এক্সপ্লোর

Share Market Closing: দালাল স্ট্রিটে ঝড়! ৯৭০ পয়েন্ট বেড়ে রেকর্ড উচ্চতায় সেনসেক্স

Share Market Closing Bell: সেনসেক্স এই প্রথমবার পৌঁছল ৭১ হাজারের ঘরে। ৯৭০ পয়েন্ট বেড়ে সেনসেক্স পৌঁছল ৭১৪৮৩.৭৫ পয়েন্টে। দেখুন কোন শেয়ারে লাভ হল, কোন শেয়ারে পতন।

Stock market Closing: নতুন উচ্চতা ছুঁল সেনসেক্স (Sensex)। এ যেন স্বপ্নের দৌড়। আজ সকাল থেকে দৌড় শুরু করেছিল সেনসেক্স। সকাল সকাল বিনিয়োগকারীদের (Investment) হাতে এসেছিল প্রায় ২ লক্ষ কোটি টাকা। শুক্রবার বাজার শেষে সেই দৌড় অব্যাহত রইল। সপ্তাহের শেষ ট্রেডিংয়ের দিনে সেনসেক্স (Sensex) থামল ৭১৪৮৩.৭৫ পয়েন্টে, অর্থাৎ সূচক প্রায় ৯৭০ পয়েন্ট বাড়ল এদিন। অন্যদিকে নিফটি ১.২৯ শতাংশ অর্থাৎ ২৭৩.৯৫ পয়েন্ট বেড়ে পৌঁছল ২১৪৫৬.৬৫ পয়েন্টে।  

বৃহস্পতিবার টানা ৬ দিনের কনসলিডেশন ব্রেক আউটের পর তেজিভাব দেখিয়েছিল সেনসেক্স এবং নিফটি। অনেকেই আশা করেছিলেন এবার ছুটবে 'Raging Bull'। শুক্রবার বাজার খুলতেই সেই তেজ লক্ষ করা গেল। সেনসেক্স এই প্রথমবার পৌঁছল ৭১ হাজারের ঘরে।

মূলত মার্কিনি ফেডারেল রিজার্ভ ব্যাঙ্ক (FED) যেহেতু তাদের মূল সুদের হার একই রেখেছে, তাই বাজার বেশ অনেকটাই আশাবাদী। বিশ্ববাজারে আশা বেড়েছে এই সংবাদে। গতকাল বাজার বন্ধের সময় রেকর্ড স্তরে পৌঁছনোর পর আজও ফের নয়া উচ্চতায় সেনসেক্স। শুক্রবার সকাল বম্বে স্টক এক্সচেঞ্জের (BSE) সূচক সেনসেক্স ২৯৩.৬০ পয়েন্ট বৃদ্ধি পেয়ে হয় ৭০৮০৭.৮০। এদিকে ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের (NSE) সূচক নিফটি প্রায় ০.৪৩ শতাংশ অথবা ৯১.৬০ পয়েন্ট ঊর্ধ্বগামী হয়ে পৌঁছয় ২১২৭৪.৩০-এর স্তরে। তারপর বাজারের গতি বাড়তে থাকে। সব মিলিয়ে সেনসেক্স বৃদ্ধি পায় প্রায় ৫৬৯.৮৮ পয়েন্ট, পৌঁছয় এর সর্বোচ্চ স্তর ৭১০৮৪.০৮ পয়েন্টের ঘরে। প্রাথমিক ট্রেডে বিএসই-র মার্কেট ক্যাপিটালাইজেশন বেড়ে এর রেকর্ড স্তরে পৌঁছয়। শুক্রবার সকালের ট্রেডে তা দাঁড়ায় প্রায় ৩৫৮ লক্ষ কোটিতে।

কোন সেক্টর কোথায় দাঁড়িয়ে?

আজ সকালের ট্রেডে নিফটি ব্যাঙ্ক, নিফটি অটো, নিফটি আইটি, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি ফার্মা, নিফটি এফএমসিজি, নিফটি মেটালের সূচক সবচেয়ে বেশি ঊর্ধ্বগামী হয়েছিল। নিফটি মিডক্যাপ ১০০ এবং নিফটি স্মলক্যাপ ১০০-এর সূচক প্রায় ০.৭১ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পায়। নিফটি অটো, নিফটি এফএমসিজি, নিফটি রিয়েলটি, নিফটি হেলথকেয়ারের সূচকে পতন লক্ষ্য করা গিয়েছে। এদিকে সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে নিফটি ব্যাঙ্ক, নিফটি আইটি, নিফটি পিএসইউ ব্যাঙ্ক, নিফটি ফিনান্সিয়াল সার্ভিসেস, নিফটি মেটাল, নিফটি এনার্জি, নিফটি প্রাইভেট ব্যাঙ্ক, নিফটি অয়েল অ্যান্ড গ্যাসের সূচক।

টপ গেনার এবং টপ লুজার

আজ বাজারে তেজি ভাব ধরে রেখেছে মূলত আইটি এবং ব্যাঙ্কিং স্টকগুলি। বাজার শেষে HFCL, Arvind, Aether Industries, Amber Enterprises India, JM Financial, Zensar Technologies, এবং Jubilant Pharmova -এর শেয়ারগুলি লাভের মুখ দেখেছে। অন্যদিকে IREDA, PTC Industries, 360 One Wam, Edelweiss Financial Services, Max Financial Services, Prestige Estates Projects, Bajaj Holdings & Investment-এর শেয়ারে পতন লক্ষ্য করা গিয়েছে।

Share Market: ২০২৪ সালে কোন খাতে বিনিয়োগে পাবেন লাভ, ৫ বছরের জন্য ভাবতে পারেন এই সেক্টরের স্টকগুলি

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Gold Price Today: সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
সোনার দামে বিরাট রদবদল, আজ কি কমল না বাড়ল? বিনিয়োগ করলে বিরাট লাভ?
BSNL Recharge Plan : BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
BSNL দিচ্ছে বাম্পার অফার ! ১ টাকায় যত খুশি কল, দিনে ১ জিবি করে ডেটা 
Gold Price Today: সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
সোনার দামে ফের বড় বদল! ১৪ থেকে ১৭ অগস্টে কত বাড়ল ২২ ক্যারেট, ১৮ ক্যারেটের দাম?
Oracle Layoffs : সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি
সকাল ৬ টায় আসবে ছাঁটাই ইমেল, হাজার-হাজার কর্মীর চাকরি যাবে ! নাম চেয়ে পাঠিয়েছে এই কোম্পানি

ভিডিও

Jharkhand Protest: GEN Z-র বিরাট জয়, সোশাল মিডিয়ায় শুভেচ্ছা জানিয়ে পোস্ট CJP-র প্রতিষ্ঠাতার | Ranchi
Mahua Moitra: লোকসভার স্পিকার Om Birla-র কাছে স্বাধিকার ভঙ্গের নোটিস দিলেন সাংসদ মহুয়া মৈত্র | TMC
Census 2026: জনগণনার কাজ আদৌ কি আগামী ১ মাসে শেষ করা সম্ভব হবে? প্রশ্ন বিচারপতির
Tarapith Hotel News: তারাপীঠে ১৫টি হোটেল বন্ধের নির্দেশ, কোন কোন হোটেল রয়েছে তালিকায়? | ABP Ananda
CM Suvendu Adhikari: প্রকৃত উপযুক্তরা এই অর্থ পান, এটা আমরা চাই: মুখ্যমন্ত্রী | Annapurna Yojana

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget