এক্সপ্লোর

F&O Trading: ট্রেডিংয়ের নিয়মে বড় বদল আনতে চলেছে সেবি, কী পরিকল্পনা রয়েছে ?

Trading Rules: সেবির কনসালট্যান্ট পেপারে জানা গিয়েছে, এক্সচেঞ্জ ইকুইটি ডেরিভেটিভের এক্সপায়ারির দিন বৃহস্পতিবার নাকি মঙ্গলবার করা হবে, তা নিয়ে পরিকল্পনা চলছে।

Trading Rules: ডেরিভেটিভ মার্কেটে ট্রেডিংয়ের নিয়মে বেশ কিছু বদল আনতে চলেছে সেবি। এক্সপায়ারির ক্ষেত্রে একই ধরনের সার্বজনীন নিয়ম এবার থেকে চালু হতে চলেছে। মূলত বিনিয়োগকারীদের নিরাপত্তা এবং স্থিতাবস্থার কথা মাথায় রেখেই (F&O Trading) এই বদল আনা হবে বাজারে। এক্সপায়ারির দিনে ট্রেডিং ভলিউম যে হারে বেড়ে যায় সেখানে বিনিয়োগকারীদের ঝুঁকি কমানোও এর অন্যতম উদ্দেশ্য।

সেবির কনসালট্যান্ট পেপারে জানা গিয়েছে, এক্সচেঞ্জ ইকুইটি ডেরিভেটিভের এক্সপায়ারির দিন বৃহস্পতিবার নাকি মঙ্গলবার করা হবে, তা নিয়ে পরিকল্পনা চলছে। এর মাধ্যমে মেয়াদ শেষ হওয়ার দিনগুলিতে বাজারের অতিরিক্ত ওঠানামা এড়াতে, ট্রেডিংয়ে অস্থিরতা নিয়ন্ত্রণে সুবিধে হবে। এই নতুন প্রস্তাব নিয়ে মানুষের মতামত প্রার্থনা করেছে সেবি। জানানো হয়েছে স্টেক হোল্ডাররা আগামী ১৭ এপ্রিল পর্যন্ত মতামত জানাতে পারবেন।

নতুন প্রস্তাবে কী কী বদলের কথা বলা হয়েছে

প্রথমত সেবির পুর্বানুমতি ব্যতীত কোনও এক্সচেঞ্জ কন্ট্রাক্ট এক্সপায়ারি কিংবা সেটলমেন্টের তারিখ ঠিক করা যাবে না।

দ্বিতীয়ত, ইন্ডেক্স ফিউচার, স্টক ফিউচার ও অন্যান্য নন-বেঞ্চমার্ক সূচক অপশনগুলির জন্য সর্বনিম্ন সময়কাল হবে এক মাস। প্রতি মাসের শেষ মঙ্গলবার বা বৃহস্পতিবার এই সূচক কন্ট্রাক্টের মেয়াদ শেষ হবে।

তৃতীয়ত, প্রতিটি এক্সচেঞ্জ একটি সাপ্তাহিক বেঞ্চমার্ক সূচক কন্ট্রাক্টের অপশন পাবে যার মেয়াদ মঙ্গলবার বা বৃহস্পতিবার শেষ হবে। তারা নিজেরাই এক্সচেঞ্জ অপশন বেছে নিতে পারবে।

সেবির তরফ থেকে এই প্রস্তাব এমন সময়ে এসেছে যখন মেয়াদ শেষ হওয়ার দিনে সূচক বিকল্পগুলির ব্যবসায় উল্লেখযোগ্য বৃদ্ধি দেখা যাচ্ছে যা বিনিয়োগকারীদের নিরাপত্তা এবং বাজারের স্থিতিশীলতা বাড়িয়ে দিয়েছে।

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না।)

