এক্সপ্লোর

Punjab State Lottery : রাতারাতি ১১ কোটি ! সবজি বিক্রেতা হলেন কোটিপতি

Lottery News : রাতারাতি কোটিপতি হয়ে গেলেন রাজস্থানের এই ব্যক্তি। কারণটা কী জানেন ? টাকার অঙ্ক শুনলে অবাক হবেন আপনিও।

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • সবজি বিক্রেতা অমিত সেহরা লটারি জিতে কোটিপতি হয়েছেন।
  • বন্ধুর কাছ থেকে ধার করে লটারির টিকিট কিনেছিলেন তিনি।
  • পুরস্কারের টাকা ছেলেমেয়ের লেখাপড়া ও বাড়ি তৈরিতে ব্যয় করবেন।
  • সরকারি নিয়ম মেনে পুরস্কারের টাকা পেতে হবে তাঁকে।

 

 

Lottery News : সাধারণ সবজি বিক্রেতা (Vegetable Seller Got 11 crore) পেলেন অসাধারণ রিটার্ন। রাতারাতি কোটিপতি হয়ে গেলেন রাজস্থানের এই ব্যক্তি। কারণটা কী জানেন ? টাকার অঙ্ক শুনলে অবাক হবেন আপনিও।

সময় বদলাতে সময় লাগে না !

কখন কার ভাগ্য ঘুরে যাবে কেউ বলতে পারে না। সেই জন্য সবাইকে কঠোর শ্রমের পরামর্শ দেন অভিভাবকরা। আজ, আমরা আপনাকে এমন একজন ব্যক্তির কথা বলতে যাচ্ছি যিনি কঠোর শ্রম না দিয়েও বিশাল অঙ্কের টাকা পেয়েছেন। পঞ্জাবের এই ব্যক্তির নাম অমিত সেহরা, যার ভাগ্যও রাতারাতি বদলে গেছে। অমিত রাজস্থানের কোটপুটলির বাসিন্দা এবং পেশায় একজন সবজি বিক্রেতা। অমিত পঞ্জাব রাজ্য লটারির দিওয়ালি বাম্পার 2025 ড্রতে 11 কোটি টাকার পুরস্কার জিতেছেন

ধার করা টাকায় লটারি লাভ, তাও ১১ কোটি

রাজস্থানের অমিত সেহরা একটি ছোট সবজির গাড়ি বিক্রেতা। সম্প্রতি শুধু লটারি কেনার জন্য তিনি পঞ্জাবের মোগায় এক বন্ধুর কাছ থেকে টাকা ধার করেন। সেই টাকা দিয়েই 1,000 টাকা মূল্যের দুটি লটারির টিকিট কেনেন। একটি টিকিট নিজের জন্য ও অন্যটি স্ত্রীর জন্য কিনেছিলেন অমিত। ভাটিন্ডায় মাত্র ৫০০ টাকা করে কেনা দুটি টিকিট তাকে কোটিপতি করে দেয়।

লটারি জিতে কী বলছেন সবজি বিক্রেতা

সংবাদ সংস্থা এএনআই-এর সঙ্গে কথা বলতে গিয়ে অমিত বলেছেন, "আমি আমার আনন্দ ভাষায় প্রকাশ করতে পারছি না। আমি পাঞ্জাব সরকার ও লটারি সংস্থাকে ধন্যবাদ জানাই। আজ আমার সব দুঃখ দূর হয়েছে।" তিনি আরও বলেছেন, ''আমি হনুমানজির ভক্ত। আমার বন্ধুর দুই মেয়েকে ৫০ লাখ টাকা করে দেব। মাকে হারিয়েছি, তাই মেয়েদের কষ্ট বুঝি। বাকি টাকা ছেলেমেয়েদের লেখাপড়াবাড়ি তৈরিতে ব্যয় করব।"

অ্যাকাউন্টে টাকা কীভাবে আসবে ?

পঞ্জাব রাজ্য লটারিও খবরটি নিশ্চিত করেছে। তারা বলেছে, অমিত 11 কোটি টাকার পুরস্কার পাবে। একজন আধিকারিক জানিয়েছেন, তিনি ভাটিন্ডায় টিকিট কিনেছিলেন। বিজয়ীদের অবশ্যই তাদের লটারির টিকিট, তাদের ব্যাঙ্ক ও ব্যক্তিগত বিবরণ সহ সব তথ্য় পঞ্জাব সরকারের অফিসে জমা দিতে হবে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

Frequently Asked Questions

সবজি বিক্রেতা অমিত সেহরা কত টাকা জিতেছেন?

রাজস্থানের কোটপুটলির সবজি বিক্রেতা অমিত সেহরা পঞ্জাব রাজ্য লটারির দিওয়ালি বাম্পার 2025 ড্রতে 11 কোটি টাকা জিতেছেন।

অমিত সেহরা লটারির টিকিট কোথা থেকে কিনেছিলেন?

অমিত সেহরা পাঞ্জাবের মোগা শহরে বন্ধুর কাছ থেকে টাকা ধার করে ভাটিন্ডায় 1000 টাকা মূল্যের দুটি লটারির টিকিট কিনেছিলেন।

লটারি জিতে অমিত সেহরা কী করবেন?

অমিত সেহরা তার বন্ধুর দুই মেয়েকে 50 লাখ টাকা করে দেবেন এবং বাকি টাকা ছেলেমেয়েদের লেখাপড়া ও বাড়ি তৈরিতে ব্যয় করবেন।

জিতে যাওয়া টাকা অমিতের অ্যাকাউন্টে কীভাবে আসবে?

বিজয়ীদের লটারির টিকিট, ব্যাঙ্ক ও ব্যক্তিগত বিবরণ সহ সব তথ্য পঞ্জাব সরকারের অফিসে জমা দিতে হবে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা
UPI নিয়ে বড় খবর! টাকা পাঠাতে কি এবার থেকে দিতে হবে চার্জ? মিটল সব জল্পনা

ভিডিও

Samik Bhattacharya: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির | ABP Ananda Live
Abhishek Banerjee: সাড়ে ১০ ঘণ্টা পর ভবানী ভবন থেকে বেরিয়ে কালীঘাটে অভিষেকের বাড়িতে সুমিত রায়
BJP Government: পূর্ব বর্ধমানের গুসকরাতেও বাস পিছু ৩০ টাকা করে তোলাবাজির অভিযোগ | Burdwan News
Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget