এক্সপ্লোর

IAF Officer Assault Case: রাস্তায় গাড়ি থামিয়ে বায়ুসেনার আধিকারিককে মার, স্ত্রীকে হেনস্থা ! সিসিটিভি ফুটেজ পেতেই নয়া মোড় ঘটনায়

IAF Officer Booked: রিপোর্ট অনুসারে সেই বাইকচালক বায়ুসেনার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন এবং একইসঙ্গে অভিযোগও ফাইল করেছেন। বাইকচালকের নাম জানা গিয়েছে বিকাশ।

বেঙ্গালুরু: ভারতীয় বায়ুসেনার এক আধিকারিক শিলাদিত্য বোস সম্প্রতি তার সমাজমাধ্যমে একটি ভিডিয়ো পোস্ট করে দাবি করেছিলেন যে তাঁকে বেঙ্গালুরুতে রাস্তার মাঝখানে গাড়ি আটকে হেনস্থা করা হয়েছে, মারধর করা হয়েছে এবং গালিগালাজও করা হয়েছে। আর এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল। তবে এবার (IAF Officer Assault Case) এই ঘটনায় নয়া মোড়। এই বায়ুসেনার আধিকারিকের বিরুদ্ধে দায়ের হয়েছে খুনের চেষ্টার অভিযোগ। এমনকী এও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে যে তিনি সেই বাইকচালকের দ্বারা হেনস্থা হওয়ার মিথ্যে দাবি করেছেন। একটি সিসিটিভি ফুটেজ সম্প্রতি প্রকাশ্যে এসেছে, যেখানে দেখা যাচ্ছে সেই বায়ুসেনার (IAF Officer) আধিকারিক নিজেই সেই বাইকচালককে প্রচণ্ড মারধর করছেন। গতকাল সোমবার সকালেই বেঙ্গালুরুর ফ্যাক্টরি জংশনে ঘটেছে এই ঘটনা। এই সময় বায়ুসেনার আধিকারিক শিলাদিত্য বোস এবং তাঁর স্ত্রী বিমানবন্দরের দিকে যাচ্ছিলেন।

রিপোর্ট অনুসারে সেই বাইকচালক বায়ুসেনার আধিকারিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন এবং একইসঙ্গে অভিযোগও ফাইল করেছেন। বাইকচালকের নাম জানা গিয়েছে বিকাশ। বায়ুসেনা আধিকারিকের বিরুদ্ধে তার এই এফআইআর দায়ের করা হয়েছে ভারতীয় দণ্ডবিধির ১০৯ নং, ১১৫ (২) নং, ৩০৪, ৩২৪, ৩৫২ নং ধারার অধীনে। শিলাদিত্য বোসের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের হয়েছে বায়াপ্পানাহালি থানায়।

আদপে কী ঘটেছিল

শিলাদিত্য বোস এবং তাঁর স্ত্রী স্কোয়াড্রন লিডার মধুমিতা দত্ত ২২ এপ্রিল ভোর ৬টা নাগাদ কলকাতার উদ্দেশে বিমান ধরার জন্য রওনা দিয়েছিলেন। পরে শিলাদিত্য বোস তাঁর এক্স হ্যান্ডলে একটি ভিডিয়ো পোস্ট করেন যেখানে তাঁর রক্তাক্ত মুখ দেখা যায় এবং সেখানে তিনি বলেন যে এক বাইকচালক কন্নড় না বলার জন্য তাঁকে হেনস্থা করেছে। তিনি জানান যে সেই বাইকচালক অনিয়ন্ত্রিতভাবে বাইক চালাচ্ছিলেন, তাদের গাড়ির সামনে হঠাৎ করে চলে আসে এবং তাদের হেনস্থা করা শুরু করে। তিনি সেই ভিডিয়োতে এও জানান যে স্থানীয় কিছু প্রবীণ ব্যক্তি ছাড়া আর কেউ এই সময়য় ছুটেও আসেননি তাঁকে উদ্ধার করতে।

সিসিটিভি ফুটেজে কী দেখা যাচ্ছে

কিন্তু সিসিটিভি ফুটেজ প্রকাশ্যে আসার পরে ঘটনার মোড় বদলে যায়। এই ভিডিয়োতে দেখা যাচ্ছে শিলাদিত্য বোস অর্থাৎ সেই উইং কমান্ডার রাস্তার মধ্যেই সেই বাইকচালককে মারধর করছেন, তাঁর মুখে ঘুষি মারছেন। এই দৃশ্য দেখে ভাষাজনিত অভিযোগ নস্যাৎ করেছে বেঙ্গালুরু পুলিশ। বেঙ্গালুরু ইস্টের ডিসিপি দেবরাজ স্পষ্টই সংবাদমাধ্যমকে জানান যে, এখানে ভাষাঘটিত কোনও সমস্যাই ঘটেনি। সেই উইং কমান্ডারের স্ত্রী যখন সেই বাইকচালককে প্রশ্ন করেন যে সে কেন ভুল দিক থেকে এসেছে, সেই থেকেই রাস্তার মধ্যে ঝামেলা বাড়ে। তিনি এও জানান যে সিসিটিভি ফুটেজ অনুসারে দুই-তিনজন ব্যক্তি তাদের সেই ঝামেলা থামানোর চেষ্টা করেছিলেন। এই মুহূর্তে আরও কিছু প্রমাণ সংগ্রহের চেষ্টা করছে বেঙ্গালুরু পুলিশ, জানান ডিসিপি দেবরাজ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Building Collapse: সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
সাতসকালে বিকট শব্দ, কলকাতায় হুড়মুড়িয়ে ভেঙে পড়ল পুরনো বাড়ির একাংশ, মৃত্যু..
News Live Updates: 'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
'ককরোচ-মকরোচ রাতারাতি কোথা থেকে বেরিয়ে আসে?', CJP আন্দোলনকারীর বাবার মৃত্যু নিয়ে বললেন দিলীপ ঘোষ
TMC News: হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
হালিশহরে পুলিশ লকআপে তৃণমূল কর্মী বিরজু কেওতের মৃত্যুতে এবার তদন্তে সিআইডি
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা
Tarapith Fire Incident: তারাপীঠে অগ্নিকাণ্ডে মর্মান্তিক পরিণতি, গ্রেফতার হোটেলে মালিক, অনিচ্ছাকৃত খুন, গাফিলতি-সহ একাধিক ধারায় মামলা

ভিডিও

Tarapith Fire Incident Update: তারাপীঠ হোটেলে অগ্নিকাণ্ডে মৃত্যুমিছিল, এবার গ্রেফতার হোটেল মালিক | ABP Ananda
Nadia Congress: নদিয়ায় ছেলে-সহ কংগ্রেস নেতাকে নৃশংসভাবে খুন, আরও ২জন গ্রেফতার
Asish Banerje: আশিস বন্দ্য়োপাধ্য়ায়ের অস্বাভাবিক মৃত্য়ুর পর ফের 'ভাইপো' তত্ত্ব সামনে আনল বিজেপি!
Asish Banerjee: কী এমন ঘটল যে জীবনের এই প্রান্তে এসে এত বড় পদক্ষেপ নিলেন বর্ষীয়ান তৃণমূল নেতা?
Bankura News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget