এক্সপ্লোর

PNB Share Price: বিগত ৬ মাসে বেড়েছে ৮০ শতাংশ ! দৌড়চ্ছে পিএনবির শেয়ার, মূলধন ছুঁল ১ লক্ষ কোটি

PNB Share Price Hike: ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের শেয়ারের দাম প্রায় ১.৭৮ শতাংশ বেড়ে হয় ৯১.৫০ টাকা। গত ছয় মাসে এই ব্যাঙ্কের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৮১.৩৫ শতাংশ।

কলকাতা : শুক্রবার প্রথম ১ লক্ষ কোটি টাকা ছাড়াল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (PNB) মার্কেট ক্যাপিটাল। ৬ মাসে এই শেয়ারের দাম বেড়েছে প্রায় ৮০ শতাংশ। ১ লক্ষ কোটির রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের তালিকায় এবার তৃতীয় স্থানে উঠে এল পিএনবি। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (SBI), ব্যাঙ্ক অফ বরোদার (BOB) পর তৃতীয় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক হিসাবে এক লক্ষ কোটি টাকার বাজারগত মূলধন অতিক্রম করল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক। এদিন দুপুরে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জে এই ব্যাঙ্কের শেয়ারের দাম প্রায় ১.৭৮ শতাংশ বেড়ে হয় ৯১.৫০ টাকা। গত ছয় মাসে এই ব্যাঙ্কের শেয়ারের দাম বেড়েছে প্রায় ৮১.৩৫ শতাংশ।

শুক্রবার বাজার বন্ধের পর পিএনবির শেয়ারের বর্তমান দাম দাঁড়ায় ৯১.১০ টাকা যা কিনা এর ৫২ সপ্তাহের সর্বোচ্চ উচ্চতার স্তর। ফলে মার্কেটে রেকর্ড বৃদ্ধি পেয়েছে এই শেয়ার। তিন বছরের হিসেবে বিনিয়োগকারীরা এ থেকে প্রায় ১২৫.১২ শতাংশ রিটার্ন পেয়েছেন আর একইসঙ্গে ১ বছরের হিসেবে রিটার্ন এসেছে ৫৪.১৩ শতাংশ। ২০২৩ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত এই ব্যাঙ্কে প্রোমোটারদের শেয়ার ছিল ৭৩.১৫ শতাংশ। সেপ্টেম্বর ত্রৈমাসিকে দেখা গিয়েছে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের বার্ষিক নেট লাভ ৩২৭ শতাংশ বেড়ে দাঁড়ায় ১৭৫৬ কোটি টাকা যেখানে গত বছর নেট লাভ ছিল ৪১১.২৭ কোটি টাকা।

একইসঙ্গে পরিসংখ্যানে দেখা গিয়েছে যে পঞ্জাব ব্যাঙ্কের (Punjab National Bank) অপারেটিং প্রফিট ১১.৬৬ শতাংশ বেড়ে হয় ৬২১৬.৪৩ কোটি টাকা। অন্যদিকে গ্রস এনপিএ অনুপাত গত বছরের তুলনায় কমে হয় ৬.৯৬ শতাংশ। ফলে বোঝাই যাচ্ছে জুলাই থেকে সেপ্টেম্বরে ব্যাঙ্কটির সম্পদের গুণমান বৃদ্ধি পেয়েছে।

এদিকে, এদিন শুক্রবার নতুন উচ্চতা ছুঁল সেনসেক্স (Sensex)। এ যেন স্বপ্নের দৌড়। আজ সকাল থেকে দৌড় শুরু করেছিল সেনসেক্স। সকাল সকাল বিনিয়োগকারীদের (Investment) হাতে এসেছিল প্রায় ২ লক্ষ কোটি টাকা। শুক্রবার বাজার শেষে সেই দৌড় অব্যাহত রইল। সপ্তাহের শেষ ট্রেডিংয়ের দিনে সেনসেক্স (Sensex) থামল ৭১৪৮৩.৭৫ পয়েন্টে, অর্থাৎ সূচক প্রায় ৯৭০ পয়েন্ট বাড়ল এদিন। অন্যদিকে নিফটি ১.২৯ শতাংশ অর্থাৎ ২৭৩.৯৫ পয়েন্ট বেড়ে পৌঁছল ২১৪৫৬.৬৫ পয়েন্টে। মূলত মার্কিনি ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক (FED) যেহেতু তাদের মূল সুদের হার একই রেখেছে, তাই বাজার বেশ অনেকটাই আশাবাদী। নিফটি ব্যাঙ্ক এবং নিফটি আইটি এদিন তেজীভাব দেখিয়েছে বাজারে।     

