এক্সপ্লোর

Salesforce Layoffs : ফের কর্মী ছাঁটাই করছে এই কোম্পানি, ভারতের কর্মীদের রাখা হয়েছে 'গার্ডেন লিভে' ? ১ ফেব্রুয়ারি পর্যন্ত সময়

Job Cut In Salesforce : কর্মীরা জানিয়েছেন, তাদের 'গার্ডেন লিভ'-এ পাঠানো হয়েছে। পাশাপাশি কোম্পানি থেকে যাওয়ার জন্য সেভারেন্স প্যাকেজ বা ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়েছে।  

Job Cut In Salesforce : চলতি সপ্তাহে ফের কর্মী ছাঁটাই (Salesforce Layoffs) করল এই কোম্পানি। এবার বড় প্রভাব পড়ল ভারতে। চাকরি যাওয়া নিয়ে ইতিমধ্য়েই ব্লাইন্ড-এর মতো কর্মীদের প্লাটফর্মে নিজেদের অভিজ্ঞতা জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। কর্মীরা জানিয়েছেন, তাদের 'গার্ডেন লিভ'-এ পাঠানো হয়েছে। পাশাপাশি কোম্পানি থেকে যাওয়ার জন্য সেভারেন্স প্যাকেজ বা ক্ষতিপূরণের প্রস্তাব দেওয়া হয়েছে।  

কী বলা হয়েছে কর্মীদের ?
সম্প্রতি কোম্পানির এমপ্লয়ি রিলেশন টিমের তরফে তাদের কাছে একটি ক্যালেন্ডার ইনভিটেশন পাঠানো হয়। এরপরই তাদের আর চকরি থাকছে না বলে জানিয়ে দেয় কোম্পানি। তাদের সঙ্গে এই বিষয়ে কোম্পানির ম্য়ানেজার ও HR-এর কথা হয়। যেখানে বলা হয়, ১ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের 'গার্ডেন লিভে' রাখা হয়েছে।  

কী এই গার্ডেন লিভ ? 
চাকরি জগতে 'গার্ডেন লিভ' হল এমন একটা সময়কা, যখন কর্মী পদত্যাগ করার বা চাকরি যাওয়ার পরও নিয়মিত বেতন ও কোম্পানির সুবিধা পাবেন। এই সময়কালে কর্মী কোম্পানির পে রোলে রয়েছেন বলেই ধরা হয়। তবে এই নির্দিষ্ট সময়ে কর্মী অফিসে যাওয়া, ক্লায়েন্টদের সঙ্গে যোগাযোগ করা বা কোম্পানির সিস্টেম ব্যবহারের অনুমতি পাবেন না।

কী কাজ করে এই সেলসফোর্স
আসলে সেলসফোর্স একটি ক্লাউড ভিত্তিক কাস্টমার রিলেশনশিপ ম্যানেজমেন্ট প্লাটফর্ম। যা কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠানকে গ্রাহকের থেকে তথ্য সংগ্রহ করে রাখা, বিক্রি বৃদ্ধি ছাড়াও মার্কেটিং ডেটা বিশ্লেষণের কাজ করে এই কোম্পানি।  

একটা বিষয় মাথায় রাখবেন, এই খবর ব্লাইন্ড প্লাটফর্ম থেকে এসেছে। সেলসফোর্স এই কর্মী ছাঁটাইয়ের বিষয়ে কিছু নিশ্চিত করেনি। সম্প্রতি ইন্ডিয়া টুডে টেক এই বিষয়ে জানতে কোম্পানির সঙ্গে যোগাযোগ করেছে। জানা গেছে, সেলসফোর্স নতুন করে ছাঁটাই শুরু করতেই ব্লাইন্ড প্লাটফর্মে এই খবর প্রকাশ্যে এসেছে। বিজনেস ইনসাইডারের একটি রিপোর্টেও এই বিষয়টি উঠে এসেছে। শোনা যাচ্ছে, এই ছাঁটাইয়ে সিনিয়র কর্মচারীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন। তবে মোট কতজন কর্মচারী এই কর্মী ছাঁটাইয়ের ফলে প্রভাবিত হয়েছেন, তা এখনও স্পষ্ট নয়।  

