এক্সপ্লোর

US Market Crash: ২০২০ সালের পরে ফের ভয়ঙ্কর ধস, ট্রাম্পের কর আরোপে হাহাকার মার্কিন শেয়ার বাজারে, নিমেষে উধাও ২ লক্ষ কোটি ডলার

Dow Jones Crash: একদিকে এস অ্যান্ড পি ৫০০ সূচক ৪.৮ শতাংশ পড়ে গিয়েছে। ২০২০ সালের জুন মাসের পরে এটাই দ্বিতীয় বড় পতন। এই কারণে বাজার থেকে ২ লক্ষ কোটি ডলার সম্পদ উধাও হয়েছে একদিনেই।

Stock Market: ট্রাম্পের কর আরোপের ফলে ভারতের শেয়ার বাজারে গতকাল বড় ধস নেমেছিল। এবার মার্কিন বাজারেই রেকর্ড পতন। বড় ধস ওয়াল স্ট্রিটে। গতকাল বৃহস্পতিবারই এই ধস নেমেছে বাজারে। ট্রাম্পের এই কর আরোপের সিদ্ধান্তের (US Market Crash) কারণে বিশ্বজুড়ে বাণিজ্যযুদ্ধ এবং অর্থনৈতিক মন্দার একটা আবহ দেখা দিয়েছে। আর তাই ২০২০ সালের পর রেকর্ড ধস নেমেছে মার্কিন শেয়ার বাজারে। একদিনেই ২ লক্ষ কোটি ডলার উধাও (Dow Jones) বাজার থেকে। কোভিড ১৯ মহামারির প্রকোপের পরে আবারও ডাউ জোনস সূচকে ১৬০০ অঙ্কের পতন এসেছে।

একদিকে এস অ্যান্ড পি ৫০০ সূচক ৪.৮ শতাংশ পড়ে গিয়েছে। ২০২০ সালের জুন মাসের পরে এটাই দ্বিতীয় বড় পতন। এই কারণে বাজার থেকে ২ লক্ষ কোটি ডলার সম্পদ উধাও হয়েছে একদিনেই। তাছাড়া ডাউ জোনস ইন্ডাস্ট্রিয়াল অ্যাভারেজ, ন্যাসড্যাক কম্পোজিট সূচকেও একইরকম পতন এসেছিল করোনাকালীন সময়ে। গতকালের বাজারে এই দুই সূচক যথাক্রমে ৪ শতাংশ ও ৬ শতাংশ পড়ে গিয়েছে। ১৬৭৯ অঙ্কের ধস নেমেছে ডাউ জোনস সূচকে।

বিপর্যস্ত ওয়াল স্ট্রিট

ট্রাম্পের এই শুল্ক আরোপের পরে দুর্বল অর্থনীতি ও প্রবল মুদ্রাস্ফীতির ভয়ে ওয়াল স্ট্রিটে হাহাকার দেখা গিয়েছে। বড় বড় টেক কোম্পানি এবং অপরিশোধিত তেল কম্পানি থেকে শুরু করে সবেতেই পতন এসেছে। মার্কিন ডলারের সাপেক্ষে অন্যান্য মুদ্রার দামে ব্যাপক পতন এসেছে। সোনার দাম হু হু করে বেড়ে গিয়েছে। এস অ্যান্ড পি ৫০০ সূচকে ১০ শতাংশের ধস নেমেছে।

বিশ্বব্যাপী মন্দার আশঙ্কা

বাজার বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন যে ডোনাল্ড ট্রাম্পের এই কর ঘোষণার ফলে বিশ্বব্যাপী মন্দার কালো মেঘ নেমে আসতে পারে। এর কারণ যদি কোনও দেশ আমেরিকায় সেই পণ্য উৎপাদন করে রফতানি করে তা হবে অত্যন্ত ব্যয়বহুল। ফলে সেই পণ্যের চাহিদা কমে যাবে। আমেরিকার এই করের জবাবে পালটা অন্য দেশগুলিও শুল্ক আরোপ করবে। ফলে সেই পণ্যের উৎপাদন যেমন ধীরে ধীরে বন্ধ হয়ে যাবে, একইসঙ্গে মুদ্রাস্ফীতি বাড়বে, মন্দা দেখা দেবে এবং বেকারত্ব বাড়বে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Oracle layoffs: ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
ফের হাজার-হাজার কর্মী ছাঁটাই ! সেপ্টেম্বরের আগেই চাকরি যাবে বহু লোকের, এই কোম্পানি নিচ্ছে প্রস্তুতি
Gold Rate Today : বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
বুধবার সোনার দামে বড় বদল? কমছে রুপোর দাম? দেখুন নতুন রেট চার্ট
Ratan Tata: ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
ইন্টার্ন হিসেবে যোগ দেন TCS-এ, দিনে দিনে রতন টাটার আস্থাভাজন হয়ে ওঠেন, Tata Sons থেকে কেন পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন?
TATA Sons: টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ
টাটা সন্স থেকে পদত্যাগ এন চন্দ্রশেখরনের, বেঁচে নেই রতন টাটা, টালমাটাল অবস্থা সামলানো যাবে তো? বাড়ছে উদ্বেগ

ভিডিও

Times Square: টাইম স্কোয়ারে বাংলার দুর্গাপূজোর ব্র্যান্ডিং, কলকাতায় হল কার্টন রেজার
BJP Government in Bengal | কেন কাজ করছে না পুরসভা! প্রশ্ন তুললেন শীর্ষেন্দু সিংহ রায়
Sovandeb Chattopadhyay |
Kunal Ghosh | ওয়ার্ড পুনর্বিন্যাসের নেপথ্যে 'রাজনৈতিক অভিসন্ধি'? অভিযোগ কুণালের
Academy of Fine Arts : প্রথমে গেরুয়া, তারপর সাদা, ফের গেরুয়া! অ্যাকাডেমির রং বদলে বিতর্ক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Forecast: নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
নিম্নচাপের প্রবল প্রভাব, ভারী থেকে অতি ভারী বৃষ্টি, বানভাসি পরিস্থিতি হতে পারে কোন কোন এলাকায়?
Dilip Ghosh: আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
আবাসের ঘর পেতে চান? কেউ যেন বঞ্চিত না থাকেন, বড় আবেদন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষের
Lionel Messi: বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
বাবার স্মৃতির উদ্দেশে আবেগঘন মেসির পোস্টের রন্ধ্রে রন্ধ্রে অবসরের পূর্বাভাস
East Bengal: বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
বিশ্বমানের গোল, টানটান লড়াই, আল আরবির বিরুদ্ধে ৪-১ জিতে চ্যাম্পিয়ন্স লিগ ২-র গ্রুপ পর্বে ইস্টবেঙ্গল
Rudranil Ghosh: আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন,
আগেই আশঙ্কা প্রকাশ করেছিলেন চন্দন সেন, "যে রং ছিল, সেই রংই হবে", অ্যাকাডেমির রং বদল নিয়ে 'কার্যত' ঘোষণা করলেন রুদ্রনীল ঘোষ!
Kunal Ghosh: বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
বেলেঘাটায় কুণাল ঘোষের বাড়ি ও কার্যালয়ে হামলার অভিযোগ
IND vs SL: প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
প্রথম টেস্টপূর্বে জোড়া ধাক্কা, তারকা ক্রিকেটারদেরকে বাদ দিয়েই গলের দল ঘোষণা করল শ্রীলঙ্কা
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
Embed widget