আরও পড়ুন: দালাল স্ট্রিটে ঝড়! ৯৭০ পয়েন্ট বেড়ে রেকর্ড উচ্চতায় সেনসেক্স

সেরা শিরোনাম

Microsoft Voluntary Exit : ভারতে মাইক্রোসফট কর্মীদের সময়সীমা ! ৬০,০০০ কর্মীকে স্বেচ্ছাবসরের প্রস্তাব মাইক্রোসফটের
ভারতে মাইক্রোসফট কর্মীদের সময়সীমা ! ৬০,০০০ কর্মীকে স্বেচ্ছাবসরের প্রস্তাব মাইক্রোসফটের
Gold Price Today: ধনতেরসের আগে সোনার দাম নিয়ে চিন্তা বাড়বে ক্রেতার? রুপোর দাম কত হল? ২৭ অক্টোবর কলকাতায় কত দর?
ধনতেরসের আগে সোনার দাম নিয়ে চিন্তা বাড়বে ক্রেতার? রুপোর দাম কত হল? ২৭ অক্টোবর কলকাতায় কত দর?
Noel Tata: TATA-র অন্দরে তোলপাড়, স্বার্থের সংঘাতের অভিযোগ তুললেন নোয়েল টাটা, চন্দ্রশেখরনের পুনর্নিয়োগকে চ্যালেঞ্জ
TATA-র অন্দরে তোলপাড়, স্বার্থের সংঘাতের অভিযোগ তুললেন নোয়েল টাটা, চন্দ্রশেখরনের পুনর্নিয়োগকে চ্যালেঞ্জ
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট

ভিডিও

Congress News | প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাবা তুললেন মল্লিকার্জুন খাড়গে! প্রতিবাদ-ঝড়
Goutam Deb | বিজেপিকে আটকাতে কাছাকাছি আসতে পারে সিপিএম ও মমতা ? ইঙ্গিতপূর্ণ মন্তব্য় গৌতম দেবের
Ritabrata Banerjee | গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেসের অন্দরে শোনা যাচ্ছে ভিন্ন সুর | ABP Ananda LIVE
Kaustav Bagchi | মণীশ শুক্লা হত্যাকাণ্ডে জড়িতের সঙ্গে কেন মঞ্চে? অর্জুনের ভূমিকায় প্রশ্ন কৌস্তভের
ManikChak News | মানিকচকে জুয়ার আসর বন্ধ করতে গিয়ে আক্রান্ত পুলিশ, গ্রেফতার ১২ | ABP Ananda LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Arnab : আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
আরও ভয়ঙ্কর হল ঘূর্ণিঝড় 'অর্ণব', বাড়ল হাওয়ার গতি, নিরাপত্তার খাতিরে বিরাট ব্যবস্থা রেলের, ঘোষণা রেলমন্ত্রীর
Gold Walkway in Dubai: খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
খাঁটি সোনার রাস্তা তৈরি করছে দুবাই, ২৪ ক্যারাট ছাড়া অন্য কিছু নয়, পৃথিবীতে এই প্রথম
Microsoft Layoffs: সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
সরাসরি না তাড়িয়ে ৬০০০০ কর্মীকে 'স্বেচ্ছায়' চাকরি ছাড়ার প্রস্তাব, মানুষ ছেঁটে AI-তে টাকা ঢালতে চায় মাইক্রোসফ্ট
Emraan Hashmi: নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
নিশানায় ছিলেন এমরান হাশমি? বাড়ি খুঁজে না পেয়েই কি হামলা টাইগার শ্রফের উপর? নতুন তথ্য উঠে এল তদন্তে
November Astrology: মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
মঙ্গল-বৃহস্পতির ডবল প্রভাব আপনার রাশিতে, ঘুমিয়ে পড়া ভাগ্য উঠবে জেগে, কেরিয়ারে প্রমোশন, বিদেশ যাত্রা
Guwahati Hotel Firing: গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
গুয়াহাটির হোটেলে চলল এলোপাথাড়ি গুলি, মৃত্যু অন্তত ৫ জনের, আহত আরও অনেকে, কারা চালাল এই হামলা ?
Cyclone Arnab Update: কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
কাল থেকেই 'অর্ণব'- এর প্রভাব শুরু, ঘূর্ণিঝড়ের দাপটে কোন কোন জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি ?
Municipal Election 2026: কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
কলকাতার ২০৯টি আসনের জন্য ড্রপ বক্সে জমা পড়ল সাড়ে ৪ হাজার আবেদন, প্রার্থীর তালিকা প্রকাশ কবে ? শমীক-রাহুল বললেন..
Embed widget