এক্সপ্লোর

Bank Account: বয়স ১০ পেরোলেই অভিভাবকদের ছাড়াই অ্যাকাউন্ট খোলা যাবে, বড় ঘোষণা RBI-এর

RBI Order: বাণিজ্যিক ব্যাঙ্ক এবং সমবায় ব্যাঙ্কগুলিকে জারি করা একটি সার্কুলারে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, যে কোনও বয়সের নাবালকরা এবার থেকে স্বাধীনভাবে অ্যাকাউন্ট খুলতে পারবেন।

Children Bank Account: গতকাল সোমবার ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের তরফে বড় ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়েছে এবার থেকে ১০ বছরের বেশি বয়সী শিশুরা (RBI Order) এবার থেকে স্বাধীনভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং টার্ম ডিপোজিটও করাতে পারবেন। নিজেদের অ্যাকাউন্ট অভিভাবকদের ছাড়াই পরিচালনা করতে (Bank Account) পারবেন তারা। ফলে বোঝাই যায় অপ্রাপ্তবয়স্কদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এবং পরিচালনার বিষয়ে সংশোধিত নির্দেশাবলি জারি করেছে এই ব্যাঙ্ক।

নাবালকদের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা এখন আরও সহজ

বাণিজ্যিক ব্যাঙ্ক এবং সমবায় ব্যাঙ্কগুলিকে জারি করা একটি সার্কুলারে রিজার্ভ ব্যাঙ্কের তরফ থেকে জানানো হয়েছে, যে কোনও বয়সের নাবালকরা আগে যেখানে তাদের আইনি অভিভাবকদের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারতেন, মেয়াদি আমানত করতে পারতেন যাকে টার্ম ডিপোজিট বলা হয় এবং নিজের অ্যাকাউন্ট পরিচালনাও করতে পারতেন। এখন থেকে তারা তাদের অভিভাবক ছাড়াও এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন।

ন্যূনতম ১০ বছর বা তার বেশি বয়সের নিচে অপ্রাপ্তবয়স্ক ব্যক্তিরা তাদের ইচ্ছেমত বা অবাধে স্বাধীনভাবে টার্ম ডিপোজিট কিংবা সেভিংস ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে পারবেন। বিজ্ঞপ্তিতে এমনটাই জানিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। এতে ব্যাঙ্কগুলি তাদের ঝুঁকি ব্যবস্থাপনা বা রিস্ক ম্যানেজমেন্টের কথা মাথায় রেখে পরিমাণ ও শর্তাবলী নির্ধারণ করতে পারে। এই বিষয়ে যে কোনও শর্তাবলী স্থির করা হোক না কেন অ্যাকাউন্টধারককে তা জানানো হবে।

ইন্টারনেট ব্যাঙ্কিং, চেকবই সহ আরও সুবিধে মিলবে

এছাড়াও প্রাপ্তবয়স্ক হওয়ার পরে অ্যাকাউন্টধারকদের নয়া পরিচালনা নির্দেশাবলী এবং নমুনা স্বাক্ষর সংগ্রহ করে রেকর্ডে রাখতে হবে। এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, 'ব্যাঙ্কগুলি তাদের ঝুঁকি ব্যবস্থাপনার নীতি, পণ্য ও গ্রাহকের উপর নির্ভর করে অপ্রাপ্তবয়স্ক অ্যাকাউন্টধারকদের জন্য ইন্টারনেট ব্যাঙ্কিং, এটিএম বা ডেবিট কার্ড, চেক বই ইত্যাদি সুবিধে দিয়ে থাকবে। তবে ব্যাঙ্কগুলিকে নিশ্চিত করতে হবে যে নাবালকদের অ্যাকাউন্ট স্বাধীনভাবে পরিচালনা করার অনুমতি থাকলেও তা থেকে যেন অতিরিক্ত টাকা তোলা না হয় এবং সেই সমস্ত অ্যাকাউন্টগুলিতে যেন সবসময় ভারসাম্য বজায় থাকে।

রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, এর পাশাপাশি নাবালকদের সেভিংস অ্যাকাউন্ট খোলার জন্য গ্রাহকদের যথাযথ যাচাইকরণ করবে ব্যাঙ্ক এবং ভবিষ্যতেও তা অব্যাহত রাখবে। কেন্দ্রীয় ব্যাঙ্ক নির্দেশ দিয়েছে সমস্ত ব্যাঙ্কগুলিকে ১ জুলাই ২০২৫-এর মধ্যে সংশোধিত নির্দেশিকা অনুসারে নতুন নীতি প্রণয়ন এবং বর্তমান নীতিতে সংশোধন করতে হবে।

