এক্সপ্লোর

Stock Market Crash : ২১,০০০ পয়েন্টে নামবে নিফটি ? ভয়াবহ পরিস্থিতি ভারতের শেয়ার বাজারে ! আজ উধাও ৮ লক্ষ কোটি টাকা

Share Market Today : একদিনে বিনিয়োগকারীরা হারিয়েছেন ৮ লক্ষ কোটি টাকা। এবার সব বেচে দেওয়া উচিত।

Share Market Today : এক ইরান-ইজরায়েল যুদ্ধ (US Iran War) বদলে দিল বিশ্বের অর্থনৈতিক পরিস্থিতি। যার মারাত্মক প্রভাব পড়েছে ভারতের শেয়ার বাজারে (Indian Share Market)। আজ সপ্তাহের শেষ দিনে ১৬৯০ পয়েন্ট পড়ল সেনসেক্স (Sensex)। পাশাপাশি নিফটি ৫০ (Nifty 50) নেমে এসেছে ২২৮৫০ পয়েন্টে। একদিনে বিনিয়োগকারীরা হারিয়েছেন ৮ লক্ষ কোটি টাকা। 

আজ পতনের প্রধান দুই কারণ
প্রথমত, ডলারের তুলনায় টাকার রেকর্ড পতন হয়েছে আজ। টাকা এদিন ডলার তুলনায় ৯৪ টাকায় নেমে এসেছে। যার ফলস্বরূপ এই জিনিস দেখতে হয়েছে বিনিয়োগকারীদের। দ্বিতীয়ত, ইরান-আমেরিকা শান্তি আলোচনার নতুন করে কোনও সমাধান সূত্র বেরিয়ে আসেনি। যার ফল ভুগতে হয়েছে বাজারকে। যেকারণে এত বড় ধস নেমেছে দুই বড় সূচকে।

আজ কতটা ধস নেমেছে বাজারে
সপ্তাহ শেষের বাজার বলছে, আজ সেনসেক্স দিনের শেষে ১৬৯০ পয়েন্ট পড়েছে। ২.২৫ শতাংশ পড়ে ৭৩,৫৮৩ পয়েন্টে থেমেছে এই সূচক। পাশাপাশি নিফটি ৫০-র অবস্থা শোচনীয়। এদিন ৪৮৬ পয়েন্টে পড়েছে নিফটির এই সূচক। ২.০৯ শতাংশ পড়ে ২২,৮১৯ পয়েন্টে দৌড় থামিয়েছে নিফটি ৫০।

একদিনে উধাও ৮ লক্ষ কোটি টাকা
BSE-র তালিকাভুক্ত কোম্পানিগুলি ৪২২ লক্ষ কোট টাকা হারিয়েছে। আগের সেশনে এই সূচক হারিয়েছিল ৪৩০ কোটি টাকা। সব মিলিয়ে এদিন বিনিয়োগকারীদের ক্ষতি হয়েছে ৮ লক্ষ কোটি টাকা। বাজার বিশেষজ্ঞরা বলছেন, ইতিমধ্যেই বেশ কেয়কটা বড় সাপোর্ট ভেঙে এসেছে নিফটি। এবারের সাপোর্ট ভাঙলে ২১,০০০ পয়েন্টে নেমে আসা কেবল সময়ের অপেক্ষা।

আজ কোন শেয়ারগুলিতে বেশি পতন হয়েছে, লাফিয়েছে কারা
আজ বাজারের দিকে তাকালে দেখা যাবে, সেনসেক্সের তালিকাভুক্ত কোম্পানির মধ্যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে। কোম্পানির শেয়ার ৪.৫৫ শতাংশ পড়ে গেছে। দিনের শেষে শেয়ারের দাম দাঁড়িয়েছে ১৩৪৮ টাকা ২৫ পয়সা। এরপরই নাম রয়েছে ইন্টারগ্লোব অ্যাভিয়েশনের। যার শেয়ার পড়েছে ৪.৫৪ শতাংশ। এছাড়াও বাজাজ ফিন্যান্স ৪.৩২%, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া (SBI): ৩.৮২%, ইটারনাল (Eternal): ৩.৭৬% ও এইচডিএফসি ব্যাঙ্ক (HDFC Bank): ৩.২৬% কমেছে। 

