Qualcomm Layoffs : ১০০০ লোকের চাকরি যাবে, ভারতে ছাঁটাই শুরু করল এই কোম্পানি, কারা তালিকায় ?
Qualcomm Layoffs In India : এই টেক কোম্পানি হাজারের বেশি কর্মী ছাঁটাই করবে দেশে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কাজ। কাদের-কাদের চাকরি যাচ্ছে এবার।

Qualcomm Layoffs In India : বিশ্বে কর্মী ছাঁটাই (Layoffs) অভিযানের প্রভাব এবার ভারতে। এই টেক কোম্পানি হাজারের বেশি কর্মী ছাঁটাই করবে দেশে। ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কাজ। কাদের-কাদের চাকরি যাচ্ছে এবার।
কী বলছে রিপোর্ট
ফিন্যান্সিয়াল এক্সপ্রেসের রিপোর্ট বলছে, ওয়ার্ল্ড চিপ মেকার জায়ান্ট কোয়ালকম তাদের বিশ্বের কর্মীসংখ্য়ার ৭ শতাংশ ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে কোম্পানির বিশ্বে কর্মীসংখ্যা ৫২,০০০ । এরমধ্যে ৩৬০০ কর্মী ছাঁটাই করার সিদ্ধান্ত নিয়েছে চিপ জায়ান্ট। ভারতে বেঙ্গালুরু, হায়দরাবাদ, দিল্লি NCR ও চেন্নাইয়ে কোয়ালকমের প্রায় ২০,০০০ কর্মী রয়েছে। তবে কোম্পানির পুনর্গঠন প্রক্রিয়ার মধ্যে ১০০০ কর্মীর চাকরি যেতে পারে। শোনা যাচ্ছে, আরও এক রাউন্ড কর্মী ছাঁটাই জানুয়ারিতে হতে পারে।
কাদের চাকরি যাওয়ার আশঙ্কা ?
রিপোর্ট অনুসারে, এই কর্মী ছাঁটাইয়ের তালিকায় সিনিয়র ইঞ্জিনিয়ার ছাড়াও রয়েছে সদ্য নিযুক্ত কর্মীরা। যদিও ইন্ডিয়া টুডে টেকের তরফে প্রশ্ন করা হলে এই বিষয়ে কোনও মন্তব্য করতে চায়নি কোম্পানি।
কোম্পানির তরফ থেকে কত টাকা দেওয়া হচ্ছে ?
রেডিটে এক ছাঁটাই কর্মী জানিয়েছেন, চাকরি হারানোর ক্ষতিপূরণ হিসেব তাকে ৩ মাসের বেতন দেওয়া হচ্ছে। পাশাপাশি প্রতি কর্মরত বছরের জন্য ১ মাসের বেতনের প্রস্তাব দেওয়া হয়েছে। ওই কর্মী জানিয়েছেন, তিনি ছাঁটাই সংক্রান্ত নথিতে স্বাক্ষর করলে তাকে আরও এক মাসের বেতন দেওয়া হবে।
কেন কোয়লকম এই কর্মী ছাঁটাই করছে ?
কোম্পানির মেমো বার্তায় সিইও ক্রিশ্চিয়ানো আমন জানিয়েছেন, সংস্থা ধারাবাহিকভাবে তাদের প্রত্যাশিত ফল ধরে রাখতে পারছে না। সেই কারণে কোম্পানিকে পারফরমেন্স ভিত্তিক ছাঁটাইয়ের পথ বেছে নিতে হচ্ছে। কর্মীদের বার্ষিক রিভিউয়ের ভিত্তিতেই এই কর্মী ছাঁটাই করা হবে।
কতজন কর্মীর চাকরি যাবে ?
বর্তমানে সারা বিশ্বে কোয়ালকমের ৫২,০০০ কর্মী রয়েছে। অন্তত গত বছরের সেপ্টেম্বরের হিসেব দিচ্ছে সেই তথ্য়। তবে মেমোতে কতজন কর্মীর চাকরি যেতে পারে, তা নিয়ে কোনও কিছু উল্লেখ করা হয়নি।
সংবাদ সংস্থা রয়টার্সের রিপোর্ট বলছে, কোয়ালকম এখন তাদের স্মার্টফোনের যে চিপ ব্যবসা রয়েছে তাতে আশানুরূপ লাভ করতে পারছে না। এ ছাড়াও কোম্পানি ভবিষ্যতের লক্ষ্য়ে ডেটা সেন্টার, অটোমোটিভ টেকনোলজিতে তাদের বিস্তার লাভ করতে চাইছে। আগামী দিনেও কোম্পানির মুনাফা নিয়ে চিন্তায় রয়েছে সংস্থা।
আরও পড়ুন : ৪৪,৯০০ টাকা বেসিক পে হলে এয়িয়ার পাবেন ৫ লাখের বেশি ? কত টাকা বাড়বে সরকারি কর্মীদের ?
সেরা শিরোনাম