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Gold Price Today: রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
রথযাত্রার আগেই সোনার অবিশ্বাস্য দাম! আজ কিনলে বিরাট লাভ ক্রেতাদের? জেনে নিন দাম
Employees' Provident Fund Organisation: চালু হল নতুন পোর্টাল, এবার খুব সহজেই দেখতে পাবেন নিজের প্রভিডেন্ট ফান্ড ক্লেমের স্টেটাস ও চাকরির ইতিহাস
চালু হল নতুন পোর্টাল, এবার খুব সহজেই দেখতে পাবেন নিজের প্রভিডেন্ট ফান্ড ক্লেমের স্টেটাস ও চাকরির ইতিহাস
SBI IPO : আসছে SBI ফান্ডস ম্যানেজমেন্টের মেগা আইপিও, কত হবে প্রাইস ব্য়ান্ড, এক লটে কটা শেয়ার থাকবে ?
আসছে SBI ফান্ডস ম্যানেজমেন্টের মেগা আইপিও, কত হবে প্রাইস ব্য়ান্ড, এক লটে কটা শেয়ার থাকবে ?

ভিডিও

Mamata Banerjee | 'বেইমানদের জন্য মানুষের কাছে ক্ষমা চাইছি', মন্তব্য মমতার
CM Suvendu Adhikari: তৃণমূল জামানায় সরকারি বইমেলাতেও কয়েক কোটির দুর্নীতির অভিযোগ | ABP Ananda Live
Abhishek Banerjee | হাইকোর্টের নির্দেশে কণ্ঠ-নমুনা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় | ABP Ananda LIVE
Madan Mitra|'হিটলারি কায়দায় ট্রেন থেকে নেমে ৪ তারিখ দেখে নেব,এসব করে হবে না', অভিষেককে নিশানা মদনের
Flood News: আচমকা পাহাড়ি নদীতে হড়পা বান, ভয়াবহ পরিস্থিতি আলিপুরদুয়ারে | Alipurduar

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Hydrogen Train: ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
ছুটতে তৈরি এবার পরিবেশবান্ধব হাইড্রোজেন ট্রেন, কাউন্টডাউন শুরু
Maruti Brezza Facelift : প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
প্রকাশ্যে এল মারুতি ব্রেজা ফেসলিফ্টের টিজার, কেমন দেখতে , নতুন কী থাকছে গাড়িতে ?
US Navy Cadet: ১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
১৭ বছর বয়সেই ৩০০ ক্যাডেটকে নেতৃত্ব, আমেরিকান নৌবাহিনীতে যোগ দেওয়ার স্বপ্ন ঋদ্ধি চৌহানের
IRCTC New Website : IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
IRCTC-র নতুন বিটা ওয়েবসাইট নিয়ে এল রেল, এবার সুপারফাস্ট টিকিট বুকিং, কী কী নতুন সুবিধা যাত্রীদের ?
TMC News: ‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
‘শুভেন্দু যে জায়গায় যাচ্ছে, ও ভস্মীভূত হয়ে যাবে’, মমতাকে তীব্র আক্রমণ মদনের, তুলনা সাদ্দাম হুসেনের সঙ্গে
Madan Mitra Exclusive : 'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
'প্রমাণ করে দেব আপনার টিমের ১০ জনের ৮ জন চোর', মমতাকে চ্যালেঞ্জ মদনের
Fairfax IDBI Acquisition: সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
সরকারি থেকে বেসরকারি হচ্ছে IDBI ব্যাঙ্ক, নিজেদের মালিকানা ছেড়ে দিচ্ছে কেন্দ্র এবং LIC, কানাডার এই সংস্থা এগিয়ে দৌড়ে
Madan Mitra on Abhishek Banerjee: 'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
'ওর ব্যবহারে, অহঙ্কারে দম বন্ধ হয়ে আসছিল, ছ্যাবলামি হয়েছে পার্টিটাকে নিয়ে', কটাক্ষ করলেন মদন মিত্র
Embed widget