( মনে রাখবেন : এখানে প্রদত্ত তথ্য শুধুমাত্র তথ্যের উদ্দেশ্যে দেওয়া হয়েছে। এখানে উল্লেখ করা জরুরি যে, বাজারে বিনিয়োগ করা ঝুঁকি সাপেক্ষ। বিনিয়োগকারী হিসাবে অর্থ বিনিয়োগ করার আগে সর্বদা একজন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন। ABPLive.com কখনও কাউকে এখানে অর্থ বিনিয়োগ করার পরামর্শ দেয় না। এখানে কেবল শিক্ষার উদ্দেশ্যে এই শেয়ার মার্কেট সম্পর্কিত খবর দেওয়া হয়। কোনও শেয়ার সম্পর্কে আমরা কল বা টিপ দিই না। )

সেরা শিরোনাম

BSNL Recharge Plan : BSNL-এর ২০২ টাকার প্ল্যানে ১ লাখের বিমা, সঙ্গে ডেটা, কলিং
BSNL-এর ২০২ টাকার প্ল্যানে ১ লাখের বিমা, সঙ্গে ডেটা, কলিং
SAP Layoff : ১০,০০০ লোকের চাকরি যাবে, এবার কর্মী ছাঁটাই করবে এই 'টেক জায়ান্ট', কাদের নাম লিস্টে ?
১০,০০০ লোকের চাকরি যাবে, এবার কর্মী ছাঁটাই করবে এই 'টেক জায়ান্ট', কাদের নাম লিস্টে ?
Gold Price: রুপো ১ লক্ষ ৫৫ হাজার ৯২২, বাড়ল সোনার দামও, বিয়ের মরশুমে চিন্তায় গয়নাপ্রেমীরা
রুপো ১ লক্ষ ৫৫ হাজার ৯২২, বাড়ল সোনার দামও, বিয়ের মরশুমে চিন্তায় গয়নাপ্রেমীরা
Bank Holidays December : ডিসেম্বরে এই দিনগুলিতে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না, ১০ দিন ছুটি, রইল পুরো লিস্ট
ডিসেম্বরে এই দিনগুলিতে ব্যাঙ্কে গিয়ে কাজ হবে না, ১০ দিন ছুটি, রইল পুরো লিস্ট

ভিডিও

Voter List | রাজ্যের খসড়া ভোটার তালিকা প্রকাশের দিন ঘোষণা । নাম না থাকলে কী করবেন?
Shatabdi Roy| 'আগের সরকার জমি দেয়নি বলেই,উন্নয়নের কাজ হয়নি', বিরাট অভিযোগ তৃণমূলত্যাগী শতাব্দী রায়ের
Doctors Rally: বউবাজার থানার খুব কাছে এসে পৌঁছল মিছিল, থানার সামনে পুলিশের ব্যারিকেড | ABP Ananda
Sajal Ghosh| চিকিৎসকদের প্রতিবাদ মিছিলে 'না'। ডিউটির সময়ে চেয়েছেন কি না হয়তো দেখা হচ্ছে: সজল ঘোষ
Kunal Ghosh | 'এবার ভোট লুঠ হল, গণতন্ত্রের কথা বলছেন?' মুখ্যমন্ত্রীর সংবিধান-মন্তব্যের পাল্টা কুণাল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
আজ বিকাল ৩:০৮ থেকে শুভ সময় শুরু, জীবন বদলে যাচ্ছে এই সব রাশির ! 'সোনায়' মুড়বে ভাগ্য
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
ভয়ঙ্কর চক্র, শতাধিক মানুষকে বিদেশ থেকে ডেকে PG-তে আটক, দুষ্কর্ম করানো হত, না শুনলেই মার ; পাসপোর্ট-ফোনও কেড়ে নেওয়া হয়েছিল
Kolkata News : গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
গলায় স্টেথো, হাতে জাতীয় পতাকা, ফের একবার রাজপথে মিছিল চিকিৎসকদের
Howrah News : SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
SIR-এর তথ্য সন্ধানে এবার দুয়ারে পৌঁছে গেল পুলিশ, 'কী করে ভরসা করব ?'
Weather Update: বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
বাতাসে হিমেল পরশ, সপ্তাহান্তে তাপমাত্রা আরও নামতে পারে? কী বলছে IMD
BJP MLA Manab Guha: 'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
'খেলা হবে বলে যাঁরা উত্তেজনা ছড়াচ্ছেন, তাঁদের পালিশ হবে', হুঁশিয়ারি বিজেপি বিধায়ক মানব গুহর
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
Embed widget