এক্সপ্লোর

Big Relief For Flyers: বিমান যাত্রীদের জন্য বড় স্বস্তি! 'ফ্রি সিট'-এর পাশাপাশি একগুচ্ছ নয়া নির্দেশিকা, জানুন বিস্তারিত

Relief for flyers: বিমানের অন্তত ৬০ শতাংশ আসন যাত্রীরা কোনও অতিরিক্ত টাকা না দিয়েই বুক করতে পারবেন।

বিমানে যাতায়াত করা সমস্ত যাত্রীদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্র সরকার। বুধবার অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক একটি নির্দেশিকায় জানিয়েছে যে, এবার থেকে বিমানের অন্তত ৬০ শতাংশ আসন যাত্রীরা কোনও অতিরিক্ত টাকা না দিয়েই বুক করতে পারবেন। অর্থাৎ আপনার পছন্দ করা সিটের জন্য বিমানভাড়ার বাইরে লাগবেনা কোনও এক্সট্রা চার্জ। বাকি ৪০ শতাংশের জন্য লাগবে টাকা। 

বিমানের টিকিট কাটার পর অনেকেই নিজের পছন্দের সিটে বসতে পারতেন না। বসতে চাইলে গুনতে হত মোটা টাকা। যাত্রীরা তাদের পছন্দের আসন সিলেক্ট করার পর হয় টিকিটের সাথে, নইলে ওয়েব চেক-ইনের সময় এই অতিরিক্ত টাকা নিয়ে নিত বিমানসংস্থা। কারণ, এখনও পর্যন্ত মাত্র ২০ শতাংশের মতো আসন বিনামূল্যে পাওয়া যায়। আবার অধিকাংশ পছন্দের আসনের জন্য মূল্যও ধার্য করত সংস্থা। কিন্তু এবার আর তা হবে না। কেন্দ্রের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, বিমানের অন্তত ৬০ শতাংশ আসন যাত্রীরা অতিরিক্ত টাকা না-দিয়েই পছন্দ করতে পারবেন। 


অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের নির্দেশিকায় ঠিক কী বলা হয়েছে ?

৬০ শতাংশ আসনের জন্য অতিরিক্ত কোনও টাকা নিতে পারবে না বিমান সংস্থা। একই পিএনআর (PNR) নম্বরে টিকিট কাটা হলে যাত্রীদের আসন পাশাপাশি রাখতে হবে। অর্থাৎ পরিবার বা বন্ধুদের সঙ্গে বিমান সফরে এবার থেকে একসাথে বসার সুযোগ থাকবে। বিশেষ করে যারা ছোট শিশু বা বয়স্ক সদস্যদের নিয়ে ভ্রমণ করেন, তাঁদের জন্য এটি বড় স্বস্তি এনে দেবে। 

যাত্রীদের জন্য বিশেষ সুবিধার নির্দেশ 

যাত্রীদের সুবিধার্থে আরও কিছু নির্দেশিকা দিয়েছে বিমান পরিবহণ মন্ত্রক। পরিষেবায় আরও স্বচ্ছতা আনতে কিছু জিনিসের উপর বিশেষ নজর দেয়ার নির্দেশ দিয়েছে। 

১. খেলাধুলার সরঞ্জাম বা বাদ্যযন্ত্র যারা নিয়ে যান তাদের বহনের নিয়ম আরও সহজ করতে হবে বিমান সংস্থাগুলিকে। 

২. একইসঙ্গে, পোষ্যদের নিয়ে যাওয়ার ক্ষেত্রে নিয়ম ও নীতি পরিষ্কারভাবে জানাতে হবে যাত্রীদের।

৩. এই সমস্ত নিয়মের ক্ষেত্রে, বিমানসংস্থাগুলি কী ভাবছে তা স্পষ্ট করে জানানোর নির্দেশ দেওয়া হয়েছে। 

৪. বিমান ছাড়তে দেরি করলে বা কোনও কারণে বাতিল হলে, যাত্রীরা কী করবেন তা নির্দিষ্ট সংস্থাগুলিতে তাদের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ ও এয়ারপোর্টের কাউন্টারে স্পষ্ট ভাবে জানাতে হবে। 

৫. কোনও ঘোষণা বা বিজ্ঞপ্তির ক্ষেত্রে, যাত্রীদের তাদের আঞ্চলিক ভাষায় সেই তথ্য প্রদান করতে হবে।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Adhir Chowdhury: 'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
'নতুন নতুন দালাল তৈরি করেছে বিজেপি', কটাক্ষ করে কেন এ কথা বললেন অধীর চৌধুরী?
PM Modi NCPI Meeting: আলোচনায় বাংলার উন্নয়ণ, খোঁজ নিলেন প্রত্যেকের স্বাস্থ্যেরও, মোদি সাক্ষাতে আপ্লুত কাকলিরা
আলোচনায় বাংলার উন্নয়ণ, খোঁজ নিলেন প্রত্যেকের স্বাস্থ্যেরও, মোদি সাক্ষাতে আপ্লুত কাকলিরা
PM Modi Live: কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
কেন প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে গরহাজির? পোস্ট করে জানালেন সাংসদ-অভিনেতা দেব
Sumit Roy: অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়
অস্বস্তি কাটল না অভিষেকের আপ্তসহায়কের, কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়

ভিডিও

Suvendu Adhikari News | গুরু হরকৃষ্ণ সাহেবজির জন্ম তিথিতে ভবানীপুরের গুরুদ্বারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
NEET Paper Leak News | কোনও প্রিন্টিং প্রেস থেকে নয়, ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞদের কয়েকজনই ফাঁস করেছিলেন NEET UG-র প্রশ্নপত্র!
Mithun Chakraborty | পিয়ারলেস হাসপাতালে ভর্তি মিঠুন চক্রবর্তী, তাঁকে দেখতে হাসপাতালে যান মুখ্যমন্ত্রী
NEET News | ন্যাশনাল টেস্টিং এজেন্সির বিশেষজ্ঞরাই NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী ! চার্জশিটে চমকে দেওয়া তথ্য
Abhishek Banerjee | বিদেশ যাত্রা নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ অভিষেক | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Annapurna Yojona : 'BJP সরকার যতদিন থাকবে প্রতি মাসের এই সময়ে' অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
প্রতি মাসের এই সময়ে ... অন্নপূর্ণা যোজনার টাকা ট্রান্সফার নিয়ে বিরাট প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর
Annapurna Yojona : অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
অন্নপূর্ণা যোজনায় কাদের আবেদন ভেরিফিকেশন শেষ করতে আরও সময় লাগবে, জানালেন মুখ্যমন্ত্রী
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Heavy Rainfall: জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
জারি হলুদ সতর্কতা, ৭ ও ৮ অগস্ট দক্ষিণবঙ্গ ভাসিয়ে দেবে বৃষ্টি, উত্তরেও কমতি নেই বৃষ্টি
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
IND vs SL: ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
ভারতের বিরুদ্ধে সিরিজ় শুরুর আগেই বড় ধাক্কা, পেশির চোটে শ্রীলঙ্কান তারকা খেলা নিয়ে সংশয়
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Embed widget