিদ কপূর, ভাড়ার অঙ্ক শুনে চোখ কপালে নেটিজেনদের

সেরা শিরোনাম

Gold Price: ধনতেরসের আগে বিরাট ধামাকা, সোনা-রুপোর দাম কমল এক লাফে? আজ কত কমে কিনতে পারবেন?
ধনতেরসের আগে বিরাট ধামাকা, সোনা-রুপোর দাম কমল এক লাফে? আজ কত কমে কিনতে পারবেন?
Credit Card: একাধিক ক্রেডিট কার্ড ব্যবহার করেন? এতে কী প্রভাব পড়বে ক্রেডিট স্কোরে; বাড়বে আপনার আর্থিক ঝুঁকি?
একাধিক ক্রেডিট কার্ড ব্যবহার করেন? এতে কী প্রভাব পড়বে ক্রেডিট স্কোরে; বাড়বে আপনার আর্থিক ঝুঁকি?
Company Gifts kia Sonet In Diwali : পারফরমেন্সের পুরস্কার ! দীপাবলিতে কর্মীদের 'কিয়া সনেট' উপহার দিলেন বস, পুরো টাকা মালিক দেবে ?
পারফরমেন্সের পুরস্কার ! দীপাবলিতে কর্মীদের 'কিয়া সনেট' উপহার দিলেন বস, পুরো টাকা মালিক দেবে ?
Flight Ticket Price : আকাশ ছুঁল বিমানভাড়া, দিল্লি-কলকাতা টিকিটের দাম ছাড়াল ৭৮,০০০ টাকা
আকাশ ছুঁল বিমানভাড়া, দিল্লি-কলকাতা টিকিটের দাম ছাড়াল ৭৮,০০০ টাকা

ভিডিও

Cyclone Arnab : ঘূর্ণিঝড় 'অর্ণব'-এর ল্যান্ডফলের প্রভাবে বিপর্যস্ত Odisha-র একাংশ | ABP Ananda
Weather Update News : ঘূর্ণিঝড় 'অর্ণব' হতেই ফের নতুন নিম্নচাপ! রাজ্যজুড়ে কাল থেকেই বাড়বে ভারী বৃষ্টি
Swasthya Sathi Scam :
BJP News : 'মুষ্টিমেয় কয়েকজন মাওবাদী ডাক্তার কী বলল, আমাদের কিছু এসে যায় না', বললেন স্বাস্থ্যমন্ত্রী
ঘণ্টাখানেক সঙ্গে সুমন (২৯.১০.২৬) পর্ব ২: জামিন-আর্জি খারিজ, ১০নভেম্বর পর্যন্ত পুলিশ হেফাজতে ইন্দ্রনীল সেন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Railways Recruitment: নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
নিয়োগ হতে চলেছে ভারতীয় রেলে, কীভাবে আবেদন, কবে শেষ তারিখ, জেনে নিন
Nepal : আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
আবার তুষারধসের আশঙ্কা? প্রবল তুষারপাত, ঝড়ের আতঙ্ক নেপালে ! ট্রেকিংয়ের অনুমতি স্থগিত
Baloch Prince Kidnapped: বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
বালুচিস্তানের যুবরাজকে অপহরণ করা হল, অপহৃত তাঁর দেহরক্ষীরাও, নেপথ্যে কে? তল্লাশি চলছে
Choosing Front Door Colour: সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
সাদা, কালো, বাদামি, হলুদ…বাড়ির দরজার রং দেখেও মানুষ চেনা যায়
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Salary Account: কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
কোনও ব্যাঙ্কে স্যালারি অ্যাকাউন্ট খোলার আগে অবশ্যই মাথায় রাখুন এই বিষয়গুলো
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Embed widget