সেরা শিরোনাম

Gold Price Today : সপ্তাহের শেষেই কলকাতায় সোনা - রুপোর দামে বড় চমক ! ক্রেতার জন্য স্বস্তি না ছ্যাঁকা?
সপ্তাহের শেষেই কলকাতায় সোনা - রুপোর দামে বড় চমক ! ক্রেতার জন্য স্বস্তি না ছ্যাঁকা?
Swiggy Layoff : সাতসকালেই খারাপ খবর ! ৩৪০ জন কর্মী ছাঁটাই করবে সুইগি ইনস্টামার্ট, কাদের নাম তালিকায় ?
সাতসকালেই খারাপ খবর ! ৩৪০ জন কর্মী ছাঁটাই করবে সুইগি ইনস্টামার্ট, কাদের নাম তালিকায় ?
New Money Rule: ১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে SBI Card-এর চার্জ, পেনশন ও GST-র নিয়ম; কী প্রভাব পড়বে?
১ ডিসেম্বর থেকে বদলাচ্ছে SBI Card-এর চার্জ, পেনশন ও GST-র নিয়ম; কী প্রভাব পড়বে?
Income Tax From EPF Income: অবসরের পর প্রভিডেন্ট ফান্ড থেকে প্রতি মাসে টাকা তুললেই কি দিতে হবে আয়কর? কী বলছে নিয়ম
অবসরের পর প্রভিডেন্ট ফান্ড থেকে প্রতি মাসে টাকা তুললেই কি দিতে হবে আয়কর? কী বলছে নিয়ম

ভিডিও

CM Suvendu Adhikari | ৪ বছরের আইনি লড়াইয়ে ইতি, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের পুরনো মামলা প্রত্যাহার
Protest in SRFTI | আন্দোলনের ঝাঁঝ ক্রমশ বাড়াচ্ছে SRFTI-এর পড়ুয়ারা, দাবি উঠল উপাচার্যের পদত্যাগের
LOP of West Bengal Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় বিধানসভার অধ্যক্ষের সিদ্ধান্ত খারিজ
Food Safety Department Raid | ফের রেস্তোরাঁয় পচা মাংস, ১৪ দিনের জন্য বন্ধের নির্দেশ
LOP of Legislative Assembly | বিরোধী দলনেতা মামলায় তৃণমূলকে 'অস্তিত্বহীনতার' খোঁচা CM Suvendu Adhikari-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Kalyan Banerjee: হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
হাইকোর্টের নির্দেশে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর ‘বিরোধী দলনেতা’ নন, কী প্রতিক্রিয়া কল্যাণের ?
Bratya Basu: ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
ব্রাত্য বসুর মেয়াদকালে তহবিল তছরুপের অভিযোগ, প্রাক্তন বিচারপতি বিশ্বজিৎ বসুর নেতৃত্বে বাংলা অ্যাকাডেমিতে পৌঁছল কমিশন
Big Boss Bangla: 'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
'শেষ হয়ে যাচ্ছি.. বিগ বস, আমি বেরিয়ে যেতে চাই..', হঠাৎ চলে যেতে চান সৃজলা! কী হয়েছে?
Weather Update: সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
সপ্তাহ জুড়ে শুষ্ক আবহাওয়া, রোজ কমছে তাপমাত্রা! শীতের বিস্তারিত আপডেট দিল আবহাওয়া দফতর
Gajkeshari Rajyog: গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
গজকেশরী রাজযোগে ভাগ্যে সাফল্যর ঝড়, নভেম্বরের শেষ ৩ দিনে চাকরি-ব্যবসা-লটারিতে লাগতে পারে জ্যাকপট?
Bhargavastra: শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
শত্রুদেশের পাঠানো ড্রোনের ঝাঁক মুহূর্ত হবে ধ্বংস, ভারতের ভার্গবাস্ত্র-এর সফল উৎক্ষেপণ
Mohammed Siraj: দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
দলে ব্রাত্য, সমর্থকদের মনে নয়, ক্রাইস্টচার্চে অটোগ্রাফ বিলোলেন সিরাজ, উচ্ছ্বাসে ভাসলেন অনুরাগীরা
Embed widget