সম্প্রতি ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট বলছে, ওয়ার্ল্ড চিপ মেকার জায়ান্ট কোয়ালকম তাদের বিশ্বের কর্মীসংখ্য়ার ৭ শতাংশ ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে কোম্পানির বিশ্বে কর্মীসংখ্যা ৫২,০০০ । এরমধ্যে ৩৬০০ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে চিপ জায়ান্ট। ভারতে বেঙ্গালুরু, হায়দরাবাদ, দিল্লি NCR ও চেন্নাইয়ে কোয়ালকমের প্রায় ২০,০০০ কর্মী রয়েছে। তবে কোম্পানির পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে ১০০০ কর্মীর চাকরি যেতে পারে। শোনা যাচ্ছে, আরও এক রাউন্ড কর্মী ছাঁটাই জানুয়ারিতে হতে পারে।  
 

আরও পড়ুন : ১০০০ লোকের চাকরি যাবে, ভারতে ছাঁটাই শুরু করল এই কোম্পানি, কারা তালিকায় ?

 

About the author তাপস দত্ত

তাপস দত্ত - কমার্স ও মাস কমিউনিকেশন নিয়ে পড়াশোনা। বিগত ১৫ বছরের বেশি সময় কর্মরত। বাণিজ্য, শেয়ার বাজার, রাজনীতি, দেশ-বিদেশ সম্পর্কিত খবরে লেখালিখিতে আগ্রহী।

Read More
Advertisement

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : ২০০ টাকার মধ্যে ৩টি প্ল্যান আনল BSNL, কম দামে বেশি সুবিধা
২০০ টাকার মধ্যে ৩টি প্ল্যান আনল BSNL, কম দামে বেশি সুবিধা
Gold Price Drop: রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
রাতারাতি ১০ গ্রামে সোনার দাম কমল ২,৭০০ টাকার বেশি, ৫ হাজারের বেশি কমল রুপোর বার!
PPF vs NPS: অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
অবসরের জন্য মাসে ১০ হাজার টাকার বিনিয়োগ, পাবলিক প্রভিডেন্ট ফান্ড নাকি NPS, কোনটা আপনার জন্য বেশি ভাল হবে?
Jimmy Tata: TATA পরিবারেও কি দ্বন্দ্ব, সৎ ভাই নোয়েলের বিরুদ্ধে চিঠি লিখলেন রতন টাটার অনুজ জিমি? টানাপোড়েন চরমে
TATA পরিবারেও কি দ্বন্দ্ব, সৎ ভাই নোয়েলের বিরুদ্ধে চিঠি লিখলেন রতন টাটার অনুজ জিমি? টানাপোড়েন চরমে
Advertisement

ভিডিও

College Street:
Samik Bhattacharya:
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
BJP - Tolabaji News |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral News: আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
আত্মীয়দের সি অফ করতে ট্রেনে উঠেছিলেন, পরিবারকে ৩৬০০০ টাকা জরিমানা করল রেল
Kalker Rashifal : কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
কাল হতাশাজনক খবর পেতে পারেন এই রাশি, একাধিক সমস্যার সম্ভাবনা ; সতর্ক থাকুন
Bihar News : মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
মেয়ের বিয়েতে ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন বিধায়কের, বিজয়ী পাবেন 'Thar' গাড়ি
Lashkar Terrorist Killed: আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
আত্মসমর্পণ করেনি, লুকিয়ে ছিল মসজিদের মধ্য, কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর গুলিতে খতম জঙ্গি
Punjab News : ১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
১৫ বছরের অপেক্ষার অবসান, লটারির টিকিট কেটে ১২ কোটি টাকা জিতলেন কৃষক
MP Police Drug Case: ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
ব্যাগে গাঁজা ঢুকিয়ে মাদক মামলায় ফাঁসানোর নির্দেশ পুলিশের, এবার ভাইরাল পুলিশের সেই ভিডিও!
Cyclone Update: ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে, ১৯-২০ নভেম্বর ভারী বৃষ্টি, সতর্কতা ২১ তারিখেও
Kolkata Fire: রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
রাসবিহারীতে রেস্তোরাঁয় আগুন, আগুন নেভাতে হাত লাগান স্থানীয়রা, তারপর দমকল আগুন নিয়ন্ত্রণে আনে
Embed widget