এক্সপ্লোর

PPF Account: পিপিএফে অ্যাকাউন্ট আছে ? বড় আপডেট দিল কেন্দ্র, এই পরিষেবা পাবেন বিনামূল্যে

PPF Account Update: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, ''আমি সম্প্রতি খবর পেয়েছি পিপিএফ অ্যাকাউন্টে নমিনি বদল করা বা নমিনির বিবরণ আপডেট করার জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলি ফি দাবি করছে।'

PPF Account Update: পাবলিক প্রভিডেন্ট ফান্ডে অ্যাকাউন্ট হোল্ডারদের জন্য বড় স্বস্তির খবর রয়েছে। সরকার পিপিএফ অ্যাকাউন্টে নমিনির বদল করা বা নমিনির বিবরণ আপডেট করার জন্য আর কোনও পরিষেবা মূল্য বা সার্ভিস চার্জ (Service Charge) নেবে না। ভবিষ্যতের জন্য যারা ক্ষুদ্র আমানত সঞ্চয়ের জন্য পিপিএফে অ্যাকাউন্ট (PPF Account) খোলান, তাদের ক্ষেত্রে এই ঘোষণা আরও সুবিধেজনক হবে। গতকাল বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই ঘোষণা করেছেন।

কী জানালেন অর্থমন্ত্রী

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন জানান, ''আমি সম্প্রতি খবর পেয়েছি পিপিএফ অ্যাকাউন্টে নমিনি বদল করা বা নমিনির বিবরণ আপডেট করার জন্য আর্থিক প্রতিষ্ঠানগুলি ফি দাবি করছে।' এই চার্জ তুলে নেওয়ার জন্য ২ এপ্রিলের গেজেট বিজ্ঞপ্তির মাধ্যমে সরকারি সঞ্চয় প্রচার সাধারণ নিয়ম ২০১৮ আইনে সংশোধন করা হয়েছে। এবার থেকে পিপিএফ অ্যাকাউন্ট হোল্ডারদের নমিনির বিশদ বিবরণ আপডেট করার জন্য আর কোনও চার্জ দিতে হবে না।

একত্রে চারজনকে নমিনি নির্বাচিত করা যাবে

একটি গেজেট বিজ্ঞপ্তিতে সরকার কর্তৃক পরিচালিত ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পগুলিতে নমিনি বাতিল বা বদল করার জন্য আগে ৫০ টাকা করে ফি ধার্য করা হত, সেই ফি এবার বাতিল করা হয়েছে। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন যে সম্প্রতি পাশ হওয়া ব্যাঙ্কিং সংশোধনী বিল ২০২৫-এর অধীনে আমানতকারীদের অর্থ নিরাপদে রাখা, পণ্য ও নিরাপত্তা লকারের জন্য সর্বোচ্চ চারজন ব্যক্তিকে অ্যাকাউন্টে নমিনি হিসেবে নির্বাচন করতে পারবেন সমস্ত অ্যাকাউন্ট হোল্ডাররা।

মঙ্গলবার লোকসভায় পাশ হওয়া ব্যাঙ্কিং আইন সংশোধনী বিল ২০২৫-এ ব্যাঙ্ক অ্যাকাউন্টে একত্রে ৪ জনকে নমিনি মনোনীত করার বিকল্পতে অনুমোদন দেওয়া হয়েছে। এর ফলে আমানতকারীরা নিজের সুবিধেমত একবারে ৪ জনকে অথবা একে একে ৪ জন নমিনিকে মনোনীত করতে পারবেন। তবে ব্যাঙ্কে লকার থাকলে সেক্ষেত্রে আমানতকারীরা ক্রমিক মনোনয়নের সুযোগ পাবেন নমিনিদের ক্ষেত্রে অর্থাৎ প্রাধান্যের ভিত্তিতে নমিনি মনোনয়ন করতে পারবেন তারা যাতে তাঁর অনুপস্থিতিতে লকারের সম্পদ বা অর্থ যথাযথভাবে পরিবারের লোকেদের বণ্টন করা যায়।

