এক্সপ্লোর

Viral News: বেড়াতে গিয়ে রোমাঞ্চের খোঁজে, হঠাৎই ছেঁকে ধরল ভীমরুলের ঝাঁক, বেঘোরে মৃত্যু বাবা-ছেলের

Hornet Attack Kills Father-Son: লাওসে বেড়াতে গিয়ে এমন মর্মান্তিক পরিণতি হল আমেরিকার নাগরিক এক ব্যক্তি এবং তাঁর ১৫ বছরের ছেলে।

নয়াদিল্লি: বেড়াতে গিয়ে ভীমরুলের আক্রমণের মুখে। বেঘোরে প্রাণ গেল বাবা ও ছেলের। ঝাঁক ধাঁক ভীমরুল মিলে কার্যতই ছিঁড়ে খেল তাঁদের। ভীমরুল হুল ফোটালে এমনিতেই যন্ত্রণা হয়, তার উপর ভীমরুলের বিষ থেকে অ্যালার্জিক রিয়্যাকশনও দেখা দেয়। তার জেরেই ওই দু’জনের মৃত্যু হয়ে থাকতে পারে বলে মনে করা হচ্ছে। (Hornet Attack Kills Father Son)

লাওসে বেড়াতে গিয়ে এমন মর্মান্তিক পরিণতি হল আমেরিকার নাগরিক এক ব্যক্তি এবং তাঁর ১৫ বছরের ছেলে। এশিয়ান জায়ান্ট হর্নেট, অর্থাৎ এশীয় ভীমরুলের ঝাঁক তাঁদের ছেঁকে ধরে। এশিয়ার ভীমরুল আকারেও সবচেয়ে বড়। এদের বিষেও মারাত্মক যন্ত্রণা হয়। অ্যালার্জি থেকে মৃত্যু পর্যন্ত হতে পারে। (Viral News)

গত ১৫ অক্টোবর এই ঘটনা ঘটে। ৪৭ বছর বয়সি ড্যানিয়েল ওয়েন এবং তাঁর ছেলে কুপার লুয়াং প্রবাংয়ের কাছে, মেকং নদীর উপর জিপ লাইনিং-এর জন্য পৌঁছেছিলেন স্থানীয় ইকোপার্কে। আমেরিকার আইডাহোর বাসিন্দা ড্যানিয়েল ভিয়েতনামের একটি বেসরকারি স্কুলের প্রধান শিক্ষক। প্রায় দুই দশক ধরে, স্ত্রী জেসিকা ও ছেলে কুপারের সঙ্গে ভিয়েতনামেই বাস করছিলেন তিনি। 

জানা গিয়েছে, একটি গাছের উপর থেকে নেমে আসছিলেন ড্যানিয়েল এবং তাঁর ছেলে। সঙ্গে ছিলেন তাঁদের গাইডও। সেই সময়ই ভীমরুলের ঝাঁক তাঁদের উপর হামলা করে। বাবা ও ছেলেকে প্রায় ১০০ বার করে হুল ফোটায়। দু’জনের শরীর পুরো লাল হয়ে গিয়েছিল। চিকিৎসক ফানোমসে ফকন বাবা ও ছেলের চিকিৎসা করেন। তিনি জানিয়েছেন, অত্যন্ত যন্ত্রণাদায়ক পরিস্থিতি। ভয়ঙ্কর বিপদ। এমন মৃত্যু নিজের ২০ বছরের কেরিয়ারে তিনি দেখেননি। ওই চিকিৎসক বলেন, “ওঁদের গোটা শরীর লাল দাগে ভর্তি হয়ে গিয়েছিল। অত্যন্ত যন্ত্রণাদায়ক। ১০০-র বেশি বার হুল ফোটানো হয় শরীরে। আমার গোড়াতেই মনে হয়েছিল, ভয়ঙ্কর বিপদ। এমন পরিস্থিতি আগে দেখিনি।”

তবে ভীমরুলের কামড় খেয়ে গোড়াতেই মৃত্যুর কোলে ঢলে পড়েননি বাবা ও ছেলে। বরং গোড়ায় বেশ টনটনে জ্ঞানই ছিল দু’জনের। হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু কয়েক ঘণ্টার মধ্য়েই প্রাণবায়ু বেরিয়ে যায় দু’জনের। এমন ঘটনা ঘটতে পারে বলে তাদের কল্পনাতেও ছিল না, জানিয়েছে গ্রিন জঙ্গল পার্ক নামের ইকোপার্কটি। ভবিষ্যতে যেমন এমন ঘটনা না ঘটে, তার জন্য কোনও খামতি রাখা হবে না বলে জানিয়েছে তারা।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Viral Video: রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
রাস্তার মাঝে হামাগুড়ি শিশুর, একটুর জন্য রক্ষা, ভিডিও ভাইরাল, মায়ের আচরণে সন্দেহ
Viral News: বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
বাস ড্রাইভারের সঙ্গে পালিয়ে গেলেন ইনফ্লুয়েন্সার-অভিনেতার স্ত্রী, সিসিটিভি ফুটেজে দেখা গেল...
Viral News : বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
বাড়ি করার জন্য লুকিয়ে রেখেছিলেন, কৃষকের ৫ লক্ষ টাকা কেটে নষ্ট করল উইপোকা ! ভাইরাল ভিডিও
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’

ভিডিও

Mahua Maitra | ফের বিক্ষোভের মুখে মহুয়া মৈত্র, বিজেপিকে কড়া সুরে আক্রমণ সেলিমের
Tulu Mondal | টুলু মণ্ডলের DCR জালিয়াতিকাণ্ডে এবার গ্রেফতার সরকারি আধিকারিক
Rachana Banerjee |'তৃণমূল হেরে যাওয়ার পরই দল বদল করেছি' , চাঞ্চল্যকর মন্তব্য রচনার
Samik Bhattacharya |
Tmc News |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
KL Rahul: যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাঠ ছেড়েছেন, রাহুলকে নিয়ে বড় আপডেট দিলেন ভারতের ব্যাটিং কোচ
AUS vs BAN Records: এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
এশিয়ার কোনও দেশ যা করতে পারেনি! ভারত-পাকিস্তানকেও পেরিয়ে গেল বাংলাদেশ, নতুন রেকর্ড
Shah Rukh Khan: ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
ঘুরপথে পান মশলার বিজ্ঞাপন? শাহরুখ খান, অজয় দেবগণ, টাইগার শ্রফকে শোকজ নোটিস
North 24 Parganas News: আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
আচমকাই বিকট শব্দ, ভাটপাড়া পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডে চলল গুলি
Asish Banerjee: 'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
'প্রচণ্ড দুঃখ... এটা কী জন্য হল, বুঝতে পারছি না', আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে বলছেন অনুব্রত
Anant Maharaj: অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
অনন্ত মহারাজের বিরুদ্ধে এবার FIR দায়ের, নেতাজিকে নিয়ে কুরুচিকর মন্তব্যে সাংসদ পদ খারিজের দাবি
Railway Station Water: রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
রেল স্টেশনের কলের জলে E. coli ব্যাকটিরিয়া, প্ল্যাটফর্ম, শৌচাগার অপরিচ্ছন্ন, CAG রিপোর্টে উদ্বেগ
Weather Alert: তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
তুমুল ঝড়বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের, কবে পর্যন্ত চলবে দুর্যোগ, কী জানাল আবহাওয়া দফতর ?
Embed widget