পরিবারের স্বার্থ রক্ষা করা হবে

আগের নিয়ম অনুসারে কোনও ব্যক্তি তাঁর পিপিএফ অ্যাকাউন্টে তাঁর দুই সন্তান ও বৃদ্ধ মাকে নমিনি মনোনীত করার জন্য আবেদন করতেন তাহলে তাঁকে ৫০ টাকা সার্ভিস চার্জ দিতে হত এবং এতজনকে একত্রে নমিনি নির্বাচন করাও যেত না। তবে এখন নয়া আইনে কোনও চার্জ ছাড়াই আপনি তিনজনকে একত্রে নমিনি মনোনীত করতে পারবেন।

সেরা শিরোনাম

Sugar Price Increased: হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
হু হু করে বাড়ছে চিনির দাম, মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে কী কী পদক্ষেপ নিয়েছে সরকার ? স্বস্তি মিলবে ?
Gold Loan: ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
ভারতে বাড়ছে গোল্ড লোনের চাহিদা, ৫ বছরে বাজারের ১০ শতাংশ দখলের পূর্বাভাস দিচ্ছে JPMorgan
Gold Price Hike: প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
প্রতি ১০ গ্রামে ২ হাজার টাকা বাড়ল সোনা, আজ কত হল এই মূল্যবান ধাতুর দাম?
SEBI Alert : ৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি
৯০ শতাংশের লোকসান হয়েছে, ২০২৬-এ শেয়ার বাজারে লাখ-লাখ টাকা হারিয়েছে যুব প্রজন্ম, অনূর্ধ্ব ত্রিশের সংখ্য়া বেশি

ভিডিও

Amit Shah on Siliguri Corridor | নজরে সীমান্ত সুরক্ষা, শিলিগুড়ি করিডর নিয়ে বৈঠকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী
Amit Shah - Siliguri News | নজরে পাহাড়, শিলিগুড়িতে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর | ABP ANANDA LIVE
TMC - BJP News | ভোটাভুটিতে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত বিজেপির দখলে। বিজেপির দখলে বাঁকুড়ার জগদল্লা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত
Suvendu Adhikari on Mamata Banerjee | 'বাংলা থেকে সনাতন সংস্কৃতি হারিয়ে গেছিল', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা মুখ্যমন্ত্রীর
Suvendu Adhikari on Annapurna Divas | '১৭ সেপ্টেম্বর মোদিজির জন্মদিনে পালন হবে অন্নপূর্ণা দিবস' | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Belgium Royal Family: মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
মেলামেশার পর মাকে স্বীকৃতি দেননি যুবরাজ, DNA পরীক্ষায় সত্য বেরিয়ে এল, অধিকার ছিনিয়ে আনলেন সেলসম্যান ছেলে
Bank of Baroda: কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
কেউ ১০০ কোটি, কেউ তারও বেশি ঋণ নিয়ে শোধ করেনি, বিপুল লোকসান ব্যাঙ্ক অফ বরোদার, কিন্তু ঋণখেলাপিদের নাম প্রকাশে নারাজ
Bihar Accident: অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
অনুষ্ঠান চলাকালীন ভয়াবহ দুর্ঘটনা! ভিড়কে পিষে ঢুকল বাস, মৃত ৫, আহত একাধিক
Homelessness in Britain: দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
দেশের জন্য বেতনের ১৫ শতাংশ দান করবেন প্রধানমন্ত্রী, বড় ঘোষণা ব্রিটেনে, ক্ষমতায় এসেছেন মাত্র একমাস
Suvendu Adhikari : 'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
'ভবানীপুরের প্রত্যেকটা বাড়িতে...', কী দিতে আসবেন জানালেন মুখ্যমন্ত্রী...
KMC : ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
ফ্রি স্কুল স্ট্রিটে অগ্নিকাণ্ডের জের, মোট ৭টি হোটেল-গেস্ট হাউসকে বন্ধ করার নির্দেশ কলকাতা পুরসভার
Jadavpur University Tension: ‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
‘যাদবপুরে একশ্রেণির টুকড়ে টুকড়ে গ্যাং, জিহাদি…জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করবই’, ভবানীপুরে বললেন শুভেন্দু অধিকারী
IND vs SL: কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
কোচ গম্ভীরের আমলে প্রথমবার এই কীর্তি গড়ার হাতছানি ভারতের সামনে, কী বলছে রেকর্ডবুক?
Embed widget